somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আমাদের বঙ্গবন্ধু

১৬ ই আগস্ট, ২০২০ দুপুর ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশ স্বাধীন হলো।
পঞ্চাশ বছর হয়ে গেল। অনেক ব্লগারকে দেখেছি- তারা বলেন, যুদ্ধের পর শেখ মুজিব এটা কেন করেন নি। ওটা কেন করলেন। তাকে কেন ডাকেন নি। তাকে কেন বাদ দিলেন ইত্যাদি নানান রকম কথা বলেন। তারা এত এত নানান রকম কথা বলেন, তারা একটা কথা বুঝেন না- পঞ্চাশ বছর আগের সময়টা আর এখনকার সময়টা এক নয়। বর্তমান সময় দিয়ে ৭১ কে বিচার করলে বিরাট গন্ডগোল বেঁধে যাবার কথা।

দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরলেন। পুরো দেশের তখন অবস্থা ভবয়াবহ। সব রাস্তাঘাট ভাঙ্গা। শিল্প কারখানা ধ্বংস হয়ে আছে। মানুষের থাকার ব্যবস্থা নেই। খাওয়ার ব্যবস্থা নেই। সমস্ত ঘর বাড়ি আগুনে পোড়া। এমন কি গ্রামের পর গ্রাম ধ্বংস। যত্রতত্র মৃত মানুষ। এক কথায় পুরো দেশ তছনছ, ভয়াবহ বিধ্বস্ত।
বঙ্গবন্ধু দেশ গড়ার কাজে হাত দিলেন। পুরো দেশের মানুষ তার সমস্ত কথা মেনে নিয়ে দেশ গড়ায় মন দিল। একজন যোগ্য নেতার কারনে- খুব দ্রুত একটা বিধ্বস্ত দেশ বদলাতে শুরু করলো এবং বদলে গেল। বঙ্গবন্ধুর খাওয়া নেই, ঘুম নেই। তিনি এক দেশে থেকে আরেক দেশে যেতে শুরু করলেন। বাংলাদেশের অবস্থা তাদের সামনে তুলে ধরছেন। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের পরিবর্তনের জন্য বর্হীবিশ্বের বড় বড় নেতাদের সাথে আলোচনা করতে থাকলেন। বঙ্গবন্ধুর খাওয়া নেই, ঘুম নেই। নিজের পরিবারের দিকে তাকানোর সময় নেই।

মোটামোটি এক বছরের মধ্যে পুরো দেশকে একটা নিয়মের মধ্যে এনে ফেললেন। পুরোনো কলকারখানা আবার নতুন করে চালু হলো। মানুষজন কাজে যোগ দিল। কৃষক, শ্রমিক এবং শিক্ষিত সমাজসহ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে সামনের দিকে নিয়ে যেতে শুরু করলো। দেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিব এক ভাষনে বলেছেন, কৃষক দুর্নীতিবাজ না, শ্রমিক দুর্নীতিবাজ না। দুর্নীতিবাজ হলো শিক্ষিত সমাজ। যারা বড় বড় পদে আছে। এরা জাতীর শত্রু। সেই ভাষনে বঙ্গবন্ধু আরও বলেন, যারা তাদের দ্বায়িত্ব সঠিক ভাবে পালন করে না- তারাও দুর্নীতিবাজ, যারা কাজে ফাঁকি দেয় তারাও দুর্নীতিবাজ, যারা সত্যকে ডেকে রাখে তারাও দুর্নীতিবাজ। সবাই ৭ই মার্চের ভাষন নিয়ে হই চই করে। এই ভাষন আমারও অনেক প্রিয়। কিন্তু বঙ্গবন্ধুর অন্যান্য ভাষন অতি চমৎকার। সবার শোনা উচিত। বুঝা উচিত। বুকে ধারন করা উচিত।

