somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

মনে মনে সব সম্ভব

১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঢাকা শহর আর ভালো লাগছে না।
শহরের মানুষ গুলো বড্ড অমানবিক হয়ে গেছে। খবরের কাগজ পড়া বাদ দিয়ে দিয়েছি। টিভি দেখা বাদ দিয়েছি। পত্রিকা এবং টিভি- মন মেজাজ আরও বেশী বিক্ষিপ্ত করে দেয়। আমি থাকতে চাই- সহজ সরল শান্ত হয়ে। টিভির খবর আর পত্রিকার খবর পড়লে- মুহূর্তেই মেজাজ চরম বিক্ষিপ্ত হয়ে যায়। এই শহরের কারো সঙ্গ ভালো লাগে না। ওই...মেজাজ বিক্ষিপ্ত হয়ে যায়। ঘর থেকে বের হলেই, মানুষের কর্মকান্ড দেখলে মেজাজ খারাপ হতে শুরু করে।

কাজেই ঠিক করেছি গ্রামে চলে যাব।
যদিও সারা জীবন ঢাকায় থেকেছি। গ্রামে যাবো, চাষবাস করবো। মূরগী পালব, পুকুরে মাছ চাষ করবো। টাটকা শাক সবজি খাবো। অলরেডী আমি কৃষিকাজ নিয়ে ব্যাপক পড়াশোনা শুরু করেছি। আমার নিজের কোনো জমিজমা নেই। অন্যের জমি বর্গা নিবো। যদি আমার সাথে বউ গ্রামে যেতে রাজী না হয়- তাহলে আমি একাই যাবো। আমার ধারনা বউ রাজী হবে। সে আমাকে প্রচন্ড ভালোবাসা। আমাকে ছাড়া থাকতে পারবে না।

ফজরের আযানের পর-পর ঘুম থেকে উঠেই, পানি ভাত লবন আর মরিচ দিয়ে খেয়ে- কোমরে গামছা বেঁধে নেমে যাবো জমিতে। আমন ধান লাগাবো। ধানক্ষেতের খুব যত্ন নিবো। অনেক ফসল হবে। নিজের জন্য রেখে বাকিটা বাজারে বিক্রি করে দেব। একটু একটু করে টাকা জমিয়ে- দুইটা গরু কিনব। প্রতিদিন সকালে গরুর দুধ বাজারে বিক্রি করবো। অন্যের পুকুর লিজ নিয়ে বিসমিল্লাহ বলে মাছ চাষ শুরু করবো। আমার বিশ্বাস আমি কৃ্ষি কাজে অনেক ভালো করবো।

জমিতে কাজ করতে-করতে দুপুর হয়ে যাবে।
দুপুরবেলা বউ খাবার নিয়ে আসবে। একটা গাছের নীচে বসে খাবো। মেন্যু সামান্য গরম ভাত, আলু ভর্তা অথবা কোনো শাক ভাজি। সাথে থাকবে কাচা মরিচ এবং এক টুকরো পেঁয়াজ। গাপ গাপ করে করে হাসি মুখে আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে নিবো। বউ ছোট ধমক দিয়ে বলবে- এই আস্তে খাও তো। আমি বলব- আরে...না, জমিতে সেচ দিতে হবে। অনেক কাজ বাকি। খাওয়া শেষ করে বউ এর ছেঁড়া শাড়ির আঁচলে মুখ মুছতে মুছতে বলল- বউ সামনের বৈশাখে তোমাকে দু'টা নতুন চুন্ডী শাড়ি কিনে দেব।

সারাদিন কাজ শেষ করে বারান্দায় বসবো।
বউ চা বানিয়ে হাতে দিবো। টুকটাক কথা বার্তা বলব। নিজের পুকুরের মাছ এনে বউ কে বলব- আজ এই তেলাপিয়া মাছ ভালো করে ভেজে বেগুন দিয়ে রান্না করো তো। বউ রান্না করবে, আমি বউ এর পাশে চুপ করে বসে থাকব। রান্না হবে মাটির চুলায়। রাতে দুইজন মিলে খুব আরাম করে খাবো। ঘুমানোর আগে বউ সুন্দর করে সাজবে। চোখে মোটা করে কাজল দিবে। কপালে টিপ পড়বে। আমি বউকে মন ভরে দেখব। তারপর ফু দিয়ে কুপি নিভিয়ে বউকে জড়িয়ে ধরব।

এক বছর পর হাতে বেশ কিছু টাকা জমবে।
অবশ্য ততদিনে সংসারে এক-দুইটা বাচ্চা এসে যাবে। ততদিনে একটা নিজের পুকুর হয়ে যাবে। দুই তিনটা গরু হয়ে যাবে। অল্প পরিমান জমির মালিক হয়ে যাবো। সংসারে কোনো অভাব থাকবে না। তাছাড়া আমি বুদ্ধি করে বাড়ির চারপাশে- ভালো জাতের নানান ফলের গাছ লাগিয়ে দেব। কোনো কিছুই আর বাজার থেকে কিনতে হবে না। একদম ফরমালিন মুক্ত- মাছ, দুধ আর ফল। আহ ! ভুলেও আর শহরে যাবো না। নো নেভার। কাউকে শহরে পাঠিয়ে প্রিয় বই গুলো কিনে আনব। অবসর সময়ে পড়বো।

ধানক্ষেত, পুকুর, গরু বাছুর আর নিজের বউ বাচ্চা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ব। পত্রিকা পড়ব না, টিভিতে খবর দেখব না। মন-মেজাজও বিক্ষিপ্ত হবে না। শান্তি আর শান্তি। যখন কোনো কাজ থাকবে না, উঠানে পাটি বিছিয়ে বউ বাচ্চা নিয়ে গল্প করব। আমি অনেক গল্প জানি। বউ বাচ্চারা অবাক বিস্ময়ে আমার গল্প শুনবে- ''অনেকদিন আগে একটা গাছ ছিল। একটা ছোট ছেলে প্রতিদিন সেই গাছের কাছে আসত। আর গাছতলায় পরে থাকা পাতা কুড়িয়ে সে নানান ধরনের খেলনা বানাত। কখনো বানাত চশমা, কখনো ঘড়ি, কখনো মুকুট। ছেলেটা সেই পাতার মুকুট মাথায় দিয়ে রাজা সাজত। যেন সে মাঠের রাজা, আর গাছটা তার রাজপ্রাসাদ। কখনো কখনো ছেলেটা গাছ বেয়ে উপরে উঠত, খেলত, আবার কখনো গাছের ডাল ধরে দোল খেত। আর ক্লান্ত হয়ে পড়লে সে গাছের ছায়ায় ঘুমাত...।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৬
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×