somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

সামুর পাঁচজন ব্লগার

২৩ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। চাঁদগাজী তিন একজন গ্রেট ব্লগার।
সামু তার আলোতেই ঝকমক করে সারাক্ষণ। অসাধারণ তার রসিকরা আর বিচক্ষণতা। তেলবাজি টাইপ মন্তব্য তিনি কোনো দিন করেন নাই। একদম মুখের উপর সত্য কথা বলে দেন। হোক, সে প্রধানমন্ত্রী, হোক সে ছাত্র বা ব্যবসায়ী। অনেক ব্লগার লেখা পোষ্ট করে মনে মনে ভয়ে থাকেন, না জানি চাঁদগাজী কি মন্তব্য করবেন! মূলত তিনি ব্লগ এবং ব্লগারদের ভালোবাসেন। বহু ব্লগারকে কঠিন মন্তব্য করে তিনি লাইনে এনেছেন। তথাকথিত কোনো ব্লগারকে তিনি উড়ে এসে জুড়ে বসে মজা লুটতে দেন না। একসময় আমি তার মন্তব্যকে বুঝতে পারতাম না, ভয় পেতাম। লেখা একটা পোষ্ট দিয়ে আতংকে থাকতাম- না জানি চাঁদগাজী কি মন্তব্য করেন! হাঁটে হাড়ি ভেঙ্গে দেন! তারপর কয়েক বছর পার হলো, তাকে কিছুটা বুঝতে পারলাম। তখন তার মন্তব্য গুলো ভালো লাগতে শুরু করলো। তবে এই কথা স্বীকার করতে আমার কোনো অসুবিধা নাই- তিনি একজন আধুনিক চিন্তার মানুষ। দেশ এবং দেশের মানুষের প্রতি তার সীমাহীন ভালোবাসা রয়েছে।

২। নূর মোহাম্মদ নূরু একজন ধার্মিক মানুষ।
তার বেশির ভাগ মন্তব্যের সাথে ধর্ম মিশে থাকে। তিনি ব্লগে সব সময় চোখ রাখেন। কে কি মন্তব্য করলো, কে কি পোষ্ট করলো। তিনি সাধারণত জনপ্রিয় এবং বিখ্যাত মানুষদের নিয়ে পোষ্ট দেন। আমার ধারনা তিনি এক পোষ্ট দুই তিন বার করে দেন। সম্প্রতি আমি জানতে পেরেছি, আমি তাদের বরিশাল অঞ্চলের জামাই। এজন্য তিনি আমাকে কিছুটা খাতির করেন। তিনি তার দুই তিনটা লেখা আমাকে উতসর্গ করেছেন। আমাকে নিয়ে ছড়া কবিতাও লিখেছেন। একবার তার উপরে আমার বেশ রাগ হয়েছিলো। তার জন্য আমাকে 'জেনারেল' হতে হয়েছিলো। অবশ্য দোষটা আমারই ছিলো। চাঁদগাজী তাকে বেশ পছন্দ করেন- এরকমটা আমার মনে হয়। অবশ্য মাঝে মাঝে চাঁদগাজীকে কিছুটা খোঁচাও দেন নুরু সাহেব। ঠিক খোঁচা না, মানে একটূ মজা করেন। নুরু সাহেবও মজা নিতে কার্পণ্য করেন না। তবে ইদানিং নুরু সাহেবকে ব্লগে কম দেখছি।

৩। শাহ আজিজ অভিজ্ঞ ব্লগার।
দেশ, সমাজ, মানুষ এবং মানুষের মানসিকতা সম্পর্কে তার অনেক অভিজ্ঞতা। তার এক পোষ্টে জানতে পারলাম, বাগার দেওয়ার সময় ডাল তিনি গরম ভাত দিয়ে খেতে ভীষন পছন্দ করেন। তার মা যখন ডাল বাগার দিবেন, তখন তিনি রান্না ঘরে প্লেটে ভাত নিয়ে বসেন থাকেন। এই বিষয়টা আমার কাছে দারুন লেগেছে। তিনি সারাক্ষণ বিভিন্ন সংবাদ মাধ্যমে চোখ রাখেন। দেশ বিদেশের সকল সমস্যা তিনি জানেন এবং সেসব বিষয় নিয়ে পোষ্টও দেন। সবচেয়ে বড় কথা প্রতিটা মন্তব্যের উত্তর দিন অনেক সময় নিয়ে। তার পোষ্ট থেকেই সমসাময়িক বিষয় গুলো নিয়ে জানা যায়। তবে তিনি আমার সকল পোষ্টে আসেন না। অথচ আমি মনে মনে তার মন্তব্যের অপেক্ষায় থাকি। মাঝে মাঝে আমার দুই একটা পোষ্ট পড়েন, এবং মন্তব্য করেন। গত সাত বছরে তিনি ৪২৩ টা পোষ্ট দিয়েছেন। তার পোষ্ট ব্লগাররা পড়েন আগ্রহ নিয়ে।

