
১। কিছু মানুষ উপহাস এবং সমালোচনা করতে খুব বেশি পছন্দ করে।
সহজ সরল সত্য হলো- যারা সমালোচনা করে ওরাই বেশি সমালোচিত হয় এবং যারা উপহাস করে ওরাই উপহাসিত হয়।
২। একবার আপনারা ভাবুন কেমন বাংলাদেশ রেখে যাচ্ছেন ভবিষৎ প্রজন্মর জন্য ! গ্রামে শান্তি নাই, শহরে শান্তি নাই। বাসায় শান্তি নাই, এমন কি ব্লগে- ফেসবুকেও শান্তি নাই। কেন আমরা আমাদের নিজেদের শান্তি নষ্ট করছি? আসুন আমরা সবাই চেষ্টা করে দেখি- সুখে শান্তিতে বাস করতে পারি কিনা।
কীভাবে প্রতিবাদ করব তাও বুঝতে পারছি না।
৩। কোনো সুস্থ মানুষের পক্ষে 'saw' মুভি টা দেখা সম্ভব নয়। 'SAW' মুভিটা দশ মিনিট দেখার পর, আমার দম বন্ধ হয়ে আসছিল। নিঃশ্বাস নিতে পারছিলাম না। কাটাকাটি, রক্তপাত সবমিলিয়ে ভয়াবহ অবস্থা। বাকিটুকু দেখার ইচ্ছা বা সাহস হয়নি। দশ মিনিট দেখেই- আমার অবস্থা কাহিল। তবে এই ছবির একটা ভালো দিক বলি- যদি মানুষকে বলা হয়- যদি তোমরা দুনিয়াতে খারাপ কাজ করো- তাহলে তোমাদের মৃত্যুর পর এইভাবে শাস্তি দেওয়া হবে। তাহলে খারাপ মানুষ গুলো সব ভালো হয়ে যাবে।
৪। অলিম্পিকে ৯ জন প্রতিবন্ধী অংশ গ্রহন করেছিল, তারা সকলেই ছিল মানসিক বা শারিরীক ভাবে প্রতিবন্ধী। সকলেই বাঁশি বাজার সাথে সাথে দৌড় শুরু করে দিল।
একজন খোঁড়া ছেলে দৌড়তে দৌড়তে হঠাৎ আছড়ে পড়ল মাটিতে, যন্ত্রনায় কুঁকড়ে উ্ঠল তার মুখ! চিৎকার করে আকাশের পানে তাকিয়ে সে হতাশায় কেঁদে ফেলল! যে সকল দর্শকেরা হাততালি দিয়ে তাদের উৎসাহিত করছিলেন –এই আকস্মাৎ দুর্ঘটনায় থেমে গেল তাদের করতালির তান! বাকি আট জন তার কান্না শুনে যখন উপলব্ধি করল তারা তাদের বেগ কমিয়ে দিল!
তারা সেই ছেলেটির যন্ত্রণাক্লিষ্ট মুখের দিকে তাকালো? আবার দৌড় শুরু করল? না ...... সকলকে অবাক করে দিয়ে তারা আট জনই ফিরে আসল... সেই আট জনের দলের মধ্যে মারাত্মক মারণ ব্যাধিতে (ডাউন সিন্ড্রোম, এটি একটি জেনেটিকাল ডিসঅর্ডার) আক্রান্ত এক মেয়ে ছিল সেই মেয়েটি খোঁড়া ছেলেটিকে বুকে তুলে নিয়ে জড়িয়ে ধরে বলল....
“Feeling better now?” তারপর ৯ জন সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে ভিক্ট্রি পয়েন্টের দিকে এগিয়ে গেলো।
সেই জয় অমলিন .... সেই জয় সকলের জয় ...
উপস্থিত সকল দর্শক দাঁড়িয়ে উঠে হাততালি দিল আর সেই হাততালির শব্দের রেশ রইল অনেক অনেক.... অনেকক্ষন।
৫। কোনো মানুষ যখন কোনো জিনিসকে পছন্দ করে ফেলে, তখন তার গুন বৈশিষ্ট প্রমান করার জন্য অসংখ্য যুক্তি খুজে বের করতেও তার বেগ পেতে হয় না। তেমনি কোনো জিনিস যদি অপছন্দ হয়, তবে তার দোষ-ক্রুটি প্রমানের ক্ষেত্রেও তার যুক্তির অভাব হয় না।
৬। আমার প্রিয় দশটি সিনেমা-
১/ A Beautiful Mind
২/ Children of Heaven
৩/ The Blind Side
৪/ Fire Proof-
৫/ Though None Go with Me
৬/ inception
৭/ Life is Beautiful
৮/ Who Am I
৯/ Home alone
১০/ A walk to remember
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


