
১। "মুরদই লাখ বুড়া চাহে তো কেয়া হোতা হ্যায়
ওই হোতা হ্যায় যো মঞ্জুরে খোদা হোতা হ্যায়।"
অনুবাদঃ শত্রুরা আমার যতই অনিষ্ট কামনা করুক তাতে কিছুই হবে না। ঈশ্বর যা মঞ্জুর করবেন তাই হবে আমার ভাগ্যলিপি।
২। মানুষের মধ্যে অন্তহীন ক্ষমতা সম্পন্ন একটা সওা আছে, যে নির্জীব অবস্থায় ঘুমিয়ে আছে অথবা জড় অবস্থায় পড়ে আছে। তাকে যদি কোন সময়, বিশেষত শৈশবে শিক্ষার সময়, একটা আনন্দের স্পর্শ, একটা সৌন্দর্যের স্পর্শ, কিংবা সৃজনের স্পর্শ দেয়া যায় অর্থাৎ একবার যদি তার ঢাকনাটা খুলে দেওয়া যায় তাহলে তার মধ্য থেকে অসীম ক্ষমতাসম্পন্ন সত্তাটি বেরিয়ে আসবে। এতে পৃথিবীতে সে একটা অসম্ভব কান্ড ঘটিয়ে দিতে পারে- এ বিশ্বাস রবীন্দ্রনাথের ছিল।
৩। ভাই, বোন, বন্ধু- চলুন কিছুক্ষণ ফেসবুক- ব্লগ, ইউটিউব, টিকটক, ইস্টাগ্রাম বন্ধ রেখে নামাজটা পড়ে ফেলি।
প্রতিদিন একজন মুসলমানকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হয়।
একবার কিছুসংখ্যক লোক হজরত নবী পাককে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূল্লাহ (সা) সর্বোত্তম কাজ কোনটি?
উত্তরে আল্লাহর রাসূল বলেছিলেন- ঠিক সময় সালাত অর্থাৎ নামাজ আদায় করা। তিনি আরো বলেছেন, নামাজ বেহেশতের চাবিকাঠি।
আমরা নামাজের মাধ্যমেই নিজেদের আত্মা দেহ মন পরিশোধিত করে ফেলি এবং রাব্বুল আলামীনের বাণী অনুযায়ী সত্যিকারভাবে নামাজের মাধ্যমে সর্বপ্রকার অন্যায়-অপকর্ম ও লজ্জাজনক কাজ-কর্ম থেকে নিজেদের বিরত রাখি।
মহান আল্লাহ যেন আমাদের সবাইকে প্রকৃত নামাজী হবার তৌফিক দেন ।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হার্টের জন্য ভালো ।
৪। সিংহের সামনে দাঁড়িয়ে আপনি কি চিন্তা করবে? আমি সিংহ খাই না। তাই সিংহও আমাকে খাবে না?
৫। একটা প্যান্ট আছে আমার ওইটার জিপার কোন কারণ ছাড়াই একটু পর পর নিচে নামতে থাকে। আজকে কাজের ফাকে দেখি পোষ্টাপিস পুরা খোলা।
৬। জন্ম দিলেই মা হওয়া যায়, কিন্তু মাতৃত্ব আসে হৃদয় থেকে।
৭। শেষ কথা হচ্ছে -- বস, জাস্ট টিকে থাকো, লাইফ ইজ বিউটিফুল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

