
১। হুড়োহুড়ি করে বাসে দাঁড়িয়ে যাওয়ার চেয়ে সাইকেলে করে যাতায়াত আমার কাছে আরামের মনে হয়।
সাইকেল, মটর সাইকেল নয়। দূর্ঘটনা এদেশে ঘটতেই থাকবে। কারন, এদেশের মানুষ আইন না মানাটাই বাহাদূরী মনে করে। প্রতিদিন অসংখ্য ছাগলকে দেখি ফুটপাত দিয়ে বাইক চালিয়ে যেতে। কুপ্রবৃত্তির মানুষের শুভবুদ্ধির উদয় হবার আশা করাটাই আসলে বড় ভুল। শুভবুদ্ধির উদয় হওয়া প্রয়োজন চুপ মেরে পড়ে থাকা এই জাতির।
২। 'দুর্গেশ নন্দিনী' বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ দুর্গ প্রধানের কন্যা।
৩। পৃথিবীতে চিন্তাশীল মানুষের কথা শুনার সংখ্যা খুবই কম। বানরের খেলার প্রতিই বরং মানুষের আগ্রহ বেশী।
৪। সুকুমার রায়ের 'সৎপাত্র' কবিতাটি যারা পড়েন নি। তারা খুব মন দিয়ে পড়ে নিবেন।
৫। যে যাকে যতটা ভালবাসা দেবে, প্রতিদানে ততটা ভালবাসাই পাবে। ভালো ব্যবহারই মানুষকে সুন্দর ও সুখী পথের নির্দেশনা দেয়।"
৬। স্বাধীনতার পরে এই দেশের জনগণ তাহাদের নেতা মুজিব কবে মুক্তি পাইয়া দেশে ফিরিয়া আসিবে তাহা নিয়া উৎকণ্ঠিত ছিলো। জিয়াকে নিয়া নয়।
৭। পুরুষের একমাত্র দূর্বলতা হচ্ছে নারীর চোখের পানি। এই নারীটি হতে পারে তার বোন, হতে পারে তার মা কিংবা হতে পারে স্ত্রী অথবা প্রেমিকা। কিন্তু নারীর নির্দিষ্ট কোন দূর্বলতা নেই।
৮। “... বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই। প্রাণের বন্ধু। তারপর আর না।"
"আর না? সারা জীবনে আর না?"
"জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়। তারা দু'রকমের। এনিমি আর নন-এনিমি। নন-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।”
― শিবরাম চক্রবর্তী, ঈশ্বর পৃথিবী ভালোবাসা
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০২০ রাত ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


