
তুমি কি বিশ্বের অধিক দেশ ভ্রমণ করেছ?
আমি বললাম, না আমি একটি দেশও ভ্রমণ করিনি।
তোমার কি প্রেমিকা আছে?
আমি উত্তরে বললাম, না।
BBA তে তোমার সিজিপিএ কত?
আমি উত্তর দিলাম, আমি কম সিজিপিএ পেয়ে গ্রাজুয়েট হয়েছি।
কেউ কি তোমাকে, 'আই লাভ ইউ' বলে ভালোবাসা নিবেদন করেছে?
একথা শুনে আমি আশ্চর্য হয়ে বললাম, না।
তোমার কি নিজস্ব বাড়ি, গাড়ি, ভালো চাকরি আর ব্যাংকে টাকাপয়সা আছে?
আমি হেসে বললাম, না। নেই।
তোমার কি অনেক পৈতৃক সম্পত্তি আছে?
আমি উত্তর দিলাম, একটা জমিও নেই।
তুমি কি কাউকে কয়েক মিনিটের মধ্যে ইম্প্রেস করতে পারো?
আমি বললাম, না।
তুমি কি সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারো?
আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, না। তবে, ইংরেজিতে দক্ষ হওয়ার জন্য আমি চেষ্টা করছি।
তুমি কি একজন লম্বা মানুষ?
আমি উত্তর দিলাম, আমি মাত্র ৫ ফুট ৭ ইঞ্চি।
তুমি কি সুদর্শন?
একদম না। আমি দিনে দিনে টাকলা হয়ে যাচ্ছি। কালো হয়ে যাচ্ছি।
তোমার আই-কিউ কি খুব বেশি?
না। আমি ছোটখাট বিষয় গুলোও ভুলে যাই। রাস্তার বাম-ডান বা উত্তর পশ্চিম চিহ্নিত করতেও আমার সমস্যা হয়।
তুমি কি জুতোর ফিতা কীভাবে বাঁধে সেটাও জানো না?
এতে আমি লজ্জিত হলাম এবং বললাম, না। আমি ইউটিউবে ভিডিও দেখে শেখার চেষ্টা করছি।
তারপর সে আমাকে বলল, তুমি কিছু মনে করো না। সম্ভবত তুমি সুখী নও।
আমি সত্যিই একজন সুখী মানুষ।
আমি জীবনকে মেনে নিয়েছি। অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমি জীবনের প্রত্যেকটা মুহুর্ত উপভোগ করি। বাহ্যিক সৌন্দর্য, গাড়ি, বাড়ি ও সম্পদে প্রকৃত সুখ পাওয়া যায় না। আমি সাধারণ জীবনযাপন করি, কঠোর পরিশ্রম করতে পারি, পরিবারের সাথে সময় কাটাই এবং আমার পছন্দের কাজ করি। জীবনকে সুখী করতে বেশি কিছুর প্রয়োজন হয় না। সুখ নিজের মধ্যে, নিজের চিন্তায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

