জাগ্রত
১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন ভোরে দেখা হয়েছিল পার্কে
তোমার অভিমানী চোখে শুধু জল
দু'জনের ফিরে যাওয়া দু'জন দেখলাম।
ভালোবাসাহীন জীবনের চেয়ে মৃত্যু অনেক সহজ
তোমার বুকে মাথা রেখে অন্যভুবনের স্বাদ পেয়েছি
যখন ভাবি তোমার বুকে আর মাথা রাখা হবে না-
তখন লাশ হয়ে যাই। কাঁদে না, ছি!
কেউ না কেউ আমার অপেক্ষায় আছে
কাছে গেলে চুমু পাবো, আলিঙ্গন পাবো
আমাকে নিয়ে ভাবনা তোমার আর ফুরাবে না
তুমি তো জানো- তুমি তো বোঝ না বোকা রমনী,
আমি তো হারিয়ে যাবো অন্ধকারের ভীড়ে।
তুমি উড়িয়ে আঁচল ছড়িয়ে সৌরব- অবহেলায়,
ঝড়ের মুখে দাঁড়াব, সমুদ্রে দাঁড়িয়ে পাহাড় দেখব
আমি তোমাকে দেখব, তুমিই আমার সমুদ্র-পাহাড়। (আমি কবিতা লিখতে পারি না। কিন্তু আমার কবিতা লিখতে ইচ্ছা করে। তাই কিছু দিন পরপর কবিতার মতন করে কিছু একটা লিখি। লিখে মোটেও আরাম পাই না। কারন কবিতা মোটেও সুন্দর হয় না। ভাষা, ছন্দ, মাত্রা কিছুই ঠিক নাই। তাছাড়া এসব আমি বুঝিও না। একটার পর একটা শব্দ সাজিয়ে কবিতা লেখা বিরাট ব্যাপার। তবে ভালো কবিতা লেখার জন্য আমার চেষ্টা অব্যহত আছে। থাকবে। কবিতার সাথে ছবিটা ফেসবুক থেকে নিয়েছি।)
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিড়িং বিড়িং ফাল পাড়ি,
যাচ্ছে রে মন কার বাড়ি?
পুড়ছে তেলে কার হাঁড়ি,
আমি কি তার ধার ধারি!
পানে চুনে পুড়ল মুখ,
ধুকছে পরান টাপুর-টুপ;
তাই বলে কি থাকব চুপ?
উথাল সাগর দিলাম ডুব।
আর পারি না...
...বাকিটুকু পড়ুনআজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ...
...বাকিটুকু পড়ুনদিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার...
...বাকিটুকু পড়ুন