কবিতা নয়
২৯ শে মে, ২০২০ সকাল ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক রাজার হটাত শখ হলো নিজের ছবি আঁকাবে
রাজ্যের সমস্ত চিত্রশিল্পীদের খবর দিয়ে আনানো হল
বলা হল যে সবচেয়ে সুন্দর এবং নিখুঁত ছবি আকবে
তাকে পুরস্কৃত করা হবে
তবে যদি ছবি দেখতে সুন্দর না হয়
তাহলে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড!
কেউ রাজার ছবি আঁকতে রাজি হল না
কারন রাজার এক পা এবং এক চোখ ছিল না
এবং তাকে দেখতে ভয়ঙ্কর লাগত
হটাৎ ভীড়ের মধ্য থেকে অল্প বয়সী এক ছেলে সামনে এসে দাঁড়ালো
সে রাজার ছবি আঁকতে চায়
ছবি আঁকা শেষ হল
রাজা ভীষণ খুশি হয়ে তাকে পুরস্কৃত করলেন।
সবাই খুব অবাক! এটা কিভাবে সম্ভব!
দেখা গেলো ছেলেটি একেছে-
রাজা একটি কাটা গাছের গুঁড়ির উপর এক হাটু ভাজ করে,
এক চোখ বন্ধ করে- হরিন শিকার করছে
ছবিটি দেখে বুঝাই যাচ্ছে না রাজা অন্ধ এবং খোঁড়া
এটাই হচ্ছে দৃষ্টি ভঙ্গির তফাৎ!
আপনি একটা নির্দিষ্ট বিষয় কে কিভাবে দেখছেন
তার উপর অনেক কিছু নির্ভর করে।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০২০ সকাল ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও...
...বাকিটুকু পড়ুন
১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর...
...বাকিটুকু পড়ুনএকাউন্ট্যান্ট
মঞ্জুর চৌধুরী
রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।
আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪

শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো...
...বাকিটুকু পড়ুনজামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!
কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন