
১। আমার জানতে ইচ্ছা করে- পয়ষট্রি বছর বয়সে জীবন টা কেমন হবে?
২। বিশ্বাস করুন কড়া কড়া ওষুধ খাওয়ার থেকে রোজ একটা করে কলা খেলে বেশি সুস্থ থাকবেন।
৩। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের ভিশন হলো- দু'টো ডাল-ভাত খেয়ে কিভাবে বেচে থাকা যায়।
৪। রোম সম্রাট নিরো বেসুরো গলায় একটা অর্থহীন গান গাইলেন।
গান শেষ হতে না হতেই তার পারিষদগণ আনন্দে হর্ষধ্বনি করে উঠলেন। সম্রাটের প্রিয় পারিষদ পেত্রোনিয়াস বললেন, এটা অবশ্যই কোন মানুষের কন্ঠ নয়.........আমি নিশ্চিত এটা দেবকন্ঠ! অন্যান্য উপদেষ্টাগণও প্রতিযোগীতা মূলক প্রশংসায় ভাসালেন সম্রাটকে। কেউ বললেন, মহামান্য সম্রাটের কণ্ঠে এই অমৃত শুনে আমার জীবন ধন্য হয়েছে, আমার পিতা মাতার জীবন ধন্য হয়েছে। আর কেউ তো আনন্দে একেবারে মূর্ছা গেলেন।
৫। হে গরিব, তুই সবার শত্রু। সংসার, সমাজ, রাষ্ট্র, নেতা-নেত্রী, দল, সকলের!
৬। শ্রেষ্ঠত্ব অর্জনের আকাংখাই মানুষ কে শান্তিতে থাকতে দেয় না। এর থেকেই আসে হিংসা, লোভ, মারামারি এবং রক্তপাত।
৭। বউ কে বউ না ভেবে শালি ভাবুন। দেখবেন ভালোবাসা টগবগিয়ে থাকবে আপনার বিবাহিত জীবনে।
৮। খারাপ কাজ নিজের কাছে রয়ে যায় ,পাপের শাস্তি রুপে ৷ ভালকাজ উপহার হয়ে ফিরে আসে প্রতিদান হিসাবে ৷
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০২০ সকাল ১১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


