
দেশ চালাতে হলে বাজেট তো একটা দিতেই হবে। শুধু বাজেট দিলেই তো হয় না- সেই বাজেট বাস্তবায়ন করার ক্যাপাসিটি থাকা দরকার। কোনো বছরই বাজেট দেশের মানুষের মন মতো হয় না। পদ্মা সেতুর জন্য চীনাদের আনে, গ্যাস তুলতে বিদেশীদের আনে, বাজটের জন্য পশ্চিম থেকে অর্থনীতি ও ফাইন্যন্সের লোক আনার দরকার। প্রধানমন্ত্রী থেকে শুরু করে- মন্ত্রী এমপি নেতা, বড় বড় সরকারি কর্মকর্তারা সবাই'ই চিৎকার করে বলছেন, দেশে প্রচুর উন্নতি হচ্ছে। অথচ আমি কোনো উন্নয়ন দেখতে পাই না। আমি দেখি রাস্তায় বের হলেই ভিক্ষুক। ফুটপাতে লোকজন রাত্রিযাপন আর বেকার সমস্যা। হ্যা পদ্মা সেতু হচ্ছে। মেট্রোরেল হচ্ছে। এসব দিয়ে তো আর দেশে ভিক্ষুক বা দরিদ্র মানুষ কমবে না। বেকার কমবে না।
১৮ কোটি মানুষের জন্য আয় করতে ও তাঁদের জন্য সঠিকভাবে ব্যয় করার জন্য কমপক্ষে ২০/৩০ জন জ্ঞানীগুনী মানুষ দরকার। মুজিব কোট পড়লেই তো লোকজন মুজিব হয়ে যায় না। কিবরিয়া সাহেব, সাইফুর রহমান, মুহিত সাহেব, ক্রিকেট কামাল সাহেব এরা একই রকম বুদ্ধির মানুষ। প্রাইমারী স্কুলের শিক্ষক হলে তারা ভালো করতেন। যেই বাজেটের কারণে মানুষকে স্ত্রী ও সন্তানদের পেছনে ফেলে বিদেশে যেতে হয় কাজ করতে, উহা কিছুতেই উন্নত বাজেট হতে পারে না। বাজেট ঠিক মতো করতে জানলে, কোন বাঙ্গালীকে সৌদী বা মালোয়েশিয়া যেতে হতো না। যখন কোথাও আগুন লাগে, কোটি কোটি টাকার ক্ষতি হয়। মানুষ মরে। তখন দেখা যায় কটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় নি।
বর্তমান বিশ্ব একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, এখন চিকিৎসা খাত আলোচনা কেন্দ্রে, এতদিন আমাদের চিকিৎসার খাতের বেহাল দশা সেভাবে প্রকাশিত না হলেও, এখন স্পষ্ট হয়েছে খালি কলস বাজে বেশি। আফসোস ছাড়া কিছুই করার থাকে না আমাদের মত আমজনতার, তবুও 'বলে' কিছুটা হলেও মনের শান্ত্বনা পাওয়া যায়। দূর্নীতি একটি রাষ্ট্রকে কিভাবে ধীরে ধীরে শেষ করতে পারে- বাংলাদেশ মনে হয় সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। প্রতি বছর নিয়ম করে মন্ত্রনালয় গুলোতে বরাদ্দ দেওয়া হচ্ছে। বরাদ্দের টাকা গুলো যায় কই? আর কতদিন এভাবে চলবে? চলতেই থাকবে? সরকারের উচিত বাজেট করার সময় দেশের মানুষের মতামত নেওয়া। এই দেশ তো শুধু অর্থমন্ত্রীর না, সরকারের না। এই দেশ আমাদের সবার।
আমরা আমাদের মত, বিশ্ব আমাদের চিনবে বাংলাদেশ হিসাবে, উন্নত হলে আমাদের সংস্কৃতি নিয়ে আমরা বিশ্বে দাঁড়াবো কিন্তু যখন সরকারের সর্ব্বোচ পদধারী যখন বলে আমরা সিঙ্গাপুরের চেয়ে অর্থনেতিকভাবে উন্নত। আসলে উনি হয়তো উনাদের কথা বলেন। দেশের না। চুরি-চামারী-জোচ্চুরী-লুটপাটে আমরা আমাদের মতোই অনন্য তাই দেশটা অন্য কোনও দেশের মতো হবার কথা নয়। কাগজে কলমে উন্নয়ন দেখিয়ে, আসল সত্যিকারের উন্নয়ন না হয়ে হাজার হাজার কোটি টাকা নাই হয়ে যায়। টাকা গায়েবকারীরা বিদেশ গিয়ে জুয়া খেলে। নারী নিয়ে সমুদ্রের পাড়ে ঘুরে বেড়ায়। বিদেশে গাড়ি বাড়ি করে। দেশে রাজার হালে থাকে। দল বেধে সামান্য মাথা ব্যথার চিকিৎসা করাতে যায় সিঙ্গাপুর। এরাই আবার বড় বড় কথা বলে। লোকজন তাদের বাহবা দেয়। ভাগ্যহত আমরা জিম্মি সেই সব শ্রেণিদের কাছে- যারা শোষক এবং চোর। এমন উন্নয়নের লাগাম টেনে ধরতে হবে।
(ছবিঃ আমার তোলা)
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০২০ রাত ১২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



