
১। "ইসলামী শিক্ষার অন্যতম উদ্দেশ্য হইতেছে সুন্দর অর্থাৎ সংস্কৃতিবান মানুষ সৃষ্টি করা । আচারে, ব্যবহারে, শিক্ষায়, দীক্ষায় এক কথায় জীবনের প্রতিটি ক্ষেত্রে যে ব্যক্তি কলুষতা ও কুসংস্কার পরিহার করিয়া চলে সেই হইল সুন্দর মানুষ । "
- মাওলানা ভাসানী
২। আমি এখন একটা বইয়ের সন্ধান পেয়েছি, যাতে লেখা আছে কী করে দাবার গুটি গুলোর মধ্যে প্রান প্রতিষ্ঠা করা যায়। সৈন্য, ঘোড়া, রাজা, মন্ত্রী, সব জ্যান্ত হয়ে যাবে। আমি নির্দেশ দেব তারা পালন করবে।
৩। “বাংলা ভাষায় রবীন্দ্রনাথ-জীবনানন্দের মতো কবি এসেছেন, আরও কত কবি আছে বিশ্বসাহিত্যে, কবির কোনো শেষ নেই, শেষ নেই কবিতারও। আপনাদের মধ্যে কে জোর দিয়ে বলতে পারবেন যে সে জীবনানন্দ দাশের চেয়ে ভাল কবিতা লিখতে পারবে? যদি না পারেন তাহলে কেন কবিতা লেখা?”
৪। পরের অনুকরণ করে কখনও নিজস্বতা অর্জন করা যায় না। ‘অন্যের বসন কখনও নিজের হয় না৷ হয় না সেটা নিজের ভূষণ।
---সেলিম আল দীন
৫। ফেসবুকে লোকজন তীব্র আত্মবিশ্বাস নিয়ে ভুলভাল লিখে। গল্প হোক, রিভিউ হোক, কথা হোক- যাইই লিখুক ভুল লিখে। অথচ একদল লোক তাদের বাহবা দেয়।
৬। যদি দ্রুত যেতে চাও তবে একলা যাও,
আর যদি চাও অনেক দূরে যেতে, তবে সাথে সঙ্গী নাও ।
আফ্রিকান প্রবাদ
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০২০ রাত ৩:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


