somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

এরকমও হয়!

২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একবার অস্ট্রেলিয়ার এক বড় ডিপার্টমেন্টাল স্টোরে একজন বাংলাদেশী জয়েন করলো বিক্রয়কর্মী হিসাবে। প্রথমদিনে পূর্ণ উদ্যমে কাজ শুরু করলো সে।

সারাদিনের কাজ শেষে সন্ধ্যা ৬টার সময়ে তার বস তাকে ডাকলো।

বস: প্রথমদিনে তুমি কয়টা বিক্রি করলে?

বাংলাদেশী: স্যার, জাস্ট একটা বিক্রি করতে পারছি।

বস: কি বলো! সারাদিন মিলিয়ে শুধু একটা বিক্রি! আমাদের এখানে সব সেলসম্যানের দিনে অন্তত ২০ থেকে ৩০ জন কাস্টমারকে বিক্রি করে থাকে। সেখানে তোমার মাত্র একজন! আচ্ছা ঠিক আছে, তুমি যে কেবল একজনকে বিক্রি করেছো, তো তার কাছে মোট কত টাকার বিক্রি তুমি করেছো?

বাংলাদেশী: ৯৩০০০ ডলার, স্যার

বস: হোয়াট! কি বলো! এতো বিরাট ব্যাপার। কিন্তু তুমি এটা করলে কিভাবে?

বাংলাদেশী: স্যার, একজন ক্রেতা আসলো। আমি তার কাছে প্রথমে একটা ছোট বড়শী বিক্রি করলাম। তারপর একটা মাজোলা, আর তারপর আরো একটা বড় বড়শী বিক্রি করলাম। এরপর আমি তাকে একটা ফিশিং রড এবং আরো কিছু ফিশিং গিয়ার বিক্রি করলাম।

এসবের পর আমি তাকে জিজ্ঞাসা করলাম- তুমি কোথায় যাবা মাছ ধরতে? উত্তরে সে বললো- সমুদ্রে...

তখন আমি তাকে জানালাম- তাহলে তো একটা নৌকাও দরকার হবে। এরপর তাকে আমি আমাদের নৌকার ডিপার্টমেন্টে নিয়ে গেলাম এবং সেখানে একটা ২০ ফিট লম্বা ডাবল ইঞ্জিনের স্কুনার বোট বিক্রি করলাম তার কাছে। কিন্তু তারপরই সে আবার আমাকে জানালো যে এই নৌকা তার গাড়ির পিছনে ধরবে না! তখন আমি তাকেে আমাদের অটোমোবাইল সেকশনে নিয়ে গেলাম এবং সেখানে নতুন একটা ডিলাক্স ৪ বাই ৪ শেভ্রোলেট গাড়ি বিক্রি করলাম নৌকা বয়ে নেয়ার জন্যে।

এসব কিছুর পরে আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম- তো তুমি কবে যাচ্ছো মাছ ধরতে? সে জানালো যে তখনো সে প্লান করেনি। তখন আমি তাকে আমাদের ক্যাম্পিং সেকশনে নিয়ে গেলাম এবং সিক্স স্লিপারের একটা ক্যাম্পিং তাবু বিক্রি করে বললাম এটা তোমার ক্যাম্পিং এ কাজে লাগবে।

এরপর সে আরো ২০০ ডলারের গ্রোসারি নিলো এবং ২ কেস বিয়ার নিলো।

এসবকিছু শুনে বস দুই পা পিছায়ে অবাক হয়ে বাংলাদেশীরে জিজ্ঞাস করলো- 'এই সমস্ত কিছু তুমি বিক্রি করলে সেই লোকের কাছে যে শুধু তোমার কাছে একটা মাছধরা বড়শী কিনতে আসছিলো?!'

বাংলাদেশী: না স্যার! সে শুধু একটা মাথা ব্যাথার ট্যাবলেট কিনতে আসছিলো। আমি তাকে শুধু বুঝায়ে বলেছিলাম- মাছধরাই হলো মাথাব্যাথার সবচেয়ে বড় ওষুধ!

বস: তুমি এর আগে কোথায় কাজ করতে?

দেশী: ও হ্যা স্যার, আমি বাংলাদেশে একটা প্রাইভেট হসপিটালে প্রফেশনাল ছিলাম। সেখানে যেকোনো সাদামাটা ব্যাপারেও রোগীকে আমরা প্যাথলজি, ইসিজি, ইকো, সিটি স্ক্যান, এক্সরে, এমআরআই, ইত্যাদিসহ দুনিয়ার সব টেস্ট করতে দেই।

বস: তুমি কি প্লিজ আমার চেয়ারে বসবে? আমি বাংলাদেশে যাবো এবং একটা প্রাইভেট হস্পিটালে যোগ দেব ট্রেইনিং এর জন্য।


(সংগ্রহ)
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৯
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

×