নোরা ভয় পেও না
১৩ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জঙ্গলের অনেক ভিতরে ডাকবাংলোটা
সন্ধ্যা ঘনায়মান তখন আমরা এসে উপস্থিত
একসাথে অনেক পাখি ডাকছে
ঘুমাতে যাওয়ার আগে মনভরে ডেকে নিচ্ছে
দূরে শুনতে পেলাম ময়ূরের ডাক!
নোরা আর আমি মুগ্ধ!
কাঠের দোতলা বাড়ি বেশ
নিচে কোনো ঘর নেই, থাকার ব্যবস্থা দোতলায়
বাথরুম পরিস্কার, বিছানা বালিশ বেশ পরিস্কার
এই গভীর জঙ্গলে শুধু আমরা দু'জন!
এখানে আসার সময় চা, চিনি, দুধ, ডিম, মাখন
রুটি কলা, চাল-ডাল সব নিয়ে এসেছি
আজ রাতে আমরা ডিম পাউরুটি খাবো
সকালে বাজারে যাব
শুনেছি দশ মাইল দূরে একটা বাজার আছে
বাজারে মাছ, মূরগী আর সবজি সবই পাওয়া যায়।
চারিদিকে কী গভীর জঙ্গল!
তবে বাংলোর পাশে বিশাল এক পুকুর
শুনেছি, পুকুরে জন্তু জানোয়ার পানি খেতে আসে
হাতিরা পুকুরে নেমে খুব খেলা করে
জন্তুরা সন্ধ্যার পর খাবারের সন্ধানে বের হয়
রাতেরবেলা জঙ্গলটাকে রহস্যময় লাগে
যেকোনো দিকে তাকালেই মনে হয় যেন-
কোনো হিংস্র জানোয়ার লুকিয়ে আছে
দেখছে আমাদের!
আমি আর নোরা গভীর জঙ্গলে
আর কেউ নেই তখন!
বেশ জোছনা চারিদিকে
দু'টা হরিন পানি খাচ্ছে পুকুরে
এই সময় যেন খুব কাছেই শোনা গেল বাঘের গর্জন
বুক কেপে উঠল গর্জন শুনে
নোরা আমাকে জড়িয়ে ধরলো শক্ত করে
মূখ দিয়ে বের হয়ে গেল আমার, ওরে বাবারে!
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১
আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১

আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো...
...বাকিটুকু পড়ুন
গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।
আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে...
...বাকিটুকু পড়ুন