somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

করোনা নিয়ে আমি যা ভাবছি

০৯ ই মে, ২০২০ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমরা করোনা থেকেও শক্তিশালী।
এই কথাটা যে বলেছেন ঠিকই বলেছেন। আমাদের দেশের লোকজন লকডাউন মানছে না। পাড়া, মহল্লা আর বাজার গুলোতে বেশ ভিড। ইফতারী কেনার জন্য লোকজনের বেশ ভিড় দেখেছি। আল্লাহর রহমতে ১৮ কোটি মানুষের দেশে করোনায় মৃত্যুর সংখ্যা মাত্র ২১৪ জন। অবশ্যই কম। নিজের চোখেই দেখেছি- লোকজন নিয়ম কানুন মানছে। করোনায় এক লাখ মারা যাবে ভেবেছিলাম। কিন্তু মরে নি। আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আক্রান্তের সংখ্যা তেমন বেশি নয়। মোট আক্রান্ত ১৩৭৭০ জন। আল্লাহর রহমত না থাকলে আক্রান্তের সংখ্যা হতো কমপক্ষে পাঁচ লাখ। দেশের মানুষজন যে পরিমান অসচেতন তাতে.........। রহমত আছে। আল্লাহর রহমত আছে।

নিউ ইয়র্কে অনেক বড় বড় গ্রোসারি শপে খাবার নেই। ভেবে দেখুন ধনী দেশ। তারপরও খাবার নেই। কিন্তু আমাদের করোনার এই পরিস্থিতির মধ্যেও বাজারে খাবারের কোনো অভাব নেই। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অর্জন করতে পেরেছি বলা যায়। গত একমাসে আমি কমপক্ষে পাঁচ বার বাজারে গিয়েছি। চলছে রমজান মাস। তারপরও কোনো প্রকার খাদ্য দ্রব্যের অভাব দেখি নি। পেয়াজের দাম একেবারে কমে গেছে। মাত্র ৪৫ টাকা। আমাদের দেশে করোনার কারনে কেউ না খেয়ে মারা গেছে এরকম কথা শোনা যায় নি। এটাও আল্লাহর রহমত। কেউ কেউ হা-হুতাশ করেন- গরীবদের অনেক কষ্ট। অথচ তাদের সাহায্যের জন্য এগিয়ে আসেন না।

পৃথিবীর অন্যান্য ধনী দেশের অবস্থা ভালো না। তবে আমরা ছোট দেশ, দরিদ্র দেশ এবং বিপুল জনসংখ্যা নিয়েও তুলনামূলকভাবে ভালো আছি। ইউরোপ আমেরিকা আফিকার অবস্থা ভালো না। এর মধ্যেও আমাদের প্রবাসী ভাইয়েরা দেশে ৯ কোটি টাকা পাঠিয়েছেন। আন্তর্জাতিকভাবে আমদানি রপ্তানি বন্ধ। জাহাজ চলছে না। বিমান চলছে না। সড়ক পথেও এক দেশে থেকে আরেক দেশে পন্য লেনদেন বন্ধ। আমাদের প্রধানমন্ত্রী নিয়ম নীতি মেনে সীমিত আকারে কারখানা খুলতে বলেছেন। এটা অবশ্যই ভালো উদ্যোগ। কলকারখানা বন্ধ থাকলে তো উৎপাদন হবে না, মানুষ না খেয়ে মরবে। চা্কা চললে, জীবন চলবে। তবে মসজিদ বন্ধ থাকলে দেশের কোনো ক্ষতি হবে না। নামাজ ঘরেও পড়া যায়।

সরকার কি করলো আর করলো না সেটার আশায় না থেকে এ অবস্থায় সব মানুষকেই তার সামর্থের মধ্যে আশে পয়াশের দরিদ্র অসহায় মানুষের সাধ্যমত সাহায্য সহযোগিতা করতে হবে। আপনি মানুষ তাই মানুষের জন্য করতে হবে। সাহায্যের জন্য এগিয়ে যেতে হবে। মানবতার পরিচয় দিতে হবে। টাকা জমিয়ে রেখে লাভ কি ভাই? এই বিপদে মানুষের জন্য কিছু করুন। মন দিয়ে করুন। শান্তি পাবেন। আল্লাহ খুশি হবেন। দেখুন একজন ভিক্ষুক পর্যন্ত তার জমানো দশ হাজার টাকা দান করে দিয়েছেন। ভিক্ষুক যদি দশ হাজার টাকা দান দিতে পারে আপনি কেন পারবেন না? উন্নত মানসিকতা পরিচয় দেওয়ার এখনই সময়।

আল্লাহ না করুক- এখন যদি বড় রকমের বন্যা, ভূমিকম্প বা ঘূর্নিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ মারাত্মকভাবে আসে, সাথে করোনার জন্য ভেঙ্গে পড়া বিশ্ব অর্থনীতি এইসব এক হয়ে বিরাট বিপদ হবে পুরো বিশ্বের। যাই হোক, এখন হাতে অনেক সময়। অফিস আলাদত বন্ধ। সময়টাকে কাজে লাগান। ভালো ভালো বই পড়ুন। মুভি দেখুন। পরিবারের সাথে আনন্দময় সময় কাটান। নিজের সন্তানকে পড়তে বসান। নিজেকে নিয়ে ভাবুন। নিজেকে সময় দিন। নিজেকে গোছান। নিজের ভেতর-বাহিরে থাকা ক্ষতে মলম দেন। মানুষকে ভালোবাসুন। দেশকে বাসুন। মানুষের জন্য কিছু করুন।
সংসারে মনোযোগ বাড়াও। সময় দাও।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২০ রাত ৯:৩৮
১১টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাপালিশ গাছের ফল চাম কাঠাল এর উপকারিতা

লিখেছেন রবিন.হুড, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:০৮


চাপালিশ, চামল, চাম্বল, চাম্বুল, টোপোনি (মগ), বলস্রাম (গারো), কাঁঠালি চাম বা চাম কাঁঠাল (বৈজ্ঞানিক নাম: Artocarpus chama; আর্টোকার্পাস চামা) হচ্ছে মোরাসি পরিবারের কাঁঠাল-জাতীয় একটি বন্য প্রজাতির ফল। বিপন্ন এই বৃক্ষটি... ...বাকিটুকু পড়ুন

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×