
গানের সাথে ধর্ম জটিল আকার ধারণ করছে দেখা যায় | গান ,ধর্ম আর বাস্তবতা মুখোমুখি দাঁড়িয়েছে। বাস্তবতাই গ্রহণযোগ্য সমাধান বলে ধরে নেয়া যায়। বাউল যখন সুর করে বলেন দয়াল পাড় কর আমারে তা শ্রোতার মনে সৃস্টি কর্তার প্রতি যতটুকু গভীর দাগ কাটতে পারে মানুষের অন্তরে, মানুষকে ভাবের গভীরে দীর্ঘ ক্ষনের জন্য যতটুকু নিমজ্জিত করতে পারে, ততটুকু সারাদিন সুরে বেসুরে ওয়াজ নসিহত করে পারা যায় কিনা তা গবেষনার বিষয়।
ইসলামে মানব সৃস্টির কারন হলো- মানুষ সৃস্টিকর্তার এবাদত করবে, তার গুনগান করবে, তার কথা মানবে, শুনবে। গানবাজনা করলে মানুষ সৃস্টিকতা ভয় ভুলে দুনিয়ার মজায় মজে যাবে ফলে মানুষ সৃস্টিকতার কথা ভুল যাবে.... সেই কারনে ইসলামী জ্ঞানীরাও মানুষকে শুধুই সৃস্টিকতার জন্য জীবন নিবিদেত করতেই বলেছেন। সংগীত মানুষের জীবনের অংশ, সংস্কৃতির অংশ।
ইসলামে গান বাজনা নিষেধ না। কিছু কিছু গান, বাদ্য জায়েজ। কিছু কিছু জায়েজ, কিছু কিছু বাদ, এই রকম নিয়ম প্রকৃতিতে নেই; এগুলো সংস্কৃহীনদের ব্যাখ্যা। হুজুররা গান বাজনা বিরোধিতা করবে সেটাই সাভাবিক কারন তারা কিতাবে যা আছে তাই অনুসরন করছে মাত্র। তাই ইসলাম জানলে ও মানলে গানবাজনা করা যাবেনা শুধুই এবাদত করতে হবে।
মানুষের সুশীল দক্ষতা, মানুষের মনের প্রশান্তি হচ্ছে মানবিক গুণ। মানুষের সুশীল দক্ষতা, মানুষের মনের প্রশান্তি হচ্ছে মানবিক গুণ। প্রকৃতপক্ষে শিক্ষিত মানুষদের কর্মই হচ্ছে ধর্ম। কবিতা পড়েন কয়েক হাজার মানুষ, গান শোনেন বিলিয়ন মানুষ; আপনারা গান গাওয়ার চেষ্টা করেন। গান ও কবিতায় শান্তি ও প্রতিবাদ করার শক্তিশালী বাণী রয়েছে।
মানুষকে খাবার খেতে হয় শারীরিক প্রয়োজনে, সংস্কৃতিচর্চা হয় মানসিক প্রশান্তির জন্য। আমাদের দেশ, আফগানিস্তান, পাকিস্তান, ইয়েমেন, ইরান, ইন্দোনেশিয়ায় ইসলাম হলো অশিক্ষিত ও হিংসুক মানুষদের হাতে; ইহারা যা ভেবেচিন্তে বের করে, উহা ভুল ছাড়া আর কিছুই নয়। যেসব মুসলিম দেশে সংগীত নেই, এরা জল্লাদ ধরণের, এরা অন্য ধর্মীদের হত্যা করেছে, বের করে দিয়েছে, এরা বাংলাদেশে নিজ জাতিকেও হত্যা করেছে।
ইসলাম সম্পর্কে আগে জানুন! বুজেন, তারপর ইসলামের বিষয়বস্তু নিয়ে আলোচনা করবেন। ইসলাম ধর্ম নারীকে কখনো হেয় করার পক্ষে নয়! তাই গান-বাজনা নিষিদ্ধ। ইসলাম ধর্মে কখনো অশ্লীল কথা-বার্তা সমর্থন করে না। তাই গান-বাজনা নিষিদ্ব। ইসলাম ধর্মে কখনো শিরক করা সমর্থন করে না। তাই গান-বাজনা নিষিদ্ধ। ইসলামকে জানার জন্য কোন রাজনৈতিক দল নয়! কোন ওয়েবসাইট, কোন সংগঠন নয় বা কারো মুখে ন একমাত্র কোরআন শরীফ তালাশ করুন।
ছোট্র দরিদ্র এই দেশে আসুন আমরা সবাই মিলেমিশে থাকি।
ধর্মপালনকারীরা ধর্ম পালন করুক, গায়করা গান করুন, কবিরা কবিতা লিখুক। পৃথিবী এই ভাবেই চলতে থাকুক। সবার মধ্যে স্বচ্ছ আনন্দ বিরাজ করুক। আর যাদের ধর্মীয় অনুভূতি ঠুনকো কথায় কথায় আঘাত প্রাপ্ত হন- তাদের জঙ্গলে যাওয়া উচিত।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




