
ছবিটিতে যাকে দেখছেন- নাম জুলিয়া প্যাস্তরানা।
জুলিয়া প্যাস্তরানা একজন দয়ালু হৃদয়ের তরুণ মেক্সিকান মহিলা। তবে তিনি 'the most hideous face' হিসেবে আখ্যায়িত। তিনি ১৮৩৪ সালে মেক্সিকোতে একটি পার্বত্য অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মের পর থেকেই তার চুলের এক অদ্ভুত বৃদ্ধি ছিল যা পরবর্তীতে তার সমস্ত শরীর জুড়ে ছেয়ে যায়।
সমাজের কেউ তাকে মেনে নিতে পারেনি।
সবাই তাকে ডাইনী ভাবতো, সমাজ ও পরিবারে স্থান না পেয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। না খেয়ে রাস্তায় ঘোরাঘুরি করে ভিক্ষুক জীবনযাপন বেছে নেন। তারপর একদিন এক ব্যাক্তির সঙ্গে পরিচিত হন যিনি সার্কাসে কাজ করতেন। লোকটি সার্কাসে কাজ করার জন্য প্রস্তাব দিলো। জুলিয়া প্যাস্তরানা হয়ে উঠলো সার্কাসের এক অদ্ভুদ চরিত্রের প্রাণী যা দেখার জন্য লোক ভিড় করতো ও টাকা দিতো।
বদলে গেলো জুলিয়ার জীবন।
যদিও সে কখনও সার্কাসে কাজ করতে চাই ত না। কিন্তু সে খাবে কি, সে থাকবে কোথায়, অন্য কোনো বিকল্প তার হাতে ছিল না তাই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সার্কাসেই থেকে গেলো। জুলিয়া প্যাস্তরানা তিনি তার শো দেখিয়ে প্রচুর পরিমান অর্থ ও খ্যাতি অর্জন করতে লাগলেন। শেষ পর্যন্ত সার্কাসের পরিচালক থিয়ডোর লেন্ট তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।
এই বিবাহটি মেক্সিকোন ইতিহাসে অন্যতম একটি বিখ্যাত বিবাহ ছিল। সমস্ত সংবাদপত্র গুলিতে ভাইরাল হয়ে গিয়েছিলো এই বিয়েটি। সাধারণ মানুষ জিজ্ঞাসা করতে শুরু করলো সার্কাসের পরিচালক থিয়ডোর লেন্ট কিভাবে একটি ১৩৫ সেন্টিমিটার লম্বা দৈত্যটিকে বিবাহ করলো? নানান লোকজন নানান রকম কটু কথা বলতে শুরু করলো। যথেষ্ট আশ্চর্যজনক হলেও সত্যি, জুলিয়া একটি সাধারণ শিশুর জন্ম দিয়েছিলেন। দুর্ভাগ্যক্রমে, সন্তান জম্ম দেওয়ার ৪৮ ঘন্টার মধ্য জুলিয়া ও তার সন্তান মৃত্যুবরণ করেন।
জুলিয়ার দুর্ভাগ্য তার মৃত্যুর সাথে শেষ হয়নি।
তার লোভী স্বামী, তার দেহকে মমি বাবানোর সিদ্ধান্ত নিয়েছে যাতে লোকেরা এখনও অর্ধ বানর ও অর্ধেক মানব রুপি মৃত 'দানব' দেখার জন্য অর্থ প্রদান করতে পারে।

জুলিয়া প্যাস্তরানার মমি দেহটি বহুবার চুরি হয়েছিল।
দেহটিকে সর্বশেষ পাওয়া যায় ২০০৫ সালে নরওয়ের একটি ডাস্টবিনে। অবশেষে, দেড়শো বছর পরে জুলিয়ার মৃতদেহটিকে স্বাভাবিক মানুষের মতন করে সমাধি দেওয়া হয়। আশ্চর্যের বিষয়, জুলিয়া কি আসলেই 'দানব' নাকি তার স্বামী? নাকি সমাজ, যা তাকে দেখার জন্য অর্থ দিত? নাকি তার পরিবার? নাকি বিশ্ব?!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

