somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ফুটো নৌকা এবং রঙ মিস্ত্রী

১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একজন রঙ মিস্ত্রীকে বলা হলো- নৌকাটি ভালো করে রঙ করে দেয়ার জন্য।
রং মিস্ত্রী নৌকা রং করতে গিয়ে দেখেন- নৌকার তলায় ছোট একটা ফুটো। রং মিস্ত্রি ভালো করে নৌকাটি রং করেন। তারপর নৌকার ফুটোটিও মেরামত করে উপরে রং লাগিয়ে দিয়ে মজুরি নিয়ে চলে যান।

পরদিনই নৌকার মালিক রং মিস্ত্রীর বাড়িতে এসে তাকে বেশ বড় একটা চেক দিতে চাইলে- রং মিস্ত্রী বলেন- আপনি তো আমার প্রাপ্য মজুরি দিয়ে দিয়েছেন। তবে, এই বাড়তি এতো গুলো টাকার চেক আবার কেন দিচ্ছেন?
বাড়তি না। খুব কমই দিচ্ছি!! আপনি আমার যে উপকার করেছেন- এর আসল মূল্য দেওয়া আমার পক্ষে সম্ভব না।
কিছুই বুঝতে পারছিনা। আমি কি এমন উপকার করলাম।

কাজের মাঝে আমি এতো বেশি ব্যস্ত ছিলাম- নৌকার তলানীতে যে ছোট একটা ফুটো আছে-সেটা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। অথচ, নিজ তাগিদে আপনি সেটা মেরামত করে দিয়েছেন।
সেটাতো সামান্য একটা ফুটো। আর এ জন্য এতো গুলো টাকার চেক?
সামান্য ফুটো না। আমি কাজ থেকে ফিরে ঘাটে গিয়ে দেখি-ডাঙ্গায় নৌকা নেই। ছেলেরা রঙ শুকানোর সাথে সাথেই নৌকা নিয়ে নদীতে চলে গেছে। আমিও ওদেরকে বলিনি- ওরাও জানেনা নৌকার নীচে ছোট একটা ফুটো আছে। বুঝতেই পারছেন। আমার কি বিপর্যস্ত মানসিক অবস্থা! সন্ধ্যা হয়ে আসছে। ছেলেরা নৌকা নিয়ে ফিরছে না। আমার অস্থিরতা বাড়ছেই! আমি নদীর দিকে চেয়ে বসে আছি। কোনো নৌকা ঘাটের নিকটে আসতে দেখলেই মনে করি -এই বুঝি ছেলেরা ফিরে এসেছে। অস্থির মন নিয়ে ঘাট থেকে আপনার ঘরে আসি। দেখি- আপনিও ঘরে নেই। হাটে গেছেন। আবার ঘাটে আসি। এমন সময় দেখি-ছেলেরা নৌকা নিয়ে ফিরছে। ছোট ছেলে দুটোকে বুকের সাথে জড়িয়ে ধরি। ওরাও বুঝতে পারছেনা-আজ কি এমন হয়েছে। এরপর- নৌকা চেক করে দেখি- আপনি নৌকার তলানীর ফুটোটি সবার অজান্তেই মেরামত করে দিয়েছেন। হয়তোবা কাজটি অতি সামান্য। কিন্তু এই সামান্য কাজটিই যদি আপনি না করতেন-তবে আমার আদরের সন্তান দুটি আজ নৌকা ডুবিতে মারা যেতো। আপনার কর্তব্যবোধ এর জন্য সৃষ্টিকর্তা ওদের বাঁচিয়েছেন।

জীবনের ঘাটে ঘাটে এরকম কত রং মিস্ত্রী আছে। যারা নিজেও হয়তো জানে না- নীরবে নিভৃতে নৌকার ছিদ্র গুলো বন্ধ করে দিয়ে কত মানুষের জীবন বাঁচিয়েছে। চোখ বন্ধ করে বুকের উপর হাত রাখলে একটা ডাক শুনতে পাওয়া যায়... আহ্বান। যতক্ষণ পৃথিবীতে এই আহ্বান আছে- ততক্ষণ বুঝতে হবে পৃথিবীর কেউ না কেউ কারো সামান্য সহযোগিতা পেয়ে পুরো একটা নতুন জীবন নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখছে। সমাজে এই ধরনের মানুষ এখনো আছে যারা অত্যন্ত কর্তব্য পরায়ণ নিজের কাজের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান এবং কর্তব্য বোধের জন্য নিজেদের কর্ম করে যায় যার ফলে অনেকেই উপকৃত হন।

ছবিঃ আমার তোলা।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:১১
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×