
১। আমরা তো প্রায়ই ভুলে যাই, যে আমরা কুকুর অথবা পিপড়ে হয়ে জন্মাইনি। আমরা মানুষ, এই উওরাধিকারের দায়িত্ব কি বিরাট! একটি সিংহ আর একটি সিংহকে কখনো হত্যা করে না, পরস্পরের সঙ্গে লড়াই করার সময় নোখ গুটিয়ে রাখে। মানুষই শুধু তার ভাই বন্ধু, পরিজন ও প্রতিবেশীকে খুন করার জন্য আবিষ্কার করেছে কতরকম অস্ত্র। জন্মসূত্রে যে সে একা, এই কথা সম্পূর্ণ বিস্মৃত হয়ে সে বারবার গোষ্ঠীবদ্ধ হতে গিয়ে গোষ্ঠীকে ভাঙে।
সুনীল গঙ্গোপাধ্যায়
উপন্যাসঃ একা এবং কয়েকজন।
২। আমাদের দেশে রবীন্দ্র বিরোধীতা বাড়ছে। এটা খারাপ লক্ষণ জাতির জন্য।
বাঙ্গালী মুসলমানদের কাছে প্রধান সমস্যা- রবীন্দ্রনাথ হিন্দু। তারা বুঝে না- শিল্পি তো শিল্পি'ই। তাতে আবার হিন্দু মুসলিম কী! সাহিত্যে ধর্ম দেখার কিছু নেই।
সোজা কথায় বলা যায়, যারা রবীন্দ্র বিরোধী তারা রবীন্দ্রনাথের বিশালত্বের এক বিন্দু পরিমানেও জানে না।
রবীন্দ্রনাথ তো বিশাল বটবৃক্ষ।
৩। জাতি হিসেবে আমরা কেমন সেইটা বোঝাতে হলে আমি সবসময় এই একটা উদাহরন দিয়া থাকি-
নব্বই পার্সেন্ট মুসলমানের এই দেশ দুর্নীতিতে তিনবারের চ্যাম্পিয়ন।
৪। করোনা ভাইরাসের যে ওষুধ বাজারে আসছে (রেমডিসিভি) ৫ হাজার টাকা। পুরো কোর্স হয়ত ৩০, ০০০ টাকা হবে। তা কি গরীব জনগন কিনে খেতে পারবে? জানিনা এই কথা বলার স্বাধীনতা আছে কি না!
৫। কিছু ব্লগারদের এরকম অবস্থা হবে।

৬। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি রবীন্দ্রনাথের জন্মদিনে গান গেয়েছেন! কেউ কি গানের লিংক দিতে পারেন? আহ কতো দিন হয় ভালো গলার রবীন্দ্র সংগীত শুনি না!
৭। যেখানে বড় শপিংমল করোনার জন্য খুলছেনা সেখানে আগামীকাল আড়ং খুলছে।ব্রাক কি আড়ং না খুললে পাড়ত না!রাগ লাগছে।যদিও অনেক আড়ংপ্রেমী আছে।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২০ বিকাল ৩:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


