
১। শুধু খেয়ে পড়ে বেঁচে থাকার স্ট্রাগলই একমাত্র স্ট্রাগল না। একজন মানুষ প্রাচুর্যে বেঁচে আছে, তার অর্থ কখনোই এই না যে সে সুখে আছে, ভালো আছে।
২। মা বলছে ছেলেকে- স্কুলে যা।
ছেলে না যাবো না, আমি জব করবো।
মা- ফাজিল, ক্লাস টু'তে পড়িস তুই কি জব করবি?
ছেলে- ক্লাস ওয়ান এর মেয়েকে পড়াব।
৩। মানুষ কষ্ট পায় না, কষ্ট তৈরি করে, কে কেমন কষ্ট তৈরি করবে সেটা তার বেড়ে ওঠা পরিবেশ, শিক্ষা, কোয়ালিটি অব ইনফরমেশন, বিশ্বাসের ওপর নির্ভর করে।
৪। কোথাও বেড়াতে যাওয়ার সময় মেয়েরা গড়ে ২৬ টা জিনিস তার ব্যাগে ঢোকায় যা কখনোই তার দরকার পরে না।
৫। প্রকৃত পক্ষে বিড়াল মিউ মিউ করে মানুষের সাথে যোগাযোগ করারা জন্য , নিজেদের সাথে যোগাযোগের জন্য নয়।
৬। দেশের সব অসৎ কর্মকান্ড (খুন, গুম, সন্তাস, দুর্নীতি, হত্যা ইত্যাদি) ঠেকানো সম্ভব যদি আমাদের স্বাধীন ও শক্তিশালী গোয়েন্দা সংস্থা থাকতো। একটা শক্তিশালী গোয়েন্দা দল দরকার এই কথাটা কবে বুঝবে আমাদের রাজনৈতিকরা।
৭। বিভিন্ন ইসু নিয়ে দেশ ও দেশের মানুষ বিভক্ত আজ। একটা দেশকে তলানিতে নিতে এটাই যথেষ্ট।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০২০ সকাল ১০:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


