somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

নষ্ট জীবনের দৈনন্দিন নিত্যকর্ম

২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একটা নষ্ট জীবনের দৈনন্দিন নিত্যকর্ম।
যদি এইগুলোর সাথে আপনার অর্ধেক ও মিলে যায়, এখনই সময় পদক্ষেপ নেওয়ায়। খুব কঠিন কিছু না। আপনি পারবেন। সহজ সরল জীবনযাপন করতে হলে এগুলো আপনাকে বাদ দিতেই হবে। আপনি ভালো হলেই আরেকজনকে ভালো করে তুলতে পারবেন। পরিবার আর সমাজের জন্য বোঝা হবেন না। হবেন সিড়ি। যে সিড়ি দিয়ে তরতর করে উপরের দিকে যাওয়া যায়। নিজের জন্য সিড়ি হবেন। অন্যের জন্যও সিড়ি হবেন। তবেই না আপনার মানব জীবন সার্থক হবে।

১। আপনি পর্ন দেখেন।

২। আপনি, আপনার মোবাইল চার্জে রেখে ঘুমিয়ে পড়েন। এবং দরকারের সময় আপনার মোবাইলে চার্জ থাকে না। ফোনে মিথ্যা বলেন।

৩। আপনি ঘুম থেকে দেরিতে ওঠেন।

৪। ক্ষুধা ছাড়াই আপনি আহার করেন।

৫। আপনি বিছানাতে যান, মোবাইল সাথে নিয়ে। ঘুমানোর চেষ্টা না করে মোবাইল টিপায় ব্যস্ত হয়ে যান।

৬। পরবর্তীতে কি করবেন, এটা ভাবার চেষ্টা করেন কিন্তু কিছু মাথায় আসে না।

৭। আপনি মোটিভেশানাল ভিডিও দেখেন। ভাবেন জীবন বদলে যাবে।

৮। জীবনে অর্থপূর্ন কিছু করার জন্য মোটিভেশন পান।

৯। ইউটিউব এ Masala ভিডিও ক্লিক না করে পারেন না। নিজের অজান্তেই মেয়েদের দিকে কুৎসিত ভাবে তাকিয়ে থাকেন।

১০। Facebook/ Instagram / WhatsApp/tik tok এইগুলোর যেটাতে নোটিফিকেশন টুস্কি মারে সেটাতে চলে যান। আর অনেক সময় ব্যয় করেন।

১১। আপনি আবার পর্ন দেখেন।

১২। আপনি যখন মোবাইল চার্জ দেন, চিন্তা করেন আমার কত সময় নষ্ট করছি।

১৩। দশভাগের একভাগ সময় বন্ধুদের দেখেন কিন্তু ঘুরা ফিরার জন্য প্রকৃত বন্ধু নাই।

১৪। আপনি আবার শুয়ে থাকেন এবং চিন্তা করেন কেমন করিয়া আপনার জীবন নষ্ট করতেছেন।

১৫। আপনি ঘুমান। আপনি জেগে ওঠেন এবং আহার করেন। আপনার মোবাইল আবার চার্জে দেন, আবার Scroll করা শুরু করেন।

১৬। হঠাৎ করে একটি স্কুলের বন্ধুর ছবি সামনে আসে, তার প্রোফাইলে ঢোকেন, দেখেন সে কত সফল হয়েছে এবং তুলনা করেন।
নিজের এবং পিতামাতার জন্য খারাপ অনুভব করেন। আবার Instagram এর নোটিফিকেশন টুস্কি মারে। আপনি আবার ইউটিউবে Masala ভিডিও দেখেন।

১৭। ভিক্ষুককে ভিক্ষা দেন না। বরং ভিক্ষুক ভিক্ষা চাইলে কঠিন ভাবে মানা করে দেন।

১৮। স্ত্রীকে ভালোবাসার বদলে অবহেলা করেন। খারাপ ব্যবহার করেন। বাইরে মহৎ সাজেন।

১৯। আপনার মনে অন্যদের সফলতা দেখলে হিংস্রা আসে। বারবার আসে। কিন্তু নিজের মহৎ কাজ করার মুরোদ নাই।

২০। মিথ্যা বলেন। আল্লাহকে বিশ্বাস করেন। কিন্তু পাপও করেন। মৃত্যুর পর আল্লাহর শাস্তির কথা ভাবেন না।

এইগুলো পুনরায় করতে থাকেন। বারবার করতে থাকেন। এই সমস্ত অভ্যাস বাদ দিন। তা না হলে আপনি আমৃত্যু নষ্ট মানুষ হয়েই থাকবেন। কাজেই ভালো মানুষ হয়ে যান। আপনি ইচ্ছা করলেই ভালো মানুষ হয়ে যেতে পারেন। খুব কঠিন কিছু না। চেষ্টা করুন। প্রতিজ্ঞা করুন। জীবন তো একটাই এঁকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে চলতে হয়, বাঁচতে হয়। আপনার অধপতনের জন্য আপনিই দায়ী। জানালা খুলে দিন। আলো আসতে দিন।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৪
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

×