
১। জানা গেছে মালয়েশিয়ায় ৬৭৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের মধ্যে ৪০০ জন তাবলীগ জামাতের কারণে। সোউদী আরব, কুয়েত কাতার ইত্যাদ্যি বড় বড় মুসলিম দেশে মসজিদে নামাজ পড়া বন্ধ করা হয়েছে অথচ আমাদের দেশের ঝুনা ঈমানদার গণ করোনা প্রতিরোধে লাখো মানুষের ঢল নামাইয়া দোয়া খয়রাত করছে।
২। ঢাকা মহানগরে প্রতি বর্গকিলোমিটার জায়গায় বাস করে ৪৭ হাজার ৪০০ মানুষ। এত বেশি জনঘনত্ব পৃথিবীর আর কোনো শহরে নেই।
৩। স্বেচ্ছা নির্বাসনেই আছি বহুদিন। আমাকে সেল্ফ কোয়ারেন্টাইনের ভয় দেখিয়ে লাভ নেই।
৪। আচ্ছা ২৮ তারিখ চট্টগ্রাম সিটি নির্বাচনে কারা কারা ভোট দিয়ে ভি দেখাতে প্রস্তুত? চট্টগ্রামের লোকজন একটু হাত তুলুন। নির্বাচনী প্রচারণা তো জোরেশোরেই চলছে।
৫। বিদেশ ফেরত কাউকে বাইরে দেখলে এবার নিজ দায়িত্বে পুলিশে ধরিয়ে দিন।
যদি বাঁচতে চান।
৬। অন্তত দুই সপ্তাহের জন্য সরকারি-বেসরকারি সকল প্রকার অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হোক।
৭। মাননীয় প্রধানমন্ত্রী, সাফল্যের ভাগ সবাই নেয়। ব্যর্থ হলে তার ভাগ কেউ নেয় না। আপনার দিকে চেয়ে দেশবাসী। সময় চলে যাচ্ছে । কঠোর হোন।
৮। আব্বু আম্মু আমার বাইরে যাওয়ার উপর ১৪৪ ধারা জারি করে দিল। আব্বু সারাদিন নিউজের চ্যানেল দেখতে দেখতে নিজেও আতঙ্কিত হচ্ছিল, আমাদেরকেও আতঙ্কিত করছিল। কিছুক্ষণ আগে বিটিভি চালু করে দিয়ে আসছি। অন্তত একটু শান্ত থাকুক।
৯। সচেতন করার লোকের চেয়ে ভয় দেখানোর লোক বেশি।
ফাউল প্রকৃতির মানুষ আমরা।
১০। সারা পৃথিবীর তুলনায় বাংলাদশের কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেখে স্বস্তি জেগেছিলো কিন্তু এখন দেশের জন্য শংকা জাগছে! দেশের সবার ঢিলেঢালা ভাবটি মহামারী ডেকে আনবেই!
১১। অসুখ হলেই এখন যেহেতু আর বিদেশ যাওয়া যাবে না, তাই দেশের চিকিৎসা ব্যবস্থাটাই উন্নত করুন। আমরা বাঁচি।
১২। বাংলাদেশের উচিত দ্রুত কিউবার সাথে যোগাযোগ করা। করোনাকে ওরা সাফল্যের সাথে মোকাবিলা করছে।
১৩। কোটি কোটি প্রার্থনা।
ঈশ্বর ব্যতিব্যস্ত হয়ে দূত পাঠালেন পৃথিবীতে, সরেজমিনে দেখে করোনার বিষয়ে রিপোর্ট করার জন্য।
দূত বাংলাদেশ ঘুরে গিয়ে ঈশ্বরকে জানালেন, সব ঠিক আছে। পুরোটাই গুজব! মানুষ আমোদফুর্তিতে বাজারঘাট করছে, বেড়াচ্ছে।
সব শুনে ঈশ্বর স্বস্তির সঙ্গে শীত নিদ্রায় গেলেন।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০২০ রাত ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