যারা ওই সময় খারাপ কাজ করেছে তার দায় দায়িত্ব বঙ্গবন্ধুর নয়।
ধরুন, আমাদের পরিবারের প্রধান আমার বাপ। এখন আমি যদি খারাপ কাজ করি তার দায় দায়িত্ব আমার বাপের না, আমার। আমার বাপকে দোষারোপ করলে সেটা অবিচার হবে। আমি বিশ্বাস করি, যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন তাহলে আজ আমাদের দেশ মালোশিয়া আর সিঙ্গাপুরের চেয়ে উন্নত হতো। পাকিস্তান যুদ্ধে হেরে গিয়েছে, কিন্তু কিছু পাকিস্তানি আজও আমাদের দেশে রয়ে গেছে। এরাই সুযোগ খুজে প্রতিনিয়ত দেশটার বারোটা বাজাতে। পরিবারের একজন ভালো হলে- হয় না। সবাইকেই ভালো হতে হয়। ঠিক তেমনি একটা দেশের একজনকে ভালো হলে হয় না, দেশের সবাইকে ভালো হতে হয়। তবেই তরতর করে দেশের উন্নতি হয়। ১৮ কোটি মানুষকে এক লাইনে নিয়ে আসা চারটেখানি কথা নয়। আমার এক শিক্ষক সব সময় বলতে- বাবা'রা লাইনে থাকিস।

দেশ স্বাধীন হলো ৫০ বছর হয়ে গেল, এই পঞ্চাশ বছরে দেশ যে পরিমান উন্নত হওয়ার কথা ছিল সেই পরিমান উন্নত হয়নি। লক্ষ্য করা যাচ্ছে, দুষ্টলোকে ভরে গেছে দেশ। তারা উন্নয়ন বাঁধাগ্রস্ত করছে। দেশ থেকে দুর্নীতিবাজদের ঝাড়ু জুতা দিয়ে পিটিয়ে বের করে দেওয়া দরকার। দুর্নীতি বন্ধ করতে পারলে, দেশের ৭০% সমস্যা অটোমেটিক মিটে যাবে। সরকারের উচিত দুর্নীতিবাজদের ব্যাপারে আরও সর্তক হওয়া। দেশের সমস্ত দুর্নীতিবাজদের অর্থ ছিনিয়ে নিয়ে সরকারি কোষাগারে রাখা। সেই অর্থ দিয়ে দেশের কল্যানে কাজ করা। আজকে চীন কোথায় চলে গেছে! শিল্প কলকারখানায় কত উন্নত। আর আমরা সামান্য একটা সেলাই মেশিনের সুঁই বানাতে পারি না। সামান্য সুঁই ইন্ডিয়া থেকে আনতে হয়, চায়না থেকে আনতে হয়।

বঙ্গবন্ধুর ব্যাক্তিত্ব আমার দুর্দান্ত লাগে।
তার হাঁটা, কথা বলার স্টাইল, পাইপ টানার স্টাইল- আমাকে মুগ্ধ করে। আমাকে মুগ্ধ করে তার কালো মোটা ফ্রেমের চশমা। এক কথায় তিনি অসাধারন। তার তুলনা হয় না। তিনি এই বাংলায় জন্মেছিলেন বলে আজ আমরা স্বাধীন। তিনি সারা জীবন দেশ আর দেশের মানুষকে ভালবেসে গেছেন। নিজের পরিবারকে সময় দেননি। বেশির ভাগ সময়ই তাকে কারাগারে থাকতে হয়েছে। ত্যাগ করতে হয়েছে নিজের আনন্দ, আরাম, আয়েশ। এরকম রাজনীতিবিদ আমাদের দেশে আর একজনও নেই। আমার বাপ বঙ্গবন্ধুর মহা ভক্ত। ছোটবেলায় দেখেছি আমাদের বসার ঘরে আব্বা বঙ্গবন্ধুর বিশাল এক ছবি টানিয়ে রেখেছে? শুধু আমার বাপের না, বঙ্গবন্ধুর আদর্শ আমার বুকেও। কোটি বাঙালীর অন্তরে সে বেঁচে আছে, বেঁচে থাকবে।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২০ দুপুর ২:০৮
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×