somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ওহে মাঝি নৌকা থামাও

২৭ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গতকাল রাতের কথা।
বিছানায় গেলাম বারোটায়। একটুও ঘুম নাই চোখে। এপাশ-ওপাশ করছি শুধু। ওপাশ-ওপাশ করতে-করতে রাত তিনটা বেজে গেল। খুব বিরক্ত লাগছে। আমার পাশে সুরভি গভীর ঘুমে। মিথ্যা বলব না, আমার খুব হিংসা হচ্ছে। এমন তো কথা ছিল না। বিয়ের আগেই আমি সুরভিকে বলেছিলাম- আমার ঘুমের সমস্যা আছে। আমি যতক্ষন পর্যন্ত না ঘুমাবো ততক্ষন পর্যন্ত তোমাকে জেগে থাকতে হবে। সুরভি কথা রাখেনি। সে আরাম করে ঘুমাচ্ছে আর আমি জেগে আছি। আসলে প্রেম ভালোবাসার সময় ছেলে-মেয়েরা যত কথা দেয়, বিয়ের পর তার সিকি ভাগও মনে রাখে না।

ঘুম না আসলে আমি বই পড়ি।
কিন্তু সুরভি'র জন্য আমি বইও পড়তে পারছি না। লাইট জ্বালালে সুরভির ঘুমের সমস্যা হবে। আমি বিছানায় ছটফট করছি। ঘুম না এলে কী যে যন্ত্রনা! আস্তে করে বিছানা থেকে নেমে ব্যলকনিতে গিয়ে দাঁড়ালাম। এক কাপ চা খেতে পারলে ভালো লাগতো। সুরভি'র সাথে বিয়ের আগে কথা ছিল- আমি যদি রাত দুই টায় ডেকে বলি, চা বানাও তার হাসি মুখে চা বানাতে হবে। বাস্তব বড় কঠিন। আচ্ছা, এখন যদি সুরভিকে ডেকে বলি- সুরভি চা বানাও। ব্যাপারটা কি খুব অমানবিক হবে?

হঠাৎ শুনি মসজিদে আযান দিচ্ছে।
তার মানে ভোর হতে শুরু করেছে। আমার কোনো তাড়া নেই। চলছে অসহযোগের ছুটি। এক গ্লাস পানি খেয়ে ঘুমাতে গেলাম। অন্ততপক্ষে দুই তিন ঘন্টা না ঘুমাতে পারলে, সারাদিন বড্ড গা মেজ মেজ করবে। কি আশ্চর্য বিছানায় যাওয়া মাত্র ঘুমিয়ে গেলাম। গভীর ঘুম। আনন্দময় ঘুম। সুন্দর ঘুম হওয়া দারুন একটা ব্যাপার! মনটা খুশিতে ভরে যায়। শরীরটা একেবারে ঝরঝরে লাগে। মনটা প্রফুল্ল হয়ে যায়। ঘুমের দরকার আছে। আমি তো নেপোলিয়ন নই।

এখন, আমি আসল কথায় আসি।
যে জন্য এই লেখার অবতারনা। ঘুমিয়ে গেলাম। আর স্বপ্ন দেখা শুরু করলাম। স্বপ্নে দেখি- আমি একজন মাঝি। সন্ধ্যা নদীতে আমি নৌকা চালাই। কীর্তনখোলা নদীর পাশের ছোট্র নদী সন্ধ্যা। আমার নৌকায় করে প্রতিদিন অসংখ্য মানুষ নদী পার হয়। নদীর এপার ওপার দুই পাড়ের সবার সাথে আমার বেশ সখ্যতা আছে। একটা মেয়ে আমার নৌকায় করে রোজ নদী পার হয়। মেয়েটাকে আমার ভালো লেগে যায়। কি সুন্দর হাসি। কোমর পর্যন্ত চুল। সাজ বলতে চোখে মোটা করে কাজল আর কপালে একটা টিপ। কি যে মায়াময় একটি মুখ!

একদিন মেয়েটা আমাকে বলেই ফেলল- আপনি আমাকে ভালোবাসেন?
আমি মাথা নিচু করে রইলাম।
.....এইভাবে শুরু হলো আমাদের প্রেম পর্ব।

বেশ ভালোই চলছি।
হঠাত শুনি মেয়েটার বাবা মেয়েটার বিয়ে ঠিক করে ফেলেছে। আমার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল। আমি কি করবো কিছুই বুঝতে পারছিলাম না। আমি রেগে মেগে, মেয়েটার বাসায় চলে গেলাম। সরাসরি মেয়ের বাবাকে বললাম- জনাব, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই।
মেয়ের বাপ আমাকে একটা থাপ্পড় দিল। আমি তিন হাত দূরে ছিটকে পড়লাম।
মেয়ের বাপ দাঁত কিটমিট করে বলল- হারামজাদা তুই দুই পয়সার মাঝি। চালচুলা নাই। কত্ত বড় সাহস আমার মেয়েকে বিয়ে করতে চাস!! মেয়ের বাপ কষিয়ে আরেকটা থাপ্পড় মারল আর আমার ঘুম ভেঙ্গে গেল।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:২৫
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×