
১। সত্যিই যদি শপিং মল খুলে দেয়া হয়,তাহলে বুঝতে হবে,সত্যিই আমরা বড় অভাগা,কারণ আমরা মূর্খের রাজ্যে বসবাস করি।
২। এক জ্ঞানী ব্যক্তি বলেন, বন্যার পানি মসজিদেও ঢুকে, মন্দিরেও।
৩। এই পরিস্থিতিতে সব বাড়ীর গ্যাস, বিদ্যুত ও পানির বিল মওকুফ করা হোক। আর বাড়ী ভাড়াও মালিকদের সামর্থ্য বা ইচ্ছানুযায়ী মওকুফ করা হোক।
৪। গান্ধী হলেন সাম্রাজ্যবাদের তৈরি সেই পিতলের চামচ যা আমি সোনার চামচ মনে করে রেখে দিয়েছি আর ওরা এসে যুগ যুগান্তর পর্যন্ত মধু খাবে।
৫। মদের দোকানের সামনে লাইন দেখে ঘাবড়ে যাবেন না। জাস্ট একবার বিউটি পার্লার খুলতে দিন!
৬। দীর্ঘদিন উৎপাদন ও ক্রয়-বিক্রয় বন্ধ থাকলে রাষ্ট্র তার আর্থিক সক্ষমতা হারাবে। সরকার টাকার মেশিনে চাইলেই টাকা বানাতে পারেনা। ফলে সবকিছু স্বাভাবিক করতে সরকারের দায় আছে। সরকার সেই দায়িত্ব পালন করতে অঙ্গীকারাবদ্ধ।
৭। মসজিদের সঙ্গে অর্থনীতির সংযুক্তি নেই, থাকলে মসজিদ খুলে দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হতো!
৮। টিপু সুলতানই উপমহাদেশের একমাত্র বীর সম্রাট, যিনি যুদ্ধ করতে করতে যুদ্ধক্ষেত্রেই শহীদ হন। ৪৮ বছর বয়সে ১৭৯৯ সালের ৪'মে মারা যান।
৯। শপিং মল খুলে দেয়া হচ্ছে, পোশাক ক্রয় করতে গিয়ে ক্রেতা-বিক্রেতা আক্রান্ত হবে, কেউ কেউ নতুন কাপড় পড়ে মারা যাবে! যাক, তাতে আমার কি?
১০। ওহে ব্যবসায়ী জাতি, এই বছরটা বেঁচে থাকতে পারলে আগামী বছর দ্বিগুণ ব্যবসা করা যাবে! বেঁচে থাকাটাই এই বছরের বড় চ্যালেঞ্জ!! সেই চ্যালেঞ্জ মোকাবেলা করুন!
১১। সরকার মার্কেট খোলার অনুমতি দিয়েছে, কাউকে সেখানে যেতে বাধ্য করছে না। এখন কেনাকাটা করবেন, না ঘরে থাকবেন সিদ্ধান্ত আপনার। সো... কুল।
১২। দেওয়ানহাট জ্যামের ফাঁকে রিকশায় এক প্রেমিক প্রেমিকা জুটির হাত ধরা দৃশ্য দেখে বুঝলাম, কল কারখানা খুলে দিতে চাওয়া স্বাস্থ্যমন্ত্রীও পাগল না, মার্কেট খুলে দিতে চেয়ে আজকে প্রধানমন্ত্রীও ভুল সিদ্ধান্ত নেন নি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

