somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৪৭

০৬ ই মে, ২০২০ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। "গিন্নী আমাকে বললেন, আমার ড্রিংক করা দেখে নাকি ছেলেরা এসব শিখবে। আমি তখন তাঁকে বললাম, কেন আমি যে বাইশটা ভাষা জানি সেখান থেকে দু'চারটে ভাষা ওরা শিখুক না?"----- সৈয়দ মুজতবা আলী
তাই তো প্রমথ চৌধুরী বলেছেন, "ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নহে।

২। Being harassed is not shameful. The one who should be ashamed is the animal who did that to you, not you.

৩। যারা আপনার চাইতে এগিয়ে, তারা আপনার চাইতে বেশি পরিশ্রমী। এটা মেনে নিন। ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না। শুধু পরিশ্রম করলেই সব হয় না। তা-ই যদি হত, তবে গাধা হত বনের রাজা। এক্সট্রা আওয়ার না খাটলে এক্সট্রা মাইল এগিয়ে থাকবেন কীভাবে? বিল গেটস রাতারাতি বিল গেটস হননি। শুধু 'ওহ শিট', 'সরি বেবি', 'চ্যাটিং আর ডেটিং' দিয়ে জীবন চলবে না। জীবনে বড় হতে হলে কিছু ভাল বই পড়তে হয়, কিছু ভাল মুভি দেখতে হয়, কিছু ভাল মিউজিক শুনতে হয়, কিছু ভাল জায়গায় ঘুরতে হয়, কিছু ভাল মানুষের সাথে মিশতে হয়, কিছু ভাল কাজ করতে হয়। বিনীত হতে জানাটা মস্ত বড় একটা আর্ট। বিনয় ছাড়া শেখা যায় না। আপনি মেনে নিন, আপনি ছোটো। এটাই আপনাকে এগিয়ে রাখবে। নিজের প্রয়োজনেই মানুষকে সম্মান করুন।

৪। বহু বছর আগে ফ্যান্টাসি কিংডমে রোলার কোস্টারে একটি অচেনা মেয়ে বসেছিল আমার পাশে। রোলার কোস্টার যখন খুব জোরে ঘুরছিল, মেয়েটি ভয় পেয়ে চেপে ধরেছিল আমার হাত। আমি মেয়েটিকে চোখ দিয়ে বুঝিয়ে দিলাম, ভয় নেই আমি আছি।
আমারা দু'জন দু'জনের নামও জানি না, অথচ হাত ধরাধরি করে বসে আছি। এর পরেই মেয়েটির সাথে আমার ভাব হয়ে গেল খুব। মেয়েটির গায়ের রঙ ফরসা, তার মুখ ও শরীরের গড়ন অপূর্ব, যেনো হীরা দিয়ে বানানো কোনো ভাস্কর্য। মেয়েটির নাম নোভা।
বাসায় ফিরে যোগাযোগ করার জন্য মেয়েটি তার ঠিকানা ও ফোন নাম্বার লিখে দিয়েছিল এক টুকরো কাগজে। ফোন নাম্বার তো দূরের কথা! বাসায় ফিরে কাজটি হারিয়ে ফেলি, অনেক খোঁজাখুঁজি করেও আর পাইনি। অনেক কষ্ট হয়েছিল কাগজটি খুঁজে না পেয়ে। অনেক নাটক সিনেমাতে এই রকম হয়। কিন্তু আমার ব্যাপারটি অন্য রকম।
আজ সেই ঠিকানা ও ফোন নাম্বার লেখা কাগজটা আমি খুঁজে পাই একটা বইয়ের ভাঁজে। এতদিন পর কি মেয়েটির সাথে যোগাযোগ করা যায়?

৫। মানুষের দেহ থেকে যখন রূহ বেরিয়ে যায়, নশ্বর পৃথিবীতে সে দেহের আর কোন মূল্য নেই। কিন্তু রূহ বা আত্মা? সেটির কি মূল্য আছে? আছে৷ সেই রূহ পৃথিবীতে বেঁচে থাকে মূলত তিনটি কর্মের মাঝে।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০২০ দুপুর ১২:০২
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×