
আজকাল আমি খুব ভাবি।
ভাবতে ভাবতে রাত পার হয়ে যায়। যদি একবার সুযোগ পেতাম জীবনটা অন্যরকম করে সাজাতাম। সূর্য উঠছে, সূর্য ডুবছে, দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর ঘুরছে, আমরা বুড়ো হচ্ছি, এটাই তো নিয়ম। এমন কিছু নেই যেখানে সব থেমে আছে! আমার কাছে মনে হচ্ছে আমার জীবনটা থেমে আছে। আসল জীবন থেমে নেই, আমিই থেমে আছি।
ঈশ্বরের দায়-দায়িত্ব নেই?
পৃথিবীতে পাঠিয়েই সে কি হাত গুটিয়ে নেয়? ঈশ্বর আমাকে পৃথিবীতে না পাঠালেই পারতেন। আমি আমার জীবনটা বদলাতে চাই, অনেক অপূর্ণতা, ব্যর্থতায় ভরা আছে, অনেক জায়গায় হেরে গেছি- সেসব কাটিয়ে মানুষ হিসেবে একটু উঁচু হয়ে উঠতে চাই। সময় কত দ্রুত চলে যায়। মাথার চুল সাদা হতে শুরু করেছে।
বয়স বাড়ে, সেই সাথে বাড়ে অভিজ্ঞতা।
কিছু কিছু অভিজ্ঞতা জীবনের কোনো কাজেই লাগে না। তার মানে এই মহা মূল্যবান অভিজ্ঞতা মূল্যহীন। বড় দুঃখ হয়। বড় বেদনা জাগে বুকে। পৃথিবীর কোনো মানুষই একটি মাত্র সত্তার মানুষ নয়। প্রত্যেকের মধ্যেই একাধিক সত্তা আছে। বিভিন্ন পরিবেশে তা বের হয়ে আসে। এবং কোনো কোনো সত্তা আমসত্বরের মতোই একেবারে মিষ্টি।
যখন কারো সাথে কারো কোনো কারনে দূরত্ব হয়ে যায়-
তারপরই শোনা যায়- সে খারাপ, মিথ্যাবাদী, স্বার্থপর, ভন্ড এবং অহংকারী। সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পর কেন সে খারাপ হয়? তার আগে কেন সে ভালো থাকে। আশ্চর্য মানূষের মন! একজনকে ভালো বলতেও সময় লাগে না আবার একজনকে খারাপ বলতেও সময় লাগে না! মানুষের মানসিকতা দুই রকম। ভালোএবং মন্দ।
ছবিঃ আমার তোলা।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


