somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

সম্পর্ক

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই শীতের গল্প।
আমি এক মহিলার কাছে প্রায় প্রতিদিনই পিঠা খেতে যাই। প্রতিদিন পিঠা খেতে খেতে অনেক গল্প হয় তার সাথে। মহিলা তার বাসার সামনেই পিঠা বিক্রি করেন। একটা ভ্যান গাড়িতে করে। মহিলাকে সবাই লক্ষ্মীর মা বলে ডাকেন। মহিলা দেখতে বেশ সুন্দর। হাসি খুশি। দেখে মনেই হয় না উনি রাস্তায় পিঠা বিক্রি করা মানুষ। মনে হয় কোনো সম্ভ্রান্ত ঘরের মেয়ে। বেশ কয়েকদিন এই মহিলা আমাকে তার পিঠার দোকানে রেখে ঘরে চলে গিয়েছেন। আমি ভ্যানে বসে পিঠা বিক্রি করেছি। আমি নিজেই চিতই পিঠা বানিয়েছে। দুই পদের ভর্তা দিয়ে বিক্রি করেছি। মহিলা আমাকে কেন বিশ্বাস করলেন? আমি তো দুষ্টলোকও হতে পাড়তাম। পিঠা বিক্রির সব টাকা নিয়ে চলে যেতে পাড়তাম। কেউ আমাকে বিশ্বাস করলে আমার ভালো লাগে। দুনিয়া থেকে তো বিশ্বাস উঠেই গেছে।

মাঝে দিয়ে একদিন আমি পিঠার দোকানে যেতে পারি নি।
পরের দিন গিয়েছি। ভদ্রমহিলা বেশ রাগ করেছেন। আমি কেন যাই নি। তাকে বুঝিয়ে বললাম, আমি সেদিন খুব ব্যস্ত ছিলাম। তাই যেতে পারি নি। ভদ্রমহিলা মানে লক্ষ্মীর মা বললেন, আব্বা তুমি নাকি বেকার তাহলে তোমার এত কাজ কিসের? লক্ষ্মীর মা পিঠাওয়ালী আমাকে আব্বা বলে ডাকেন। বেশ লাগে আমার শুনতে। আমার মতো একজন তুচ্ছ মানুষকে উনি কেন এত আন্তরিকতা দেখান আমি বুঝি না। এত আদর ভরা গলায় কেন আব্বা বলে ডাকেন! ইদানিং উনি আমার কাছ থেকে পিঠার টাকাও নেন না। প্রতিদিন আমি দু'টা পিঠা খাই। কিছুতেই আমার কাছ পিঠার দাম নেন না। জোর করে টাকা দিতে গেলে রাগ করেন। আমার দু'টা পিঠা বড় করে বানিয়ে দেন। জীবনে খুব বেশি মানুষের কাছ থেকে আন্তরিকতা পাই নি।

আমি ঘন্টাখানেক তার পিঠার দোকানে থাকি।
লক্ষ্মীর মা'র সমস্ত ইতিহাস আমার জানা হয়ে গেছে। উনার স্বামী দীর্ঘদিন অসুখে ভূগে মারা গেছেন। প্রায় পাঁচ বছর আগে। উনার এক মেয়ে আছে। মেয়ের নাম মালা। মালা গত বছর ইন্টার পাশ করেছে। মনে হয় মালার আর লেখাপড়া হবে না। সমস্যা একটাই টাকার অভাব। ঘর ভাড়া দিতে হয় এগারো হাজার টাকা। ফ্লাট বাড়ির মধ্যে ছোট্র এক রুম নিয়ে মা মেয়ে থাকেন। সন্ধ্যার পর লক্ষ্মীর মা পিঠা বিক্রি করেন। আর দিনের বেলা মতিঝিলের এক অফিসে রান্না করেন। এভাবেই চলছে তাদের জীবন। জানলাম লক্ষ্মীর মার হাতের রান্না বেশ ভালো। উনি আমাকে দাওয়াত দিয়েছেন। গত শুক্রবার আমি তার বাসায় দাওয়াত খেয়েছি। আসলেই উনি দারুন রান্না করেন। আমাকে বাধাকপি দিয়ে গরুর মাংস রান্না করে খাইয়েছেন। আসলেই রান্না বেশ ভালো।

আমিও আমার গল্প করেছি লক্ষ্মীর মার কাছে।
সুরভির কথা বলেছি। পরীর কথা বলেছি। উনি আমাকে এখন নিজের ছেলের মতো দেখেন। বেশ আবদার করে আমার সাথে কথা বলেন। দাবী করে কথা বলেন। আমার ভালো লাগে। আমার আব্বার শরীরটা আজ কেমন? আমি বলি, ভালোই আছি। উনি জানেন আমি চা পছন্দ করি। পাশের দোকান থেকে চা আনেন। একদিন বলেছি এই দোকানের চা ভালো না। খেয়ে আরাম পাই না। কাপটাও ময়লা। এরপর দিন তার কাছে গিয়েছি দেখি, নতুন ফ্লাক্স আর নতুন চায়ের কাপ। উনি আমার জন্য নিজের হাতে চা বানিয়ে নিয়ে এসেছেন। দারুন চা হয়েছে। সুরভিও এত সুন্দর চা বানাতে পারে না। আমি বললাম, ফ্লাক্স কিনেছেন, চা পাতি, দুধ চিনি! এতো অনেক খরচ। আমার জন্য এত খরচ কেন করছেন? লক্ষ্মীর মা বলেন- আব্বা তুমি খাও তো। এত কিছু তোমার ভাবতে হবে না।

গতকাল লক্ষ্মীর মার দোকানে গিয়েছি।
দেখি পিঠার দোকান বন্ধ। রাস্তায় শুধু ভ্যানগাড়িটা পড়ে আছে। যেহেতু দোকানের সামনেই তার বাসা। আমি খোঁজ নিতে তার বাসায় গেলাম। দেখি, লক্ষ্মীর মার জ্বর। খুব জ্বর। তার মাথায় পানি দিচ্ছে তার মেয়ে মালা। মালাকে দেখে আমি অবাক। এত সুন্দর মেয়ে! খুব মায়াময় একটা মূখ। আমি কসম খেয়ে বলতে পারি এই মেয়ে অনায়াসেই সিনেমার নায়িকা হবার যোগ্যতা রাখে। এর আগেও একদিন লক্ষ্মীর মার বাসায় এসেছিলাম সেদিন মালার সাথে আমার দেখা হয় নি। মালার মাথা ভরতি চুল। গায়ের রঙ দূর্দান্ত। চোখ মুখ দারুন মায়াময়। আমি যদি সুরভিকে বিয়ে না করতাম তাহলে এই মেয়েটাকে বিয়ে করতাম। আমি ফার্মেসী থেকে একজন ডাক্তার নিয়ে এলাম। ডাক্তার দেখলেন মালার মাকে। কিছু ওষুধ দিলেন। আমি ওষুধ কিনলাম। আপেল, কমলা আর আঙ্গুর কিনলাম। মালার হাতে ফল গুলো দিলাম এবং ওষুধ গুলো কখন খাওয়াবে তা বুঝি দিলাম।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×