somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজকের ডায়েরী- ৬৭

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গতকাল বাসায় অনুষ্ঠান গেছে।
ভাবীর জন্মদিন ছিলো। জন্মদিন মানেই ভালো মন্দ রান্না করে খাওয়া। রানা করেছে সুরভি। মোরগ পোলাউ। ফার্মের মূরগী না। মোরগ দিয়েই মোরগ পোলাউ রান্না হয়েছে। সাথে ছিলো গরুর টিকিয়া আর স্প্রাইট। খাওয়া শেষে পায়েশ আর পুডিং। সুরভির রান্না ভালো হয়েছে। আমি পুডিং খাই না। তবে পায়েশ খাই। পায়েশটা ভালোই হয়েছে। আমি নিজে আমুলিয়া থেকে খাটি গরুর দুধ এনেছি। সেই দুধেই পায়েশ রান্না হয়েছে। দুপুরের খাওয়াটা বেশ হয়েছে। বেশি খেয়ে ফেলেছি। যখনই ভাবি কম খাবো। তখনই আরো বেশি খাওয়া হয়ে যায়। আমার পেট বেড়ে গেছে। সব গুলো প্যান্ট টাইট হচ্ছে। আর কিছু বাড়ে না, শুধু পেট বাড়ে! আজিব!!

রাতে ভাবী বাইরে থেকে খাবার আনিয়েছেন।
চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস আর ভেজিটেবল। তার জন্মদিন উপলক্ষ্যে সে সবাইকে খাওয়াবে। দুইটা কেক কাটা হয়েছে। একটা কুপার আরেকটা মিঃ বেকারের কেক। খেতে ভালোই লেগেছে। সুরভি ঘরে দই বানিয়েছে। আইসক্রীম বানিয়েছে। বেশ খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে ভাবীর জন্মদিন পালন করা হলো। এরকম জন্মদিন প্রতিদিন আসুক। তবে আমাদের বাসায় প্রতিমাসে একটা করে জন্মদিন পালন হয়। কারন আমাদের বাসায় বারো জন সদস্য। এছাড়া বিবাহ বার্ষকী আছে। বিশেষ বিশেষ দিন তো আছে। করোনার কারনে এখন রেস্টুরেন্টে যাওয়া হয় না। তাই সবাই মিলে বাসায় ভালো মন্দ রান্না করে খাই।

গতকাল রাতের কথা।
সুরভি বলল, ভাত খেতে ইচ্ছা করছে না। আমি বললাম, কি খেতে ইচ্ছা করছে? সুরভি বলল, নুডুলস। আমি বললাম, বানাও নুডুলস। সুরভি বলল, আমার নুডুলস রান্না করতে ইচ্ছা করছে না। আমি বললাম, কোনো অসুবিধা নাই। আমি ভালো নুডুলস রান্না করতে পারি। রাত এগারোটায় সমস্ত খাবার ফ্রিজে রেখে দিলাম। এবং আমি নুডুলস রান্না করলাম। আমি ভালো নুডুলস রান্না করতে পারি। খেতে খুব স্বাদ হয়। তবে দুই মিনিটে নুডুলস বানাতে পারি না। সুরভি আমার বানানো নুডুলস খেয়ে মুগ্ধ! বলল, এখন থেকে সব সময় নুডুলস তুমি বানাবে। সাথে সাথে সে তার কয়েকটা বান্ধবীকে ফোন করে জানালো- আমি নুডুলস ভালো রান্না করতে পারি। এবং বান্ধবীরা বলেছে তারা আমার রান্না করা নুডুলস খেতে আসবে।

আমার এক বন্ধুর ধারনা আমার অনেক টাকা।
সে প্রায়ই আমার কাছ থেকে টাকা লোন নেয়। আমিও ধার দেই। অবশ্য বন্ধু সময় মতো টাকা ফেরত দিয়ে দেয়। কিন্তু করোনার শুরুতে ২০ হাজার টাকা নিলো। সেই টাকা আজও দিলো না। সাত মাস হয়ে গেলো। অথচ বন্ধুর সাথে নিয়মিত দেখা হয়। চা খাই, গল্প করি। করোনার কারনে বন্ধুর চাকরি চলে যায়। আমার বন্ধুটা ভালো। মায়া হয় আমার অনেক ওর জন্য। আমি কয়েকজনকে ওর চাকরির জন্য বলেছি। যাদেরকে চাকরির কথা বলেছি, ওরা কেউই আর এখন আমার সাথে যোগাযোগ করে নি। এমন কি ফোন করলেও ধরে না। আজিব! চাকরি না দিতে পারলে দিবি না, ফোন ধরতে সমস্যা কি?

চায়ের দোকানের বিল্লালের করোনা ভালো হয়েছে।
সে ঢাকা ফিরে এসেছে। দোকান খুলেছে। গতকাল তার দোকানে গিয়েছিলাম। চা টা খেয়েছি। বিল্লাল গ্রাম থেকে আমার জন্য চারটা নারকেল এনেছে। সুরভি সেই নারকেল দিয়ে আজ নাড়ু বানিয়েছে। চার টা হরলিক্সের বোতলে ভরে রেখে দিয়েছে। নারকেলের নাড়ু খেতে আমার ভালো লাগে। আমার মা নারকেলের নাড়ুটা সেইরকম বানায়। মার কাছ থেকে সুরভি শিখে নিয়েছে। মার থেকেও সুরভি এখন ভালো নাড়ু বানাতে পারে। সেদিন ভাবী তালের পিঠা বানিয়েছিলো। খেতে একটুও ভালো হয় নাই। তালের পিঠা আমার মা ভালো বানায়। এখন আর মা কোনো রান্না করে না। মাকে রান্না করতে বললে বলে, আমি সব রান্না ভুলে গেছি।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২১
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

×