
১। সকালে উঠেই শাশুড়ি মায়ের সাথে ভিডিও ফোনে কথা বলেছি । প্রতি বছর মা দিবসে তাঁকে গিফট দিতাম, ফুল কিনে দিতাম। এ বছর তো দেশে গিয়ে আটকা পড়ে আছেন।
২। তোর মায়রে আমি....
এই গালি দেয়া ছেলেটাও আজ মাকে নিয়া শ্রদ্ধায় গদগদ হয়ে পোস্ট দিছে।
এটা ট্রাজেডি নাকি কমেডি?
৩। রাহুলকে এনালাইসিস করার সময় এখনো আসেনি। কারণ, তার সেক্রিফাইস হয়তো একদা ভারতে মূল্যায়ন হবে। যদিও তার মা সোনিয়া এখনো মুঘল সম্রাটদের মত অপয়া, হাজার চেষ্টা করেও ইন্ডিয়ান হতে পারল না, ইটালিয়ান রয়ে গেল কট্টর হিন্দুত্ববাদীদের চোখে।
৪। আমার হবু শ্বাশুড়ি কেও হ্যাপি মাদার্স ডে'র শুভেচ্ছা ।
৫। যে পুরুষ তার মাকে ভালোবাসে, সে যেন তার সন্তানের মাকেও ভালোবাসে।
৬। শুধু একটা ছবি না থাকার কারনে প্রমান দিতে পারতেছিনা, মাকে কতো ভালোবাসি।
৭। জগতের সকল সন্তান মাকে ভালো রাখুক। কেউ তার মাকে জঙ্গলে বা বৃদ্ধাশ্রমে ফেলে না আসুক, কেউ মাদকের টাকা বা সম্পত্তির জন্য মায়ের গায়ে হাত না তুলুক!
৮। যাদের মা আছেন, তারা কী জানেন, তারা কত সুখী মানুষ? অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না, তাদের বলি, প্রতিদিনই মায়ের খোঁজ নিন, যত্ন নিন। যখন মাকে ভালোবাসবেন, তখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখ পাবেন। মা হারানোর কী বেদনা, মাকে ভালোবাসার কী সুখ, অনেকেই মা বেঁচে থাকতে তা বুঝতে পারেন না।
৯। জীবন থেকে সবকিছু হারিয়ে গেলেও আবার হয়তো অর্জন করা যায়। কিন্তু মা মা-ই। তার বিকল্প নাই।
১০। কুপুত্র যদিও হয় কুমাতা কখনো নয়!
১১।

সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০২০ রাত ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


