
১। ভদ্রলোকের নাম ডা. নুরুল হাসান।
গত তিন দিন ধরে তিনি রাজধানীর উত্তরায় রিকশাওয়ালাদের চাল-ডাল-লবণ-আলু এবং সাবান দিয়ে যাচ্ছেন। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গেছে। ধন্য ধন্য করছে সবাই। নুরুল হাসানের এমন উদ্যোগ দেখে অনেকেই এসে তার পাশে দাঁড়িয়েছেন। এমনিতেই করোনা আক্রান্ত রোগীদের পর সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন ডাক্তাররা। কারণ তারা সরাসরি রোগীদের সেবা করেন। এর মাঝে নুরুল হাসানের এমন অনবদ্য উদ্যোগ, চোখে জল এনে দেয়।
২। ট্রল করা রেখে ঘর সামলান আর সমালোচনা রেখে দেশের জন্য প্রার্থনা করুন। নিশ্চয় আমরা সব বিপদ কাটিয়ে উঠব।
৩। অনেক রকম ভুল শুধরে এবার অন্যান্য জেলার সঙ্গে ঢাকা শহরের যোগাযোগ বন্ধ রাখার বিষয়টি নিয়ে প্রশাসন ভাববেন কি?
৪। আগামীকাল ছুটির পর একটি মানুষও ঢাকা থেকে বের হতে না পারে সে ব্যবস্থা করতে হবে তানাহলে করোনা সারাদেশে আরো ছড়িয়ে পরবে।
৫। যাক বুদ্ধিটা ছিল বলে আর ভাগ্যটা ভালো বলে দু’প্যাকেট সিগারেট বেশি নিয়ে বাসায় ঢুকেছি।
৬। মানব সভ্যতার ইতিহাসে এক বিভীষিকাময় সময় পার করছি। এ কেমন জীবন? একে কি জীবন বলে? জীবনের পরিণতি মৃত্যু , কিন্তু এমন পরিণতির জন্যে কেউই তো প্রস্তুত নই, ছিলাম না।
৭। করোনা ভাইরাসের চিকিৎসাঃ
# হাত-মুখ পরিস্কার রাখুন
# ঘরে থাকুন
# ঘরে থাকুন
৮। গুগল আর্থ কইরা ভাসন চর দেখলাম। ভালোই। সমুদ্রঘেঁষা দ্বীপ। দ্বীপে রোহিঙ্গাদের থাকার ছোটো-ছোটো ঘরদোর। যেতে পারলে ভালোই হতো। রোহিঙ্গারা ক্যানো গেলো না বুঝলাম না। যাই হোক, ঢাকার চেয়ে ভাসন চরকেই আমার সবচেয়ে বেশি নিরাপদ মনে হইতেছে। আরও দুয়েকজন রাজি থাকলে আমি যেতে রাজি আছি।
৯। যারা কয়েকটা দিন কোয়ারেন্টাইনে থেকে হাপায়ে উঠসেন, তারা এই সময়টায় চিড়িয়াখানার প্রাণিদের কথা ভাবতে পারেন।
একদিন, খুব শিজ্ঞিরি, পৃথিবী থেকে চিড়িয়াখানার মত অমানবিক জিনিস উঠে যাবে।
১০। টেলিভিশন,, সংবাদপত্র, রেডিও সতর্কতামূলক যে প্রচারণা চালাচ্ছে, তা মন দিয়ে শুনলে নিজে থেকেই মানুষ রুখে দিতে পারে করোনাকে। কিন্তু কে কার কথা শোনে! এই বিপুল বিদ্রোহী জাতিকে মহামারীর হাত থেকে রক্ষা করা সহজ কথা নয়। এই বিপ্লবীরা বোঝেও না, তারা শুধু নিজের জন্য শঙ্কা টেনে আনছেন না, পরিবার ও লোকালয়ের জন্যও টেনে আনছেন।
১১। আজ প্রকৃতির হানাতে মানুষের হানাহানি কমে গেছে, যখন প্রকৃতি মুক্তি দেবে তখন নিজেরাই আবার হানাহানি বাড়িয়ে দেবে।
১২। গার্মেন্টসসহ বিভিন্ন খাতের ব্যবসায়ীরা যারা সারা বছর কামিয়ে অঢেল সম্পদ করেছেন তারা এই ক্রাইসিসে ৬ মাসের দায়িত্ব নিতে পারে না !
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০২০ সকাল ১০:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




