somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

মহাদান

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একদিন বুদ্ধের সন্তানরা তাঁর বাণী প্রচার করতে আগ্রহ প্রকাশ করলে গৌতম বলেছিলেন যে, তখনো তার কাল বা সময় হয়নি। এর কিছুদিন পরেই তিনি বললেন যে, জনগণের কাছ থেকে তিনি দান গ্রহণ করবেন, যা ইতিপূর্বে কখনো করেননি।

চারিদিকে প্রচার হয়ে গেল যে, ভগবান বুদ্ধ সবার দান গ্রহণ করবেন।

নির্দিষ্ট দিনে বুদ্ধদেব উন্মুক্ত স্থানে একটা বেদীর উপর দণ্ডায়মান হতেই বিশাল জনতা নানা দান-সামগ্রী নিয়ে সেখানে হাজির হল। রাজা এবং শ্রেষ্ঠীরাও বিবিধ ভোজ্য, বস্ত্র, ফল-ফুল থেকে শুরু করে নানা রত্নরাজি নিয়ে শ্রীপদে নিবেদন করতে লাগলো। দেখতে দেখতে দান-দ্রব্যে ঐ স্থল ভরে গেল।

একজন বুদ্ধের নিকটে গিয়ে নিবেদন করলো, 'প্রভু, অপর্যাপ্ত দান এসে গেছে, ঘোষণা করে দেবো কি যে, দান-গ্রহণ পর্বের ইতি হয়েছে? শুনে ভগবান বুদ্ধ বললেন 'না, না, এখনো মহাদান পৌঁছোয়নি।' শিষ্যটি সেকথা শুনে ভাবতে লাগলো, এতসব দান — ফল, মূল, অন্ন, বস্ত্র, আভূষণের স্তূপ হয়ে গেল! এখনো মহাদান আসা বাকী! প্রভু কোন দানের অপেক্ষায় রয়েছেন?

কিছু সময় পরেই দেখা গেল এক বৃদ্ধা জনতার ভিড় ঠেলে অতি কষ্টে এগিয়ে আসছে। আঁচলে তার কিছু একটা রয়েছে। ভগবান বুদ্ধের কিছুটা কাছে যেতেই তাঁর চারধারে নানা উৎকৃষ্ট দান-সামগ্রী দেখে বৃদ্ধার মন সঙ্কুচিত হয়ে গেল। কেমন করে সে তার তুচ্ছ জিনিসটি নিবেদন করবে। জননীর সেই ভাবনা বুঝতে পেরে বুদ্ধ নিজেই তার দিকে এগিয়ে গিয়ে দু'হাত বাড়িয়ে দিয়ে বললেন, 'আমার জন্য কি এনেছো জননী? দাও, দাও।' বৃদ্ধা আঁচলের ভিতর থেকে কিছুটা পাখিতে ঠোকরানো একটা পাকা পেঁপে বার করে শ্রীহস্তে অর্পণ করলো। আর সেই সাথে ঘোষণা হয়ে গেল দান গ্রহণের সমাপ্তি।

গৌতমের সন্তান এবার বৃদ্ধার ঐ দানকে মহাদান জ্ঞান করার কারণ জানতে চাইলে তিনি বললেন, 'বাবা, ঐ পেঁপেটাই ছিল বৃদ্ধার যা কিছু সব। নিজেকে উপবাসে কাটাতে হবে জেনেও সে তার ঐ একমাত্র বস্তুতি আমাকে দান করে দিল। এমন দানের কি কোন তুলনা হয়? রাজা, শ্রেষ্ঠী বা অন্যদের অনেক অনেক ছিল, তারা তা থেকে সামান্য অংশমাত্র দানে দিয়েছে কিন্তু জননীটি নিজের জন্য কিচ্ছু না রেখে তার সবটাই আমায় দান করে দিয়েছে। তাই তো এ দান মহাদান।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

×