somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

একজন হুমায়ূন কবীর ঢালী

১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হুমায়ূন কবীর ঢালী বাংলাদেশের একজন শিশুসাহিত্যিক।
এই শিশুসাহিত্যিক নারায়ণগঞ্জের গোদনাইলে জন্মগ্রহন করেন ৩০ অক্টোবর, ১৯৬৪ সালে। হাসি খুশি প্রানবন্ত সহজ সরল একজন মানুষ। তার মধ্যে কোনো ভিনিতা নেই। তার পৈত্রিক নিবাস চাঁদপুর জেলার সিকিরচর গ্রামে। তিনি কলেজ জীবন থেকে লেখালেখি শুরু করেছেন। ছাত্র থাকাকালীন তিনি বিভিন্ন ম্যাগাজিনে লেখালেখি করতেন। ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা থেকে ভারতের উড়িয়া ভাষায় তার বই প্রকাশিত হয়েছে। ১৯৮৬ সালে প্রথম কবিতা ছাপা হয় তার।

হুমায়ূন কবীর ঢালী প্রথমে প্রেমের উপন্যাস লেখা শুরু করলেও কিছুদিন পর শুধু মাত্র শিশুদের জন্য লেখা শুরু করেন। তার লেখা শিশুসাহিত্য বিদেশের অনেক দেশের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে। গ্রিস ও ফিলিপাইনের পাঠ্যসূচিতে তার লেখা A Cowboy And A Magic Mango Tree শিশুতোষ লেখাটি অন্তর্ভুক্ত হয়েছে। প্রথম ছোটদের জন্য প্রকাশিত বই মুক্তিযুদ্ধের উপন্যাস ‘দুষ্ট ছেলের গল্প’। শিশুদের জন্য লেখা অনেক কঠিন কাজ। এই কাজটি তিনি বছরের পর বছর করে যাচ্ছেন।

হুমায়ূন কবীর ঢালী এই পর্যন্ত প্রায় ৮৫টি বই লিখেছেন। এরমধ্যে উল্লেখযোগ্য কিছু বই হলো:

মন শুধু মন ছুয়েছে (১৯৯১)
দশটা ছেলের গল্প
তোমার চোখের জল
একাত্তরের মিলিটারি ভূত
ক্লাসমেট
লজিংবাড়ি
এক যে ছিল হাঙ্গর
কালোমূর্তি রহস্য
কাব্য ও অ্যাঞ্জেলের বন্ধুরা
The birthday gift

তিনি পর্যন্ত অনেক গুলো পুরস্কার পেয়েছেন। যেমন-
মীনা মিডিয়া অ্যাওয়ার্ড,
এম নূরুল কাদের ফাউন্ডেশন শিশুসাহিত্য পুরস্কার,
পদক্ষেপ পুরস্কার,
অতীশ দীপঙ্কর স্বর্ণপদক,
আবু জাফর ওবায়দুল্লাহ স্মৃতি পদক,
সালেহীন মেমোরিয়াল অ্যাওয়ার্ড,
চিলড্রেন অ্যান্ড উইমেন ভিশন ফাউন্ডেশন অ্যাওয়ার্ড,
কবি সংসদ বাংলাদেশ শিশুসাহিত্য পুরস্কার-২০১৩
ভারতের চোখ সাহিত্য পুরস্কার।

হুমায়ূন কবীর ঢালী'র 'একাত্তরের মিলিটারি ভূত' শিশুদের জন্য মুক্তিযুদ্ধের বই। খুব চমৎকার একটি বই। গত বছরের মে মাসে মুক্তধারার বইমেলায় যোগ দিতে নিউইয়র্কে এসেছিলেন হুমায়ূন কবীর ঢালী।


হুমায়ূন কবীর ঢালী'র ভ্রমন বিষয়ক একটি বই।

হুমায়ূন কবীর ঢালী পাঠাগার আন্দোলনে জড়িত। নিজ গ্রামে গড়ে তুলেছেন ‘আমাদের পাঠাগার’। একজন প্রকাশনা (অন্বয় প্রকাশ) কর্মী ও সাহিত্য সংগঠক হিসেবেও রয়েছে তাঁর ব্যপক পরিচিতি। তাঁর পিতার নাম আবদুর রশীদ ঢালী ও মাতার নাম মাহমুদা বেগম। পিতা চেয়েছিলেন ছেলে বড় হয়ে ডাক্তার হোক, আর মা চেয়েছিলেন ছেলে বড় হয়ে মাওলানা হোক। হুমায়ূন কবীর ঢালী ভারত, চীন, আমেরিকা, কানাডা ভ্রমন করেছেন। সংগঠক হিসেবে যেমন শিশুসাহিত্যকে লালন করেন, লেখেন ভালোবাসা থেকে তেমনি অনেকটা দায়বদ্ধতা থেকে নেমেছেন প্রকাশনায়। পাঠককে ভালোকিছু উপহার দেয়াই তার প্রধান লক্ষ্য।



হুমায়ূন কবীর ঢালী দুই মেয়ে। এক ছেলে। বড় মেয়ে বিবিএ কমপ্লিট করে এমবিএ ভর্তি হয়েছে। ছোট মেয়ে অলরেডি লেখক। ওর ৬ টি বই প্রকাশিত হয়েছে।


At Infront of Library of Congress in Washington DC
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:২২
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিভ্রম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪৪



ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×