somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

সাধারণ মানুষের ভাবনা গুলো

০১ লা এপ্রিল, ২০২০ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। পৃথিবীর বেশির ভাগ মানুষেরই বস্তুগত জিনিসের প্রতি যে তীব্র মোহ,আকর্ষণ আর তা পাওয়ার প্রতিযোগিতার দৌড়ে নিজেকে যতটা ব্যস্ত রাখে ঠিক ততটাই অবজ্ঞা করে নিজের স্বাস্থ্য ও সুস্থতাকে! আমাদের সুস্থভাবে বেঁচে থাকবার জন্য প্রয়োজন খাদ্য,পানি,ঔসধ,চিকিৎসা!

২। করোনায় কেবল মৃত্যই একমাত্র সংবাদ নয়। তার বাইরে বলার মতো অনেক কিছুই তো আছে। ভাইরাসটা সম্পর্কে, ভাইরাসের মোকাবেলায় কারা কোথায় কিভাবে কতোটা সাফল্য পেয়েছে এগুলো মানুষকে জানানো দরকার। সঠিত তথ্য পেলে মানুষ নিজেই করোনাকে হারিয়ে দেবে।
এ লড়াইয়ে মানুষকে জিততে হবে।

৩। এপ্রিল একটি নিষ্ঠুর মাস।

৪। আচ্ছা, ফেসবুক যখন ছিল না, তখন কি ত্রাণ দেয়া হত না?

৫। আল্লাহর রহমতে প্রথম সন্তানের বাবা হলাম সবার কাছে দোয়াপ্রার্থী।

৬। অনুশাসন না মানলে আইনের প্রয়োগ প্রয়োজন। শৈথিল্য দেখানো আত্মঘাতী হবে। সময় হাতে বেশি নেই।

৭। প্রথম বলা হল মুসলিমদের করোনা হবে না। পরে বলা হল গ্রীষ্মকালীন দেশে গরম পরে সুতরাং করোনা হবে না। পরে বলা হল পাচ ওয়াক্ত ওজু করে নামাজ পরলে করোনা হবে না। এরপর বলা হল যেদেশে শেখ হাসিনা আছে সেদেশে করোনা হবে না। এরপর বলা হল, দেশের প্রধানমন্ত্রী রোজ ওজু করে ফজরের নামাজ পরে সেদেশে করোনা হবে না। এরপর বলা হল বাংলাদেশ করোনা মোকাবেলায় প্রস্তুত। এরপর বলা হল পর্যন্ত পিপিই আছে। এরপর বলা হল আমরা আমেরিকা কানাডা থেকে স্বাস্থ্য ক্ষেত্রে এগিয়ে এবং আমেরিকা আমাদের কাছে সাহায্য চাচ্ছে। এরপর বলা হল করোনা পরিস্থিতি মোকাবেলা সরকার একা করতে পারবে না। এরপর বলা হল দেশে পর্যন্ত পিপিই নাই, ডাক্তারদের নিজেদেরকেই পিপিই জোগাড় করতে হবে। এরপর বলা হল এখনো পিপিই সেভাবে প্রয়োজন নাই। এরপর বলা হল বাংলাদেশে ১০ -২০ লক্ষ লাশ পরবে। এরপর বলা হল আমরা উন্নত দেশ থেকে এগিয়ে আছি যা স্বয়ং WHO বলেছেন। এরপর বলা হল পর্যাপ্ত টেস্টিং কীট নাই। এরপর বলা হল গতকাল কোন রোগী সনাক্ত হয়নি। এরপর বলল আমাদের পর্যন্ত টেস্টিং কীট আছে।

আজ শুনছি ওয়ার্ল্ড ব্যাংকের কাছে ১০০ বিলিয়ন ডলার লোন চাওয়া হয়েছে করোনা মোকাবিলা করার জন্য।
ফাইনালী কি বুঝলেন?
করোনা তো সেই আশীর্বাদ জাতির জন্য!!

৮। মানুষের মুখের হাসি আমি বড়ই ভালোবাসি। ইদানিং কিছু মানুষের হাসিমুখ দেখতে ইচ্ছে করে না, মনে হয় খোলশ পরা..

৯। এলাকার এমপি নাই। সাবেক এমপিরাও নাই। যারা এমপি হতে চান তারাও নাই। অন্য জনপ্রতিনিধিরাও নাই। সব গর্তে ঢুকে গেছে। শুধু কিছু পোলাপান আর স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন কে দেখি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। গর্তজীবীরা গর্তে থাকুক। সাধারণ মানুষ থাকুক সাধারণ মানুষের পাশে....।

১০। বিশ্বনেত্রীত্ব কি বদলে যাবে? মানুষ কি বুঝতে পারবে যার হাতে পারমানবিক বোমার ফর্মূলা রয়েছে সে শক্তিশালী নয়? মানুষ কি বুঝতে পারবে মহাকাশে নতুন নভোযান উৎক্ষেপনই ক্ষমতা নয়? মানুষ কি বুঝতে পারবে অন্যদেশের আকাশ স্থল কিংবা সমুদ্রসীমায় লোকবল স্থাপন করাই ক্ষমতা নয়? জোর করে দখল, মুসলিম হিন্দু কিংবা বৌদ্ধ খ্রীস্টান হত্যা করাই ক্ষমতা নয়? কল কারখানার মালিক, দেশের ক্ষমতাধর নেতা-নেত্রী অন্য দেশ দখল করে তার তেল গ্যাস প্রাকৃতিক সম্পদ কুক্ষিগত করা প্রভু দেশগুলো আসলে প্রভু নয়? মানুষ কি বুঝতে পারবে যুক্তরাষ্ট্র কিংবা উন্নত বিশ্বের একটি দ্বিতীয় বা তৃতীয় শ্রেণির নাগরিকত্ব ম্যানেজ করাই সুখ বা সেটেলমেন্ট নয়? মানুষ কি বুঝতে পারবে সেটল্ বলে আসলে পার্থিব জীবনে কিছুই নেই? মানুষ কি আদৌ বুঝতে পারবে মানুষের ইতিহাস লিখবে প্রকৃতি আর কৃত সকল অপকর্মের ফলাফল এ জীবন দিয়েই সকলের ভোগ করে যেতে হবে?
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০২০ দুপুর ১:১৩
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

×