
যে পাঁচজন প্রথম করোনার ভ্যাকসিন নিলেন-
সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তা
মেডিসিন কনসালট্যান্ট ডা. আহমেদ লুৎফর মোবেন
স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক ড. নাসিমা সুলতানা
পুলিশ সদস্য দিদারুল ইসলাম
বিগ্রেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ
১। কবে যে পাবো ভ্যাকসিন?! মায়ের হাঁপানি, ডায়াবেটিস, হাই প্রেশার উনার জন্য জরুরি দরকার।
২। মুড়ি-মুকড়ির মত এ্যান্টিবায়োটিক খাওয়া আমরা যখন ভ্যাকসিনের ভয় করি, তখন ভ্যাকসিন বেচারা আত্বহত্যা করতে চায়!
৩। ভ্যাক্সিন নিলে যদি চুল পড়া কমায় তাইলে আমি সবার আগে লাইনে দাঁড়াবো!
৪। টিকাদান কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, ‘আগে নিলে বলবে, আগে নিলো কাউকে দিলো না; সবাইকে দিয়ে নেই, তারপর নেবো।’
৫। দেশের একজন সিআইপি, ভিআইপি, মন্ত্রী, এমপি, আমলা বাদ থাকাবস্থায় আমি টিকা নিতে চাই না! কারণ আমার বেঁচে থাকার চাইতে ওনাদের বেঁচে থাকাটা দেশের জন্য বেশি জরুরী।
৬। করোনা Covid-19 : -
হয়তো ইহা একটি আশির্বাদ সৃষ্টিকর্তা বা প্রকৃতি হতে।
কারণ মানুষ জানোয়ার থেকে অধম এর পর্যায়। হয়তো সংকেত আসছে আবার তোরা মানুষ হো!
আলো আসবেই...
৭। 'ভ্যাকসিন কূটনীতি'তে জয়ী বাংলাদেশ। বিশ্বের ৫৪ তম রাষ্ট্র হিসেবে আজ বাংলাদেশে শুরু হলো করোনা টিকাদান কর্মসূচি।
৮। বড্ড অসময়ে জীবনে যা আসে তা হাত পেতে নেয়ার ক্ষমতা সবার নেই বলেই আমরা পূর্ণ নই!
৯। তোমার করোনাপ্রবণ এলাকায় আমি টিকা হয়ে এসেছিলাম
অথচ তুমি সংশয়ে পড়ে আমাকে ফিকা (ছুড়ে) মারলে।
১০। রংপুরে, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১১°সেলসিয়াস।
১১। শীর্ষ নেতারা প্রথম করোনা টিকা (এলার্জি-প্রদাহ) নেয়ার সাহস দেখাতে পারেনি।
১২। মানুষ করোনা বা করোনার ভ্যাকসিন নিয়ে মোটেও চিন্তিত না। নির্বাচন নিয়েও চিন্তিত না। জনগন যা বুঝার বুঝে গেছে।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