৪। সোনাবীজ; অথবা ধুলোবালিছাই চমৎকার একজন ব্লগার।
বহু পুরাতন ব্লগার তিনি। এক যুগের বেশি সময় ধরে ব্লগিং করছেন। খুব হিসাব করে পোষ্ট দেন। এবং দারুন মন্তব্য করেন। কখনও কখনও পোষ্টের চেয়ে তার মন্তব্য বড় হয়ে থাকে। ছড়া-কবিতা তিনি চমৎকার লিখেন। তার একটা চরিত্র আছে কুটি মিয়াঁ। কুটি মিয়াঁ বেশ জনপ্রিয়তা পেয়েছে সামুতে। এ মাসের পনের নভেম্বরে তিনি একটা পোষ্ট দিয়েছিলেন- ''চলুন, নতুন ব্লগারদের আমন্ত্রণ জানাই - একটা সাধারণ ধারণা, ছোট্ট প্রচেষ্টা'। এই পোষ্ট থেকেই বুঝা যায় তিনি কেমন মানসিকতার ব্লগার। তার এই পোষ্ট টি স্টিকি করা হয়। তিনি গান খুব ভালোবাসেন। ইউটিউবে তার চ্যানেল আছে। আমি মাঝে মাঝে তার চ্যানেলে গিয়ে গান শুনি। প্রতিটা গান সুন্দর, ও অতি মনোরম। 'ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ' নামে তার এই পোষ্ট টা আমার খুবই ভালো লেগেছে। একসময় আমি সামুতে লেখা পোষ্ট করতাম কিন্তু মন্তব্যের উত্তর দিতাম না। তখন তিনি আমাকে বললেন, বুঝালেন- মন্তব্যের উত্তর দেওয়া দরকার। তারপর থেকে আমি মন্তব্যের উত্তর দিতে চেষ্টা করি।

৫। আমি সাজিদ একজন ভদ্র ব্লগার।
প্রায় ৯ বছর ধরে ব্লগে আছেন। তবে পোষ্ট করেছেন মাত্র ১৪ টি। উনি আসলে পোষ্ট করার চেয়ে মন্তব্য করতে বেশি ভালোবাসেন। আর মন্তব্য করার চেয়ে পড়তে ভালোবাসেন। যেই পোষ্ট তার ভালো লাগে তিনি মন খুলে মন্তব্য করেন। মন্তব্য ঠিক না, বলা যায়- আলোচনা করেন। সুন্দর ভদ্র ভাবে আলোচনা করেন। কখনও উত্তেজিত হোন না। সব সময় ভদ্রতা ও আন্তরিকতা বজায় রাখেন। আমার বাবা এবং শ্বশুর হাসপাতালে ভরতি, সাজিদ ভাই আমার কাছে তাদের খোঁজ খবর জানতে চেয়েছেন। তার আমার প্রতি এই আন্তরিকতা আমার খুব ভালো লেগেছে। সাজিদ ভাই 'নায়িকা' নামে অনেক আগে একটা গল্প লিখেছিলেন। সেই গল্পটা আমার খুব ভালো লেগেছে। তিনি গল্প ভালো লিখেন। অথচ গল্প লিখেন না। হেয়ালি করেন। আমি মনে করি, তার প্রতিদিন একটা করে গল্প লেখা উচিত। তিনি গল্প লিখতে জানেন। বাংলা ভাষাতেও তার ভালো দক্ষতা আছে।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩২
৩৯টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×