
১। গতকাল রাতে রবীন্দ্রনাথ স্বপ্নে আমাকে একটি ধাঁধাঁ'র উওর জানতে চেয়েছিলেন। ধাঁধাঁটি ছিল এই রকম- 'এক ভাই ডালে, আর এক ভাই খালে, দুই ভাই-এ দেখা হয় মরনের কালে।' এই ধাঁধাঁটির উওর আমার জানা নেই।
২। ছোট্র একটা স্বপ্নের কথা বলি।
প্রতিদিন আমরা কত স্বপ্ন দেখি- কিন্তু কিছুই মনে থাকে না। তবে আজকের স্বপ্নটার কথা খুব মনে আছে।
আমি একটা নদীতে নামছি একটু একটু করে। প্রথমে হাঁটু পর্যন্ত। তারপর কোমর পর্যন্ত। পরে একেবারে বুক পর্যন্ত। পানি কি ঠান্ডা! গভীর রাত। চারিদিকে ফকফকা জোছনা। তীব্র জোছনায় নদীর পানি ঝকমক করছে। নদীর পাড় ঘেঁষে বিশাল বিশাল পাহাড়। সাঁতার কাটার বদলে আমি একটু একটু করে ডুবে যাচ্ছি।
৩। ফ্রান্সের বিখ্যাত ফটোগ্রাফার রবার্ট দসিনেসুর মতে, ‘যদি আমি জানতাম কিভাবে একটি ভালো ছবি তুলতে হয়, তাহলে আমি সবসময়ই সেভাবে তুলতাম।’ আমার কাছে সেই ছবিটিই গুরুত্বপূর্ণ যাতে আমি আমার ভাষা খুঁজে পাই। আর ভালো ছবি সেটাই যা আমার সঙ্গে দীর্ঘদিন থাকবে।
৪। রবীন্দ্রনাথের কালে সত্যি সত্যিই মেয়েদের বুক ফাটলেও মুখ ফুটতো না। প্রেম-ভালোবাসা শব্দ গুলো উচ্চারণের শক্তি বা সাহস ছিল না। মরমে মরমে মরতো তারা। তাইতো ‘ঘাটের কথা’য় কুসুমকে মরতে হয়। কঙ্কালের নায়িকাকে মরতে হয়। মাল্যদানের সরল কুড়ালিও বাঁচতে পারেনি। ওরা ছিল বস্তু কেন্দ্রিক মানব জীবনের আপাত সুখ-দুঃখের বাসিন্দা। হৃদয়জাত সুকুমার বৃত্তি গুলোর অমিত শক্তির সন্ধানই পায়নি।
৫। সমাজে চার প্রকারের মানুষ থাকে। এরা হলো উদগাতা বা পথ নির্মাণকারী, অগ্রগামী, অধিকাংশ ও পশ্চাৎপদ।
৬। একসময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সরকারের ২০ টি গ্রেডের মধ্যে ১৮ নম্বর গ্রেড পেতেন। ১৪ বছরের মধ্যে তারা ৫ ধাপ উপরে উঠে এসেছেন। সরকারের আর কোন কর্মচারীদের এতো দ্রুত উন্নতি ঘটেনি। শুধু তাই নয়, এখন আর প্রধান শিক্ষক পদে নিয়োগ হবে না। আগে শিক্ষকগণ কর্মকর্তা হওয়ার সুযোগ ছিল না। এখন একজন প্রাথমিকের শিক্ষক পদোন্নতি পেয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা হতে পারবেন।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০২০ দুপুর ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



