somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আমাদের শাহেদ জামাল (পাঁচ)

০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আপনারা কি হারিকেন চিনেন?
হারিকেন হচ্ছে জ্বালানি তেলের মাধ্যমে বদ্ধ কাচের পাত্রে আলো জ্বালাবার ব্যবস্থা। সম্ভবত মোঘল আমলের আগে থেকে বাংলায় শুরু হয় হারিকেনের ব্যবহার। গ্রামে রিকশা আর ভ্যান গাড়ির নিচে থাকে হারিকেন। সেই আলোতে তারা গ্রামের মাটির পথ ধরে এগিয়ে যায়। হারিকেনের আলোই ছিল গ্রামের মানুষদের একমাত্র ভরসা। কুপি বাতি ও হারিকেনের কেরোসিন তেল আনার জন্য প্রতিটি গৃহস্থ বাড়িতেই ছিল বিশেষ ধরনের কাচের ও প্লাস্টিকের বোতল। সেই বোতলের গলায় রশি লাগিয়ে ঝুলিয়ে রাখা হতো বাঁশের খুটিতে। এমন এক সময় ছিল তখন সবার ঘরে ঘরে হারিকেন বা কুপি পাওয়া যেত না। যদি কোনো দিন কোনো বাড়িতে কেরোসিন না থাকতো তাহলে সেই পরিবারের রাতের সকল কাজ বন্ধ থাকতো এবং সন্ধ্যা হলেই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যেতো।

শাহেদ জামাল ছোটবেলায় কুপি বা হারিকেন দেখেছে।
তাদের ঘরে কুপি, হারিকেন দুটাই ছিলো। আলো জ্বালাবার জন্য হারিকেনের ভিতরে থাকতো কাপড়ের সলাকা। তেল শুষে নিয়ে আলো জ্বলতো। এই আলো বাড়ানো বা কমানোও যেত। অবশ্য তেল শেষ হয়ে গেলে আলো এমনিতে আলো কমে যেত। শাহেদ জামালের মনে হচ্ছে হারিকেনের মতো তার তেল কমে গেছে। সে খুব বুঝতে পারছে তার জীবনের আলো কমতে শুরু করেছে। খুব শ্রীঘই হয়তো তার আলো একেবারে নিভে যাবে। সময় খুব কম। অবশ্য তাতে কারো'ই কিছু যাবে আসবে না। সে আগাগোড়া একজন ব্যর্থ মানুষ। জীবন তাকে কিচ্ছু দেয়নি। সেও এক জীবনে কাউকে কিচ্ছু দিতে পারেনি। শাহেদ জামাল তার জীবনটা জোর করে আনন্দময় করে তুলতে চেষ্টা করেছে বারবার। কিন্তু সে বারবার ব্যর্থ হয়েছে। অবশ্য শাহদ জামাল আজও প্রতিদিন বলে- Life Is Beautiful.

আজ শাহেদ জামাল রমনা পার্কে যায় নি।
সকাল থেকেই আকাশ মেঘলা। কিছুক্ষন আগে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির ভাবগতিক দেখে মনে হচ্ছে- আজ সারাদিনই থেমে থেমে বৃষ্টি চলবে। শাহেদ জামালের সব থেকেও যেন কেউ নেই। কেউ একজন থাকলে ছুটে তার কাছে যেত। এবং গিয়ে বলতো আজ আমার খিচুড়ি খেতে ইচ্ছা করছে। সাথে গরুর মাংস আর ইলিশ মাছ ভাজা। অবশ্য নীলাকে ফোন করে বললে সে ঠিকই সব ব্যবস্থা করবে। কিন্তু মেয়েটাকে আর জ্বালাতে ইচ্ছা করে না। শাহেদ জামাল একটা চায়ের দোকানে বসে আছে অনেকক্ষন ধরে। আসলে তার কোথাও যাওয়ার নেই। তার চলছে অসহযোগের ছুটি। দোকানদার বিরক্ত হলেও কিছু বলতে পারছে না। বাইরে বৃষ্টি হচ্ছে সে যাবে কিভাবে? অবশ্য এর মধ্যে শাহেদ জামাল বেশ কয়েকবার চা সিগারেট খেয়েছে। মনে হয় একশ' টাকা বিল হয়ে গেছে। শাহেদ জামাল বিড়বিড় করে বলল- Life Is Beautiful. ঠিক তখন ধারে কাছে কোথাও বাজ পড়লো।

প্রতি মুহুর্তে দেশে কত কি ঘটে যাচ্ছে!
স্বাস্থ্য সচিব বদল: ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান আব্দুল মান্নান হলেন নতুন স্বাস্থ্য সচিব। অতি তুচ্ছ বিষয় নিয়ে ভাবতেও আজকাল খুব ভালো লাগে শাহেদের। 'Intangible Cultural Heritage' এর বাংলা অনুবাদ কি হওয়া উচিৎ? মানুষ ছুটে চলি এক অজানা গন্তব্যে। যখন মানুষ থমকে যায়, তখন মনে হয় ছিটকে গেছে রেস থেকে। কি এক অদ্ভুত দোদুল্যমান মানুষের জীবন। রাস্তায় প্রায় সবার মুখেই মুখোশ। স্যরি মাস্ক। এই এক আজব দুনিয়া! ভারতের জনসংখ্যা ১২০ কোটি। আক্রান্ত ২ লাখ। আমাদের জনসংখ্যা ১৭ কোটি। আক্রান্ত ৫০ হাজার। অনুপাত করলে আমাদের অনেক বেশি। তবে মৃত্যু কম। ডাক্তাররা বলছেন, অনেকেই মারা যাচ্ছেন ভয় পেয়ে স্ট্রক করে অথবা ইমিউনিটি ধরে রাখতে না পেরে। করোনা উপসর্গ দেখা দিলে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে মোটামোটি সবারই ধারণা হয়ে গেছে। তাই ভয় না পেয়ে সাহসিকতার সাথে একে মোকাবিলা করলে মৃত্যুর হার আরও কমবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৪:৪১
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×