somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

পাগলের বাড়ি

১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা
হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা,
বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।


আমাদের বাড়ির পেছনে একটা বাড়ি আছে।
সবাই বলে পাগলের বাড়ি। এই বাড়িতে আল্লার ত্রিশটা দিনই ঝগড়া লেগেই থাকে। ঝগড়ার সময় কুৎসিত গালাগালি চলে। আশেপাশের মানুষ জন কানে তুলা দিয়ে রাখে। ছোটবেলা থেকেই এমনটা দেখে দেখে বড় হয়েছি। পাগলদের বাড়ির লোকজনদের কাছ থেকে পাড়া প্রতিবেশী দূরে দূরে থাকে। কোনো অনুষ্ঠানে পাগলদের বাড়ির কাউকে ডাকা হয় না। পাগলরা পাঁচ ভাই। তাদের কোনো বোন নেই। পাঁচ ভাই'ই বিয়ে করেছে। তাদের অনেক গুলো করে ছেলে মেয়ে। ছেলেমেয়েরাও সারাদিন ঝগড়া। কুৎসিত গালাগালি করে। কেউ কেউ নেশা করে। প্রতি সপ্তাহে তিন দিন মারামারি হয়।

পাঁচ পাগলের মধ্যে সবার বড় আবুল।
আবুল বিয়ের পর সৌদি চলে যায়। মাঝে মাঝে দেশে আসে। আবার চলে যায়। তার দুই সন্তান। সেই দুই সন্তান এখন ভয়ঙ্কর নেশাখোর এবং চুরী, ছিনতাই করে। বছরের অর্ধেক সময় দু ছেলে থাকে কারাগারে। কারাগার থেকে আসে, আবার চুরী ছিনতাই করে- আবার জেলে যায়। এমনকি তারা নিজেদের ঘরের সমস্ত জিনিসপত্র চুরী করে বিক্রি করে নেশা করেছে। দুই ভাই একসাথেই নেশা করে। একসাথেই জেলে যায়। দুই ভাই বিয়ে করেছে। এবং তাদের বউ তাদের ছেড়ে চলে গেছে। রাগে দুঃখে তাদের মা পালিয়ে গেছে।

তারা পাগল হলেও সবাই কর্মঠ।
যদিও তাদের নিজেদের বাড়ি আছে। একসময় পুরো বাড়ি এক ছিলো। সব ভাইয়েরা বিয়ে করার পর বাড়ি ভাগ হয়ে যায়। সবাই এক কাঠা করে ভাগে পেয়েছে। মেজো ভাই রাস্তায় রিকসার চাকায় হাওয়া দেয় এবং তার স্ত্রী বাচ্চাদের আরবী শেখায়। সেজো ভাই, রাস্তার মোড়ে সিগারেট বিক্রি করে এবং তার স্ত্রী একজন এলাকায় নাম করা দাই, ছোট ভাই মাংসের দোকানে কাজ করে এবং তার স্ত্রী কিন্ডার গার্ডেন স্কুলের আয়া এবং সবার ছোট ভাই এক ধনী লোকের বাড়ির দাড়োয়ান। এবং তার স্ত্রী সম্ভবত গাজা ইয়াবা বিক্রি করে। তাদের বাসায় সারাদিন মারফতি গান চলতেই থাকে।

একদিন পাঁচ ভাই মিলে মিটিং করলো।
তার পরের দিন তারা বাড়ি দিয়ে দিলো এক রিয়েল এস্টেট কোম্পানিকে। রিয়েল এস্টেট কোম্পানী তাদের বাড়ি সাত তলা করে দিবে। দুইটা করে ফ্লাট দিবে প্রত্যেক ভাইকে। এবং নগদ ৬ লাখ টাকাও দিয়েছে। অলরেডি বাড়ির কাজ শুরু করে দিয়েছে। সারাদিন খুটখাট শব্দ। আমার আর আমার মেয়ের ঘুমের খুব সমস্যা হয়। মনে হচ্ছে তারা ছয় মাসের মধ্যে বাড়ির কাজ শেষ করবে। নতুন বাড়ির নাম তারা যাই ই দিক,পাগল নামটা তাদের মনে হয় কোনো দিন ঘুচবে না।

ছবিঃ আমার তোলা।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:২৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×