
১। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কোনো ভাবেই 1700 এর বেশি হবে না। কারন বাংলাদেশের করোনা নিরুপনকারী টেস্টিং কিট আছে মাত্র 1700টি। আর একটি টেস্টিং কিট দিয়ে একজনকেই পরীক্ষা করা যাবে। অতএব হিসাব অত্যন্ত সোজা। চিল্লায়া বলেন... ঠিক বললাম কি না?
২। আজ অত্যন্ত জরুরী কাজে পরপর দুইবার পাঠাও রাইডে চড়তে হলো। সংক্রমন থেকে রক্ষা পেতে এসব রাইডে এখন হেলমেট ব্যবহার কতটুকু নিরাপদ? ট্রাফিক আইনে আরোহীর জন্য কিছুদিন হেলমেট ব্যবহার বন্ধ রাখা ভাল বলে মনে করি। সংক্রমনের এই বিষয়টা নিয়ে কেউ কি ভাবছেন?
৩। গণস্বাস্থ্য কেন্দ্র করোনা ভাইরাস সনাক্তে কিট বানাতে সক্ষম হয়েছে। খরচ পরবে ২০০ টাকা।
এখন পর্যন্ত সরকার বাহাদুর কি ছিড়লো??
৪। করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়া বা করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়াকে যারা মনে করে অকারণ প্যানিক হওয়া, তারা বরং ভ্যাকেশন, ফুল,পাখি, লতাপাতা, প্রেম বিরহ কবিতা,লুতুপুতু হাসি ঠাট্টা মশকরা,সেলফি নিয়ে থাকুক।
৫। ৯ মার্চ থেকে ১৬ মার্চ এক সপ্তাহে বিদেশ থেকে এদেশে ফিরেছেন ১ লাখ ৪ হাজার মানুষ। তাঁরা এমন ৬০টি দেশ থেকে ফিরেছেন, যেগুলোতে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। তাঁদের অধিকাংশ বাংলাদেশের বিভিন্ন জেলায় নিজ নিজ বাড়িতে চলে গেছেন। করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত করার একমাত্র কেন্দ্রটি ঢাকায় অবস্থিত। প্রয়োজন প্রতিটা জেলায় শনাক্তকরণ কেন্দ্র খোলা এবং প্রত্যেক বিদেশফেরত ব্যক্তিকে অন্তত দুই সপ্তাহ কারেন্টিনে রেখে পরীক্ষা করার উদ্যোগ নেওয়া।
৬। মুজিববর্ষকে ঘিরে মুজিবের এত অবমাননা আপনি কিভাবে সহ্য করছেন মাননীয় শেখ হাসিনা?নাকি কোনটা শ্রদ্ধা আর কোনটা অবমাননা আপনি বোঝেন না? নাকি জাতির পিতাকে মহিমান্বিত করার সঠিক পন্থা আপনি জানেন না?
আমারই তো কষ্ট হচ্ছে, আপনার হচ্ছে না? লজ্জা লাগছে,আপনার লাগছে না?
# ১৬ কোটি মানুষের সাথে প্রতারনা করে ক্ষমতায় থাকা মানুষের লজ্জা থাকলে তো লজ্জা করবে?!
লজ্জাহীনতাই এদেশে শক্তির প্রতীক।
৭। করোনার কারণে বাজার থেকে চাল, ডাল এনে মজুত করছেন, অথচ ওয়াক করে থুতু ফেলা বন্ধ করছেন না। এই চাল, ডাল খেয়ে মরতে পারবেন তো...
৮। মার্কিন চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, বাংলাদেশে করোনাভাইরাস আরো ১০ থেকে ১৫ গুণ ভয়ঙ্কর হবে। বঙ্গবন্ধুকন্যা কোটি কোটি টাকা ঢেলে আতশবাজিতে করেছেন। ভরপুর উৎসব আনন্দ করেছেন। কিন্তু জীবনঘাতি মহামারীমার্কিন চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, বাংলাদেশে করোনাভাইরাস আরো ১০ থেকে ১৫ গুণ ভ'য়ঙ্কর হবে।
৯। দল মত ধর্ম নির্বশেষে সবার চরম অসতর্কতাই পারে করোনা ভাইরাসকে আরো দ্রুত ঘরে ঘরে পৌঁছে দিতে।
১০। আজকে জাতিরপিতা বেঁচে থাকলে গালে দুইটা বন চটকানা দিয়া জন্মদিন পালন ছুটায় দিতো!
১১। ফজরের আযানের সুরটা ভীষণ মোহনীয়তায় মোড়া! পাখির কলকাকলিতে সুরভিত! অসীম করুণাময় স্রস্টা মানব জাতিকে এই অকুল পাথার থেকে মুক্তির পথ দেখাক..
১২। বাঙালীদের চিন্তার প্যাটার্ন যেন কেমন । এরা টিকে থাকার জন্যে যা যা করতে হয়, তা করে ।
এই যেমন, সাগর সাঁতরে অন্য দেশে পাড়ি দেওয়া, যেকোনো কাজ করা। অন্যকে ঠকিয়ে লাভবান হওয়া ইত্যাদি ।
যেকোনো মহামারীতে উৎসব পালন করা --- এ এক অদ্ভুত জাতি।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০২০ সকাল ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


