
১। ঘুম থেকে উঠেই দেখি, ঝুম বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘে ভরা। মনটা আনন্দে ভরে গেল। আসলে মন ভালো হতে বা খারাপ হতে সময় লাগে না। আজিব!
২। ''হাত বাড়িয়ে দাও'' ওরিয়ানা ফ্লাচ্চির একটি বই। চমৎকার বই। বহু বছর আগে একজন নারী ব্লগার এই বইটা আমাকে দিয়েছিলো। অনেক গুলো বই দিয়েছিলো তার মধ্যে এই বইটা আমার খুব ভালো লেগেছিলো। বইটা হারিয়ে গেছে। সেই ব্লগারও হারিয়ে গেছেন। মাঝে মাঝে মাঝে মনে পড়ে তার কথা।
৩। বিয়ের অনুষ্ঠান শেষ।
‘অতঃপর তাহারা সুখে-শান্তিতে বসবাস করিতে লাগিলো’। গল্পের মতোন জীবনের কাহিনীর সমাপ্তি ঘটে না। বিয়ের পরই জীবন আনন্দহীন হতে শুরু করে। তবু মানুষের লক্ষ্য থাকে বিয়ে করা।
৪। কাচাঁ আম না
পাকা আম না
এমন কী হারমোনিয়ামও না
তাহলে এটা কোন আম?
৫। একজন ফটোগ্রাফার এর সাথে দুইজন মানুষ থাকেন। একটি তার নিজ দেহ এবং অন্যটি তার শৈল্পিক সত্তা! ছবি তোলার সময় তিনি তার নিজ দেহকে ছায়ায় বিলিন করে দিয়ে শৈল্পিক সত্ত্বাকে দাঁড় করান!
৬। এক বৃদ্ধা আজরাইলের হাত থেকে বাঁচতে চায়।
সে একটা কৌশল বের করলো যেন আজরাইল তাকে খুঁজে না পায়। কৌশল কাজ করলো। আজরাইল তাকে খুঁজে পেল না।
বলুন তো, কৌশল টা কি?
(ছবিঃ আমারই তোলা)
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০২০ রাত ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



