মধ্যরাত্রের ভয়
১০ ই আগস্ট, ২০২০ ভোর ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানিং আমার খুব ভূতের ভয় হয়েছে-
অথচ এক সময় গ্রামে মধ্যরাত্রে একা পুকুর ঘাটে বসে থেকেছি,
শ্মশান এবং কবরস্থানে মধ্যরাত পর্যন্ত আড্ডা দিয়েছি
কখনও কিছু টের পাইনি, দেখিও নি কিছু।
আজকাল হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙ্গে যায়
তখন, সামান্য টিকটিকি'র ডাকে বুকটা কেঁপে ওঠে
ঘরে দরজার কাছে যেন মড়মড় শব্দ শুনতে পাই
একটা শীতল বাতাস বয়ে যায় চারিদিকে
রাস্তায় অনেকগুলো কুকুর একসাথে ঘেউ ঘেউ করে ওঠে
তখন বুকটা কেমন কেঁপে ওঠে
মনে হয়, কারা যেন ফিসফিস করে কথা বলছে
কেমন একটা ষড়যন্ত্রের গন্ধ পাই
সমস্ত শরীর কেমন ছমছম করে কেঁপে ওঠে।
গতকাল রাতের ঘটনাটা বলি-
ভয়ানক একটা স্বপ্ন দেখে হঠাৎ ঘুম ভেঙ্গে গেল
মোবাইলে সময় দেখলাম- ২ টা ৫৫
পানি খাবো
ফ্রিজ খুলে পানির বোতল বের করার সময় মনে হলো-
কেউ একজন আমার পেছনে দাঁড়িয়ে আছে
বুড়ো মতো একটা লোক
আমি তার নিশ্বাসের শব্দ পাচ্ছি!
এর আগের দিনও হুট করে ঘুম ভেঙ্গে গেল
তখন রাত প্রায় তিনটা
ওয়াশরুমে গেলাম
মনে হলো কমোডে বুড়ো মতোন কেউ একজন বসে আছে
সে এখন'ই আমার গলায় ছুরি চালাবে।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২০ ভোর ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না...
...বাকিটুকু পড়ুন
বালির নীল দিগন্ত ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উল্লেখযোগ্য দেশ। বর্তমানে এ উপমহাদেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে মার্কিন সাংবাদিক উইলিয়াম ইক্লরোজ 'দি ক্রিটি ক্যাল মাস' বইয়ে মন্তব্য করেছেন, 'এ উপমহাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত... ...বাকিটুকু পড়ুন

হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন