somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আমাদের শাহেদ জামাল (চৌদ্দ)

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সকাল থেকেই বৃষ্টি হচ্ছে।
বৃষ্টির মধ্যে রমনা পার্কে যাওয়া যাবে না। আবার ঘরের মধ্যে সারাদিন থাকাও আনন্দময় কিছু না। শাহেদ জামালের ধারনা ঘরের লোকজন আজকাল তাকে আর পছন্দ করছে না। পছন্দ না করার কারন শাহেদ 'বেকার'। দীর্ঘদিন ধরে বেকার। বেকার শ্রেনীকে কেউ পছন্দ করে না। বেকার সব জায়গায় অবহেলিত। যেন তারা দুষিত। এদেরকে কাছে আসতে দেওয়া যাবে না। সকাল এগারোটা। শাহেদ যে এক কাপ চা চাইবে, তা তার সাহসে কুলাচ্ছে না। চা চাইলেই হয়তো তাকে ঝারি খেতে হবে। শাহেদ কাউকে বিরক্ত করতে চায় না। এই বৃষ্টির মধ্যে শাহেদ বের হলো। রাস্তার মোড়ের দোকানে গিয়ে এক কাপ চা নিলো। চায়ে চুমুক দিয়ে শাহেদের মেজাজ খারাপ হয়ে গেলো। প্রচুর চিনি দিয়েছে। টাঙ্গাইলের চমচম এর চেয়ে বেশি মিষ্টি হয়ে গেছে চা। এক কাপ চায়ের দাম রাখে দশ টাকা। অথচ এই চা তিন টাকা হলেও বেশি হয়ে যায়। যার যা মন চায়, তাই করছে। কোনো নিয়ম কানুন নেই।

শাহেদ বড় রাস্তায় এসে দাড়ালো।
গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে। শাহেদ বেশ ভিজে গেছে। ভিজতে ভিজতেই শাহেদ একটা সিগারেট ধরালো। একটা সিগারেটের দাম ১৪ টাকা! ভাবা যায়? দাম ১৪ টাকা হলেও, রাখে ১৫ টাকা। সকাল থেকে অলরেডি ২৫ টাকা খরচ হয়ে গেছে। শাহেদের মেজাজ প্রচন্ড খারাপ হয়ে গেলো। বাসা থেকে এক শ' টাকা নিয়ে সে বের হয়েছে। এখন আছে ৭৫ টাকা। ৭৫ টাকা দিয়ে সারাদিন কিভাবে পার হবে! আজও কি দুপুরে না খেয়ে থাকতে হবে! গত সাত মাসে শাহেদের ওজন সাত কেজি কমেছে। এখন তাকে দেখলে জন্ডিসের রোগী বলে মনে হয়। অথচ শাহেদ ছোটবেলা থেকে শুনে এসেছে তার চেহারা দেখতে গৌতম বুদ্ধের ছেলে রাহুলের মতোন। এবং তার চোখ কুনালের মতোন। মানুষ আসলে বাড়িয়ে বাড়িয়ে বলে। মানুষের সব কথা বিশ্বাস করতে হয় না।

শাহেদ এখন যাবে মতিঝিল।
সেখানে তার এক বড় ভাই আছেন। অগ্রনী ব্যাংকের বড় অফিসার। এই বড় ভাইয়ের সাথে শাহেদ আগে একটা সংগঠন করে ছিলো। তাদের সংগঠন থেকে দুঃস্থ অসহায় মানুষদের সাহায্য করা হতো। শাহেদকে দেখেই বড় ভাই বললেন, হে হে শাহেদ জামাল যে! আমার কী সৌভাগ্য! কত দিন পর এলে! শাহেদ এই বড় ভাইয়ের কাছে তিন মাস পর-পর আসে। বড় ভাই জোর করে দুপুরে খাইয়ে দেয়। যাবার সময় একটা খাম ধরিয়ে দেয় হাতে। খামে ৫ হাজার টাকা থাকে। গত পাঁচ বছর ধরে এরকমই হচ্ছে। বড় ভাই বললেন, দুপুর হয়ে গেছে। কি খাবে? শাহেদ বলে হাজির বিরানী। মতিঝিলে একটা শাখা আছে ওদের। বড় ভাই তার পিয়নকে পাঠিয়ে হাজির বিরানী আনেন, সাথে কোকও আনেন। শাহেদ জামাল বেশ আরাম করে খায়। তার খুব ভালো লাগে। আকাশের দিকে তাকাতেই শাহেদের চোখের সামনে দিয়ে একটা দোয়েল পাখি চলে গেলো।

শাহেদ বড় ভাই এর কাছ থেকে ছাড়া পেলো বিকাল চার টায়।
এই বড় ভাই মেকি ভালোবাসা দেখান না। একদম মন থেকে শাহেদকে ভালোবাসেন। শাহেদ অনেক খুশি। দুপুরে আরাম করে প্রিয় খাবার খেয়েছে। ক্যান্টিন থেকে বড় ভাই কফি আনিয়ে খাইয়েছেন। কফিটাও খুব ভালো ছিলো। শাহেদ পথে নামলো। আকাশ পরিস্কার। তার মন অনেক ভালো আজ। পকেটে একটা খাম আছে। খামে পাঁচ হাজার টাকা আছে। আজ বিকালে নীলাকে নিয়ে বের হলে কেমন হয়? অনেকদিন নীলার সাথে কোথাও যাওয়া হয় না। দু'জনে মিলে কোথাও বসে থাই স্যুপ খেলো। নীলা থাই স্যুপটা খুব পছন্দ করে। সাথে অনথন। নীলাকে একটা নীল শাড়ি কিনে দিলে কেমন হয়! নীলা নিশ্চয়ই খুব অবাক হবে। ভাববে শাহেদ বুঝি চাকরি পেয়েছে। একটা চাকরি পাওয়া এবং চাকরি চলে যাওয়া অনেক বড় ব্যাপার।

যদিও সন্ধ্যা ঘনায়মান।
নীলা শাহেদ বসে আছে ফুলার রোডে। আজ নীলা আকাশি নীল রঙের একটা শাড়ি পরেছে। শাড়ি পরাটা সুন্দর হয়েছে। কুচি ও শাড়ির পাড় ঠিকঠাক আছে। বেশির ভাগ মেয়েই সুন্দর করে শাড়ি পড়তে পারে না। চোখে কাজল দেওয়াতে নীলাকে খুব বেশি মায়াবতি লাগছে। নীলা যখন হাত নেড়ে নেড়ে কথা বলে তখনই তার হাতের কাঁচের চুড়ি গুলোতে রিনঝিন শব্দ হয়। শ্রুতিমধুর একটা শব্দ। এই কাঁচের চুড়ির শব্দটা শাহেদ এর খুব ভালো লাগে। নীলার কন্ঠ অতি মিষ্টি। শুনলে শুধু শুনতেই ইচ্ছা করে। বিয়ের পর নীলাকে সামনে বসিয়ে শাহেদ বলবে তুমি ননস্টপ কথা বলে যাও। একটুও থামবে না।
আকাশে বিজলি চমকাচ্ছে। ঠান্ডা বাতাসও দিচ্ছে। মনে হচ্ছে আবার বৃষ্টি শুরু হবে। শাহেদের খুব ইচ্ছা করছে নীলার হাতটা ধরতে। হাত ধরে হাঁটতে হাঁটতে একদন শহীদ মিনার পর্যন্ত যাবে। শাহেদ জানে মানুষের জীবনে বহু ইচ্ছা পূরন হবার নয়।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩১
৭টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

×