somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

শুভঙ্করের ফাঁকি

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একদিন সকালে কিউট একটা হাতির বাচ্চা উঠোনে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। একেবারে চুপচাপ। একটুও নড়ছে না। মাঝে মাঝে শুধু শুঁড়টা ডানে বামে নাড়াচ্ছে। হাতিটার কি ক্ষুধা পেয়েছে?
আমি দোতলার ব্যলকনি থেকে দেখছি। হাতিটাকে দেখে খুব মায়া হচ্ছে। ইচ্ছা করছে হাতির গায়ে হাত বুলিয়ে দেই।

সুরভি হাতিটার মুখের কাছে একটা টোস্ট বিস্কুট ধরলো।
হাতিটা খেল না। বরং মুখ ফিরিয়ে নিল।
সুরভি আবার এক গামলা পানি এনে ধরল মুখের কাছে। হাতিটা পানিও খেল না।
সুরভি দোতলায় আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে বলল- বাবু!
কি?
হাতির বাচ্চাটা কিচ্ছু খাচ্ছে না।
ওর মাথায় একটু হাত বুলিয়ে দাও।
হায়-হায় যদি কামড় দেয়?
দূর বোকা, হাতি কি বাঘ যে কামড় দিবে?
কামড়ায় তো, আমার ছোট মামাকে একবার কামড়ে দিয়েছিল!
আরে--- তুমি একটু হাত বুলিয়ে দাও তো।
সুরভি রেগে গিয়ে বলল- তার চেয়ে বরং তাড়িয়ে দেই।
আহা তাড়িয়ে দিও না, মুখটা ভালো করে তাকিয়ে দেখ- অভিমান করেছে।

সুরভি খুব ভয়ে ভয়ে হাতির পিঠে হাত রাখতেই হাতিটা গর্জন করে উঠলো।
ভয়ে সুরভি এক লাফে দূরে সরে গিয়ে দাঁড়ালো। তারপর খুব হাসতে শুরু করলো।

আমি বললাম- হাসছো কেন?
হাতি কি বলল, শুনলে না?
কি বলল?
বলল- রাজীব এখনও আমার গায়ে হাত রাখেনি কেন?
যাহ। হাতি কি কথা বলতে পারে?
তুমি কিচ্ছু জানো না। আমি হাতির কথা বুঝতে পারি। তোমার হাতি, তুমি এসে খাওয়াও।

আমি নিচে নেমে এলাম। হাতির বাচ্চার মুখোমুখি দাঁড়ালাম। হাতিটা মানুষের গলায় বলল- যাও, যাও। তোমার সময় শেষ। সময় শেষ---
আমি হাতিটার পিঠে উঠে বসলাম। হাতিটা চলতে শুরু করলো।

হাতির পিঠে চড়ে কিছুক্ষনের মধ্যেই একটা জঙ্গলে চলে এলাম।
চারিদিক গাঢ় সবুজ। নানান রকম গাছপালা। প্রতিটা গাছ আমার অচেনা। গাছের পাতা গুলো অনেক বড় বড়। অসংখ্য নাম না জানা ফল আর ফুল। আকাশে বিশাল একটা চাঁদ। চাঁদ কি এত বড় হয়! চারিদিকে চাঁদের তীব্র স্বচ্ছ আলো। চাঁদের আলোতে খেলা করছে খরগোশ আর কাঠবিড়ালি। আর তিনটা ময়ূর খুব নাচছে। খুব সুন্দর পরিবেশ। আমি মনে মনে ভাবলাম- সুরভিকে এখানে নিয়ে আসবো একদিন। হঠাৎ বিকট শব্দ শুনতে পেলাম। জঙ্গলের ভেতর থেকে একলোক ছুটে এলো আমার সামনে। বলল, আপনার একটা চিঠি এসেছে। লোকটাকে ভালো করে লক্ষ্য করে দেখলাম, সে ইমাম সাহেবদের মতো আচকান পড়েছে।

আমি বললাম- আপনি কি পোষ্টম্যান?
হ্যাঁ। এই নিন আপনার চিঠি। আমার আরও চিঠি বিলাতে হবে। সময় নাই। যাই।

খামের চিঠিটা হাতে নিয়ে দেখি, খামের মুখটা খোলা। চিঠিটা বের করে দেখলাম। চিঠিতে কিছু লেখা নেই। পুরোটাই সাদা। আমার খুব রাগ হলো। আমি চিঠিটা কুঁচিকুঁচি করে ছিঁড়ে ফেলাম।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:১৭
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিভ্রম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪৪



ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×