টারজান
০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৪৭ সালের ডিসেম্বর মাস-
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে
সে জানে না তার বাবা কে, মা কে!
ক্ষুধা পেলে একটা খাবার দোকানের সামনে গিয়ে দাঁড়ালে
কেউ কেউ তাকে- ফেলে দেওয়া খাবার খেতে দেয়
বালকটি মানুষের নষ্ট করা খাবার
এক আকাশ আনন্দ নিয়ে রাস্তার পাশে বসে খায়
খাওয়ার সময় বালকটিকে অনেক আনন্দিত দেখা যায়।
বালকটির কোনো নাম নেই
যে বালকের বাপ মায়ের ঠিক নাই-
ঘটা করে কে আবার সেই বালকের নাম রাখে
তাই আমি বালকটিকে একটি নাম দিলাম, টারজান।
টারজান নাম দেওয়ার পেছনে কারন হলো-
সে খুব সহজেই যে কোনো গাছে লাফ দিয়ে উঠতে পারে
এক গাছ থেকে আরেক গাছে যেতে পারে
এই কাজটি করতে তার কোনো বেগ পেতে হয়না।
দেশ ভাগ হয়ে গেল, ইংরেজরা বিদায় নিলো-
টারজান তার কিছুই জানল না, বুঝল না
টারজান এর সব চিন্তা- শুধু তিনবেলা খাবার সংগ্রহে
ইদানিং টারজানের সাথে একটা কালো রঙের কুকুর যুক্ত হয়েছে
ছোট বাচ্চা একটা কুকুর
টারজান বাচ্চা কুকুরটার নাম রেখেছে কাল্লু
কুকুরটা দেখতে কুচকুচে কালো রঙের, তাই নাম রাখা হয়েছে কাল্লু
কাল্লু সারাদিন টারজানের পায়ের কাছে ঘুর ঘুর করে
কাল্লুর উপর মায়া পড়ে গেছে টারজানের
টারজান সিদ্ধান্ত নিয়ে ফেলেছে- কাল্লুকে নিজের কাছে রাখবে।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১
আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১

আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো...
...বাকিটুকু পড়ুন
গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে...
...বাকিটুকু পড়ুন
যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।
আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে...
...বাকিটুকু পড়ুন