somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

৩৯ টি বানী

১৮ ই নভেম্বর, ২০২০ রাত ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একটু গভীরভাবে চিন্তা করলে বুঝা যাবে এই ছোট ছোট বাক্যের অন্তরালে জীবনের নিগূঢ় অর্থবহ কঠিন সত্যগুলো কীভাবে লুক্কায়িত আছে। আশা করি এই চরম সত্যগুলো ব্যক্তির বোধকে শাণিত করতে, জীবনকে নতুনভাবে ভাবতে শেখাতে এবং নতুন সত্যানুসন্ধানে উদ্বুদ্ধ করতে ভূমিকা রাখবে।

১। মুচি ভালো জুতা তৈরি করতে পারে কারণ সে আর কিছুই তৈরি করতে পারে না। —রাল্ফ ওয়াল্ডো এমারসন

২। যে প্রতিদিন ভোজ খায় সে কোন দিনই ভোজ খায় না। —সি সিমোন্স

৩। বিখ্যাত লোকদের দোষগুলো বেয়াকুফ লোকদের একমাত্র সান্ত্বনা। —বেঞ্জামিন ডিজরেইলি

৪। বিধাতার সৃষ্ট জীবের মধ্যে মানুষই একমাত্র দরিদ্র। —টমাস নোয়েল

৫। কোন লোকই বড় কবি হতে পারে না, যে পর্যন্ত না সে একই সঙ্গে সুসম্পন্ন দার্শনিক হতে পারে। —এস টি কোলরিজ

৬। যে যুক্তির সাথে চিন্তা করে তার চিন্তা কখনো নীতি ধর্মের বিরোধী হতে পারে না। —আবুল ফজল

৭। অসৎ মানুষের বদান্যতার কোন মূল্য নেই। —পি জে বেইলি

৮। যে আলো চিনবে না, অন্ধকারও চিনবে না। —রবীন্দ্রনাথ ঠাকুর

৯। যে আইন প্রকৃতির বিরুদ্ধে সে আইন জাতিরও বিরুদ্ধে। —জন মিল্টন

১০। একটি সমৃদ্ধ হৃদয় ব্যতীত ধনী ব্যক্তি হচ্ছে এক কুৎসিত ভিক্ষুক। —রাল্ফ ওয়াল্ডো এমারসন

১১। যা কিছু আকর্ষণীয়, নতুন, তাই মূল্যবান—এমন ভাবার কোন যুক্তি নেই। —মার্ক টোয়েন

১২। পৃথিবীর কী অদ্ভুত রীতি! শুড়ি দোকান জেঁকে বসে থাকে আর দুনিয়ার লোকে তার দোকানে গিয়ে মদ কিনে। ওদিকে দেখ, দুধ-ওয়ালাকে ঘরে ঘরে ধন্না দিয়ে বেচতে হয়। —তুলসী দাস

১৩। ন্যায় বিচারের রূপ একটি, অত্যাচারের শত রূপ। এ কারণে ন্যায় বিচার করা অপেক্ষা অত্যাচার করা সহজ। —প্লেটো

১৪। যে কোন অলৌকিক কথায় বিশ্বাস স্থাপন করতে বুদ্ধি খরচ করতে হয় না। সাধারণ মানুষের রয়েছে বুদ্ধির প্রতি এক মজ্জাগত অনীহা। তাই অলৌকিকতায় বিশ্বাস মরেও মরে না। —আবুল ফজল

১৫। যে শুধু হাত দিয়ে কাজ করে সে শ্রমিক, যে হাতের সঙ্গে সঙ্গে মাথাও খাটায় সে কারিগর, আর যে হাত আর মাথার সঙ্গে হৃদয় মেলায় সেই তো আর্টিস্ট। —অচিন্ত্যকুমার সেনগুপ্ত

১৬। কোন পাপী যদি সুখী হয় তবে বুঝতে হবে তার মধ্যে অপরাধবোধ নেই। —বেন জনসন

১৭। উড়োজাহাজে চড়ে শহরগুলো দেখলে মনে হয় পৃথিবীর চর্মরোগ। —রবীন্দ্রনাথ ঠাকুর

১৮। পুরুষ অপেক্ষা নারীর যৌন ক্ষুধা বেশি কিন্তু তা প্রকাশ করে না—চেপে রাখে তার স্বাভাবিক লজ্জাশীলতার কারণে। —সিগমুন্ড ফ্রয়েড

