somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ধাঁধা

০১ লা অক্টোবর, ২০২০ রাত ৩:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




১। আপনি একটি দৌড় প্রতি যোগিতায় দৌড়োচ্ছেন। আপনি তৃতীয় জনকে পেরোলেন, এখন আপনি কতো নাম্বারে আছেন?

(এই ধাঁধা টা একদম সহজ। আশা করি এটা সবাই পারবেন।)


২। আপনাকে ১২টি সমান আকৃতির ও হুবহু একই রকমের বল দেওয়া হয়েছে। বলগুলোর মধ্যে ১১টিরই ভর সমান। শুধু মাত্র একটি বলের ভর ভিন্ন। কিন্তু সেটি বেশী নাকি কম, তা জানা নেই। আপনাকে একটি নিক্তি তিনবার ব্যবহার করে সেই ভিন্ন ভরের বলটি বের করতে হবে এবং সেটির ভর বেশী নাকি কম তাও নির্ণয় করতে হবে।
(এটা খুব বেশি কঠিন। অনেকেই পারে নি।)

৩। X , Y এবং Z নামক তিনটি গাঁধার পিঠে কিছু বস্তা আছে।
১। X যদি Y কে একটি বস্তা দেয় তবে X ও Y এর সমান সমান বস্তা হয় কিন্তু তাদের উভয়ের বস্তা Z এর দ্বিগুণ হয়।
২। X যদি Z কে দুইটা বস্তা দেয় তবে X , Y এবং Z প্রত্যেকের সমান সমান বস্তা হয়।
তাহলে বলুন, তাদের কার কাছে কতটি করে বস্তা ছিল?

(যারা অংকে ভালো, তারা এটা পারবে।)


৪। সে কোন মানুষ যাকে আমরা চিনি না, যার সাথে আমাদের কোন সম্পর্ক নাই, যার সম্পর্কে কোনদিন শুনি নি কিন্তু দেখা মাত্রই তাকে বিশ্বাস করি কোন দ্বিধা না করে?

(একদম সহজ ধাঁধা। এটা সবার পারা উচিত।)

৫। বলুনতো, বহুদিন না ঘুমিয়ে একজন মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে?

এটা আসলে ধাঁধা না। সাধারণ জ্ঞানের প্রশ্ন বলতে পারেন।)

৬। হাসপাতালের চিকিৎসক বললেন, রোগী তাঁর আপন ভাই। কিন্তু রোগী বললেন, চিকিৎসক তাঁর ভাই নন। কে মিথ্যা কথা বলছে?

(একদম সহজ। এটা যে কেউ পারবে।)

৭। তিনটি ঘর। যেকোনো একটা ঘরে আপনাকে ঢুকতে হবে। প্রথম ঘরের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। দ্বিতীয় ঘরে বন্দুক হাতে অপেক্ষা করছে একদল ভয়ংকর ডাকাত। তৃতীয় ঘরে আছে দশটা সিংহ, যেগুলো তিন বছর ধরে কিছু খায়নি। কোন ঘরটা আপনার জন্য নিরাপদ?

(এই ধাঁধা শুধু বুদ্ধিমানেরা পারবে।)

৮। কোন ধরনের মানুষ জীবনে সফল হয় না?

(এটা ধাঁধা নয়। এটা আমার অভিজ্ঞতা থেকে লিখলাম। তবে উত্তর আপানদের কাছে চাই। সহজভাবে চিন্তা করলেই পারবেন।)


[ধাঁধা গুলো আমার তৈরি করা না। ধাঁধা গুলো আমি সংগ্রহ করেছি ইন্টারনেট ও বিভিন্ন ম্যাগাজিন থেকে।)।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৭
১৩টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×