somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

এখন অনেক রাত

২৯ শে নভেম্বর, ২০২০ রাত ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অনুগল্প পড়তে বা লিখতে আমার ভালো লাগে।
কিন্তু আজ একজন বলল- অন্যের গল্প শুনে শুনে অনুপ্রাণিত হওয়ার বদলে নিজের জীবনের গল্প দিয়ে সবাইকে অনুপ্রাণিত করুন। কিন্তু আমি তো মনে করি, বেসিক্যালি মানুষ হচ্ছে অস্থির প্রকৃতির এবং স্বভাবগত ভাবেই ক্ষমতালোভী ও অলস প্রকৃতির। সুতরাং মানুষের কাছ থেকে absolute good বের করে আনা কখনই সম্ভব নয়। তাই গল্প কবিতা লেখার চেয়ে অনুগল্পই ভালো।

নীলক্ষেতের পুরনো বইয়ের দোকানে এলে আমার একটা আশ্চর্য অনুভূতি হয়। পুরোনো বই নাড়াচাড়া করে দেখার কী আনন্দ, সেটা প্রকাশ করার ভাষা নেই। একেকটা বই কত হাত ঘুরে এসব দোকানে আসে। প্রতিটি পুরোনো বই এর ভেতরে প্রাক্তন গ্রন্থ মালিকের একটা ব্যক্তিগত সান্নিধ্য অনুভব করি। এ বই কিভাবে মালিকের ব্যক্তিগত সংগ্রহের ভান্ডার থেকে বেরিয়ে এসে পুরনো বইয়ের দোকানে ঠাই করে নিলো! একসময় দুই হাত ভরতি করে পুরনো বই কিনে আনতাম। এখন পুরোনো বই পড়তে ভাল লাগে না। ঝকঝকে তকতকে নতুন বই ছাড়া পড়ে আরাম পাই না।

আমার মনে হয়- আমার কিছু অলৌকিক ক্ষমতা আছে।
মাঝে মাঝে আমি টের পাই। কখনো কোনো নির্জন মুহূর্তে নিজেকে অলৌকিক ক্ষমতাসম্পন্ন মানূষ বলে মনে হয়! সুন্দরের বাতাবরনের মধ্যে দিয়ে মিথ্যাকে সত্যে রুপান্তরিত করা যায়। কখনো কখনো মনে হয়- মেঘেতে গিয়ে ঠেকেছে আমার মাথা। অথচ আমি ঝরে যাওয়া শুকনো পাতা। বাতাসের সাথে উড়ে উড়ে ঘুরে বেড়াই।

একসময় আমি অনেক চিঠি লিখতাম।
বহু ছেলেকে চিঠি লিখে দিয়েছি। তারা সেসব চিঠি তাদের প্রেমিকাকে দিত। চিঠি থাকতো আবেগে ভরা। 'যখন তোমারা মন খারাপ হবে, আমাকে জানাবে। সন্ধ্যার আকাশ থেকে একটি ধ্রুবতারা এনে দেব। বৃষ্টির দিন হলে জানালার পাশে এসে বসো, রংধনুর একপ্রান্ত পাঠিয়ে দেব তোমার কাছে অপর প্রান্তে আমি, কোনো কথা হবে না- সেদিন শুধু চোখে চোখে তাকিয়ে থাকা। চৈত্রের ভর দুপুরে তুমি একলা হলে দক্ষিনের জানালা খুলে দিও, আমি বাতাসকে বলে দিব সে যেন তোমায় ছুঁয়ে ছুঁয়ে যায়। রাতের গাঢ় নীল আকাশের মাঝে চাঁদ সাদা বলেই জোছনার কোমল শুভ্র আলো এত সুন্দর। আবার অন্যরকম উদাহরন দেওয়া যায়- কেউ তার অতীত ভুলে, অতীতের সমস্ত গ্লানি, দুঃখ, বেদনা কে মুছে ফেলে নতুন একটি জীবন শুরু করতে চায়, তখন প্রথমেই তার মনটাকে পরিস্কার করে, সাদা মন নিয়ে আবার নতুন করে জীবন শুরু করতে হবে। স্বচ্ছতা ও শুভ্রতা তার বিশ্বাসের তার ভালোবাসার, তার নতুন জীবনের সূচনার ভিত হবে।

গত কয়েকদিন ধরে বেশ জোছনা হচ্ছে।
আমি ব্যলকনিতে বসে অনেকক্ষন জোছনা দেখি। কেমন ঘোর লেগে যায়। কেমন নেশা ধরে যায়। নিজেই চা বানিয়ে খাই। চা একটূও ভালো হয় না। সাথে সিগারেট ধরাই। তবু সেই চা'ই খাই। চা খাই, ধোয়া ছাড়ি, চাঁদ দেখি, জোছনা দেখি। ভালো লাগে। সুরভি ঘুমে। সাড়ে তিনটা বাজতেই চাঁদ মেঘে ঢেকে যায়। প্রতিদিন একই ঘটনা। তখন বিছানায় যাই। ঘুম আসে না। কিন্তু মনে হয় দরজার ওপাশে কেউ দাড়িয়ে আছে। একটু একটু ভয় করে আমার। আমি সাহস সঞ্চয় করে দরজার কাছে যেতে চাই। প্রস্তুতি নিই। তখন সুরভি বলে কই যাও? আমি বলি, না কোথাও না। এখানেই। সুরভি ধমক দেয়। তুমি অনেক যন্ত্রনা করো। এখন দয়া করে ঘুমাও।

সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০২০ রাত ১২:৫৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×