somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আপনাদের আজ খুব হাসাবো

১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। ১৯৭২ সালের ঘটনা।
সদ্য স্বাধীন দেশ, পাকমোটর নামের জায়গাটা হয়ে গেছে বাংলামোটর, পাকিস্তান অবজারভার হয়ে গেছে বাংলাদেশ অবজারভার। এমন আরও অনেক পরিবর্তন এসে গেছে।
কিন্তু অনেক দিনের অভ্যাসবশত এক ভদ্রলোক রিকশাওয়ালাকে ডেকে বললেন, 'এই রিকশা, পাকমোটর যাবা?'
রিকশাওয়ালা ভদ্রলোকের ঠিক পেট বরাবর কষে একটা লাথি দিয়ে বলল, 'এখনও পাকমোটর কস, এত্ত সাহস তোর!'
প্রচণ্ড ব্যথায় অস্থির হয়ে ভদ্রলোক গেলেন ডাক্তারের কাছে, ডাক্তারকে জানালেন, 'ডাক্তার সাহেব, কিছু একটা করেন, আমার বাংলাস্থলীতে প্রচণ্ড ব্যথা!'

২। ছেলে পড়ছে লেকটুরি (LECTURE), পিকটুরি (PICTURE)।
বাবা এসে বললেন, এই ছেলে তোমার ফুটুরি (FUTURE) তো ভালো না।

৩। এক প্রাণিবিজ্ঞানী এক রেস্টুরেন্টে দুপুরের খাবার খাচ্ছিলেন। এমন সময় সেখানে একটা পান্ডা এসে ঢুকলো। পান্ডাটি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবার সময় ম্যানেজারকে গুলি করে চলে গেলো। প্রানিবিজ্ঞানী তাজ্জব হয়ে ঘটনাটি দেখলেন। তিনি কোনভাবেই বুঝতে পারছিলেন না পান্ডাটি এমন অদ্ভুত আচরণ কেন করলো। শেষে বাসায় গিয়ে তিনি উইকিপিডিয়াতে পান্ডা লিখে সার্চ দিলেন এবং রহস্য সমাধান হলে।
A panda is a black and white colored animal which eats shoots and leaves.

৪। মা — বাবু তুই তারাতারি বাসাই আয়, তোর বউ পেরালাইস্ড হয়ে যাচ্ছে।
ছেলে —কেন মা কি হয়েছে?
মা– মুখ, হাত, ঘাড়, বেকিয়ে যাচ্ছে?
ছেলে– ও! না মা ও আসলে সেলফি তুলছে।

৫। এক মাতাল গেছে মন্দিরের পুরোহিত এর কাছে শুদ্ধ হবার জন্য...
পুরোহিত মাতালকে তিনবার এক বড় গামলা জলে চুবিয়ে বললো- এখন তুমি শুদ্ধ হয়েছো, তোমার নতুন নাম "শাশ্বত" আর তোমার মধ্যের সেই মাতাল আত্মা নেই। এখন থেকে তুমি আর মদ্যপান করবে না...

মাতাল বাড়ীতে ফিরে ফ্রিজ থেকে একটা চিল্ড বিয়ার বের করে তিনবার জলে চুবিয়ে বললো-
এখন তুমিও শুদ্ধ এবার তোমার নাম হল "গ্রীন টি''।

৬। শাড়ি পরলে অধিকাংশ মেয়েকে মায়াবতী লাগে। আমি মুগ্ধ হই।
ফ্রেন্ডলিস্টে থাকা একটি মেয়ে প্রায়ই শাড়ি পরা ছবি দেয়; এতো ভাল্লাগে শাড়িতে তাকে- বলে বোঝাতে পারবো না। কিন্তু তার সব শাড়ি পরা ছবির ক্যাপশনে লেখা- "Ammur Sari ❤"

আমি একদিন তার কাছে ইনবক্সে জানতে চাইলাম- সব সময় আম্মুর শাড়ি পড়েন ক্যান?
মেয়েটি উত্তর দিলো- আমার কোন শাড়ি নাই। তাই আম্মুর শাড়ি পরি। আম্মুকে শাড়ি কিনে দিতে বললে আম্মু বলে বিয়ের সময় কিনে দিবে।
আমি তাকে প্রশ্ন করলাম- আপনার বয়ফ্রেন্ড আপনাকে শাড়ি কিনে দেয় না?
মেয়েটি উত্তর দিলো- আমার কোন বয়ফ্রেন্ড নাই।
আমি জানতে চাইলাম- আমি যদি শাড়ি কিনে দেই, নিবেন?

আমি ক্যানো আপনার দেওয়া শাড়ি নিবো? আপনি ক্যানো আমাকে শাড়ি কিনে দিবেন?- প্রথমে এরকম কথা বললেও পরে মেয়েটি রাজি হলো। মেয়েটি রাজি হওয়ার পর আমি পড়লাম মহাবিপদে। আমার অর্থনৈতিক অবস্থা খারাপ, নিজের খাওয়ার টাকা থাকে না ঠিক মতো, টাকার অভাবে মাঝে মধ্যে না খেয়ে থাকা লাগে, আমি কিভাবে শাড়ি কিনে দিবো? বহু কষ্টে ধারদেনা করে মেয়েটিকে একটা শাড়ি কিনে দিলাম।

আজ সকালে মেয়েটি আমার দেওয়া শাড়ি পরা ছবি ফেসবুকে পোস্ট করেছে; ক্যাপশনে লিখেছে- "Ammur Sari ❤❤"

সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩৬
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×