১৯। মনের চর্চা যাদের কম, গোঁড়ামি তাদের বেশি, সামান্য পরিমাণ নতুনত্বেও তাদের বাধে। —রবীন্দ্রনাথ ঠাকুর

২০। কোন প্রাণিকেই নীচ প্রকৃতির বলা চলে না—নীচতা হলো কেবলমাত্র মানুষের বৈশিষ্ট্য। —জিম করবেট

২১। বিজ্ঞরা কথা বলেন কারণ তাঁদের কিছু একটা বলার থাকে, বেয়াকুফরা কথা বলেন কারণ তাঁদের কিছু একটা বলতে হয়।—প্লেটো

২২। বাঘকে খেয়ে বাঘ বড় হয় না, কেবল মানুষই মানুষকে খেয়ে ফুলে ওঠে। —রবীন্দ্রনাথ ঠাকুর

২৩। প্রস্ফুটিত অপেক্ষা কুঁড়িতেই গোলাপ মিষ্টি দেখায়। —জন লিলি

২৪। মরিতে না হইলে বাঁচিয়া থাকিবার কোন মর্যাদাই থাকিত না। —রবীন্দ্রনাথ ঠাকুর

২৫। আমরা ইচ্ছা করলে প্রতি বছর মেজর ও অফিসার তৈরি করতে পারি কিন্তু বুদ্ধিজীবী তৈরি করতে পারি না। —রবার্ট বাটন

২৬। লক্ষ্যে পৌঁছানোর চেষ্টাতেই গৌরব নিহিত, লক্ষ্যে পৌঁছানোতে নয়। —মহাত্মা গান্ধী

২৭। পাপকে ঠেকাবার জন্যে কিছু না করাই তো পাপ। —রবীন্দ্রনাথ ঠাকুর

২৮। কাকের ডিমও সাদা হয় বিদ্বানের ছেলেও গাধা হয়। —প্রবাদ

২৯। সাহিত্যের উদ্দেশ্য আনন্দ দান করা, কিন্তু যে আনন্দটি গ্রহণ করাও নিতান্ত সহজ নহে, তাহার জন্য শিক্ষা ও সাহায্যের প্রয়োজন। — রবীন্দ্রনাথ ঠাকুর

৩০। কদর্যের মধ্যে যে সৌন্দর্যের সন্ধান পায় সে-ই সত্যিকার শিল্পী। —জোসেফ ক্যাপেন

৩১। অজ্ঞ মানুষেরা নিয়ম মেনে চলে আর জ্ঞানীরা নিয়ম সৃষ্টি করে। —ক্লাউডিয়ান

৩২। কাকের ডিমও সাদা হয় বিদ্বানের ছেলেও গাধা হয়। —প্রবাদ

৩৩। আমার ইচ্ছা কেবল আমার মনের উৎপন্ন পদার্থ নয়, অনেকের ইচ্ছা আমার মধ্যে ইচ্ছিত হয়ে ওঠে। —রবীন্দ্রনাথ ঠাকুর

৩৪। শরীরের চেয়ে ইন্দ্রিয় বড়, ইন্দ্রিয়ের চেয়ে মন বড়, আবার মনের চেয়ে বুদ্ধি বড়, যিনি বুদ্ধির চেয়ে বড়, তিনিই আত্মা। —শ্রীমদ্ভগবদ গীতা

৩৫। যেখানে নদীর জল গভীর সেখানে শব্দ কম। —রবার্ট হেরিক

৩৬। আনন্দের সঙ্গী আছে কিন্তু দুঃখ নিঃসঙ্গ। —রবার্ট নাথান

৩৭। যখন দেখবার সামগ্রী বেড়ে ওঠে তখন দেখাটাই কমে যায়। —রবীন্দ্রনাথ ঠাকুর

৩৮। কেউ এত বেশি চালাক হয় না যে অন্য কেউ তাকে অতিক্রম করতে পারবে না। —জর্জ হাবার্ট

৩৯। চোখ পেটের চেয়ে বড়। —প্রবাদ

সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ২:৪৭
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×