
১। পৃথিবীতে সাগরের মাত্র ৫% জানা গেছে বাকি ৯৫% অজানা। সমুদ্রের তলায় আছে পৃথিবীর অঢেল সম্পদ।
২। বিশ্ব অর্থনীতিতে চীনের অবদান প্রায় বলা চলে অর্ধেক। চীনের মানুষ গুগল ফেইসবুক ব্যবহার করে না , রাষ্ট্রের কড়া নীতির কারনে। চীনের লোকেরা এতো মেধাবি যে আমেরিকা কিছু আবিষ্কার করলে তার কপি করতে খুব কম সময় নেয়।
৩। আফ্রিকা মহাদেশে ৫৪টি দেশ। এখানে পাঁচ থেকে চৌদ্দ বছরের প্রায় ৪১% বাচ্চাই শিশু শ্রমে যুক্ত। ফেইসবুকে ১০০ মিলিয়ন আফ্রিকান ইউজার আছে। পৃথিবীর অর্ধেক হীরা’ই আসে আফ্রিকা হতে। আফ্রিকার সুদানে মিশরের চেয়েও বেশী পিরামিড অবস্থিত।
৪। Pringles কোনো আলুর চিপস নয়। এটিতে 40% আলুর গুড়ো থাকে। বাকিটা ভুট্টা, চাল এবং গম এর মিশ্রণ থাকে। এইজন্য এটি খাস্তা ও মচমচে হয়।
৫। আইফোন, হ্যারি পটার বই এবং রুবিক’স কিউব হচ্ছে মানবজাতির ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রিত বস্তু/সামগ্রী।
৬। মাত্র ১ ক্যালরী শক্তি ক্ষয় করার জন্য আমাদেরকে ১ কোটি বার মাউসে ক্লিক করতে হবে।
৭। চার্লস ডারউইন হচ্ছেন পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি অফিসের চেয়ারে চাকা লাগানোর ব্যবস্থা করেছিলের যাতে করে মানুষ সহজে নড়াচড়া করতে পারে।
৮। বজ্রপাতে প্রতিবছর অনেক লোক মারা যায়, কিন্তু আপনি কি জানেন বজ্রপাত না থাকলে পৃথিবীর প্রাণীকুল ধ্বংস হয়ে যেত।কারন বজ্রপাতের মাধ্যেমেই ওজোন তৈরি হয়।
৯। নামাজ বেহেস্তের চাবী - ইহা কোরআন দাবী করে না। কোরআনে পাঁচ ওয়াক্ত নামাজের কথা নাই। সুন্নতে খাত্না, আকিকা, দুই ঈদ, কুলখানি, চল্লিশা, ওরশ, মিলাদ, সবে বরাত এই সকল প্রথা, রীতিরেওয়াজ মুসলিমরা মেনে চললেও কোরআনে এগুলি কিছুই নাই।
১০। যতই চেষ্টা করুন না কেন, আপনি আপনার কনুই এ কামড় দিতে পারবেন না।
১১। প্রথম বিশ্বকাপ ক্রিকেট শুরু হয় নারীদের টুর্নামেন্ট দিয়ে ১৯৭৩ এ ইংল্যান্ডে, তার দু বছর পরে প্রথম পুরুষ দের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।
১২। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ এভারেস্ট জয়ের পথে কেউ মারা গেলে তার লাশ সেখানেই রেখে আসা হয়। তাদের মৃত দেহ পথ নির্দেশক হিসেবে কাজ করে।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



