somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

একটি অতি সাধারন ছবি ব্লগ

০৪ ঠা মে, ২০২০ রাত ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের দেশে বর্তমান করোনা পরিস্থিতি-
সরকারী হিসাব অনুযায়ী এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৮২ জন। এবং মোট করোনাতে আক্রান্ত ১০,১৪৩ জন। আমি সবাইকে একটা কথাই বলবো, যত বেশি সম্ভব ঘরে থাকুন। আপনার কাজ এখন এই একটাই। বাকি কাজটা করবে আমাদের জলবায়ু, মূলত আমাদের আর্দ্রতা ও তাপমাত্রা।
এক যুবক এক সন্ন্যাসীর কাছে গিয়ে বলল- "বাবা, আপনার কাছে আমার তিনটি প্রশ্ন আছে। অনুমতি দেন তো করে ফেলি?"
সন্ন্যাসী সম্মতি সূচক মাথা নাড়লেন। এবং যুবকটি একে একে তার তিনটি প্রশ্ন পেশ করল।
১) একদিন যখন মরে যেতেই হবে, তখন সবাই চিরকাল বাঁচতে চায় কেন?
২) অর্থ ও সম্পত্তি মানুষ সঙ্গে নিয়ে যেতে পারে না, তাও সে গুলোকে কেন নিজের জীবন দিয়ে রক্ষা করে?
৩) মানুষ মানুষকে না ভালবেসে উল্টে শত্রুতা করে কেন?
সন্ন্যাসী মন দিয়ে তিনটি প্রশ্ন শুনলেন। তারপর তিনি দেশলাই বাক্স থেকে তিনটি কাঠি বার করলেন। দুটি কাঠি মাটিতে ছুড়ে ফেলে দিলেন ও তৃতীয় কাঠিটি লম্বালম্বি অর্দ্ধেক করলেন। একটি অংশ নিয়ে উপরের কালো বারুদটা ফেলে দিলেন ও নিচের দিকটা নখ দিয়ে খুঁটে আরো সূচালো করে নিলেন। তারপর সেই সরু কাঠিটা দিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে বললেন, "আমি জানি না।"


১।


আরিশ। আমার ছোট ভাইয়ের ছেলে। আরিশ সাহেব বিরাট বদ। সে সারাক্ষন দুষ্টমি করতেই থাকে। প্রতিদিন বিকেলে সে তার মায়ের কাছে পড়তে বসে মাইর খায়। কারন গত একমাস ধরে সে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কয়টি শিখতে পারে নি।

২।


আজ কিছু কেনাকাটা করার জন্য বাজারে গিয়েছিলাম। ঘর সংসার করা বিরাট দিকদারি। একটা সংসারে কত কিছু যে লাগে! তবে মাশাল্লাহ বাজারে কোনো জিনিসের ভাব নেই। বেশ লোকজন আছে।

৩।


সুরভি করলা গাছ লাগিয়েছে। অতি অল্প সময়ে বেশ কিছু করলা ধরেছে। পুইশাকও বেশ দ্রুত হয়। তিনবার খেয়ে ফেলেছি। যদি একটু জায়গা থাকতো আমার মনে হয় সবজি বাজার থেকে কিনতে হতো না।

৪।


পরী বেশ আছে। লেখাপড়া করছে। সে নতুন একটা খেলা আবিস্কার করেছে। ঘর ঘর খেলা। সে তার পড়া শেষ করে অস্থায়ী ঘর বানায়। পরীকে ঘর বানাতে সাহায্য করে আরিশ। সেই ঘরে মাঝে মাঝে আমি মেহমান সেজে যাই। আমাকে চকলেট খেতে দেওয়া হয়।

৫।


রিকশাওয়ালা যাত্রী পায় না। তাই রিকশায় করে কলা বিক্রি করছে। ছবিটা আজই তুলেছি বাজারে যাওয়ার সময়। রিকশাওয়ালার মাথায় বুদ্ধি আছে।

৬।


এই আম টা আমাদের পাশের বাসায়। ছাদে গেলেই আমটার দিকে আমি চেয়ে থাকি। মনে হচ্ছে আমটা পেকে গেলে খেতে বেশ লাগবে। ইচ্ছা আছে আমটা আমি চুরী করবো। আমারও একটা আম গাছ আছে। দুঃখজনক ব্যাপার হলো- এবার গত বছরের মতো আম হয় নি। পুরো গাছে মাত্র একটি আম।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০২০ রাত ৯:১২
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×