
১। দেবতা জিউস সিংহাসনে বসে আছেন।
তাকে ক্রোধান্বিত দেখায়। তাঁর সামনে দাঁড়িয়ে স্বর্গীয় দেবদূত হার্মেস।
দেবতা জিউস হুঙ্কার ছাড়লেন, পৃথিবী পাপ আর পঙ্কিলতায় পরিপূর্ণ হয়ে পড়েছে! আমি পৃথিবী ধ্বংস করে দেব!
জিউসের হুঙ্কারে কেঁপে উঠলেন হার্মেস। সম্পর্কে হার্মিস জিউস পুত্র। তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে পিতাকে বললেন, এপিমেথিউস- এর স্ত্রী প্যান্ডোরা কে আপনি একটি বাক্স দিয়েছিলেন। সেই বাক্সটি খুলতে আপনি নিষেধও করেছিলেন। কিন্তু, আপনার নিষেধাজ্ঞা অমান্য করে প্যান্ডোরা বাক্সটি খুলে ফেলেছিল। তারপর থেকেই পৃথিবীতে ঘৃনা ক্রোধ পাপ ছড়িয়ে পড়েছে!
২। কুরআন এমন এক দিক নির্দেশনাকারী গ্রন্থ যার মধ্যে রয়েছে জ্ঞানীদের জন্যে প্রচুর নিদর্শন। যা তাদের পথ চলতে সাহায্য করবে। যার আক্ষরিক অর্থ হল এর সকল অর্থ (আভ্যন্তরীণ) সকলের জন্যে উন্মুক্ত নয়।
৩। শিক্ষক - পানিতে বাস করে এমন ৫টি প্রাণীর নাম বল?
ছাত্র - ব্যাঙ ...
শিক্ষক - আর ৪ টা?
ছাত্র - ব্যাঙ এর বাবা, মা, বোন আর ব্যাঙ এর ডার্লিং।
৪। এক চরম কৃপণ লোক সমুদ্রে গোসল করতে গিয়ে ডুবে যেতে লাগলো...
সে তখন দোয়া করতে লাগলো বিধাতার কাছে, “হে বিধাতা আমি যদি বেঁচে যাই তাহলে ১০০০ জন এতিমকে ২ বেলা বিরিয়ানি খাওয়াবো“।
তখনি এক বড় একটা স্রোত এসে তাকে সাগর তীরে ঠেলে দিলো!
সে তখন দাঁড়িয়ে বলল, “হাহ! কিসের বিরিয়ানি!!”
তখন আচানক আরেকটা বড় ঢেউ এসে তাকে ভাসিয়ে নিয়ে গেলো!
তখন সে বলতে লাগলো... “আমি বলতে চাচ্ছি চিকেন বিরিয়ানী নাকি কাচ্চি!
৫। বর্তমানে ধনী-মধ্যবিত্ত-গরীবের পার্থক্য এত বেশী বেড়ে গিয়েছে যে, সবাই নিজেকে নিয়ে, পরিবারকে নিয়ে চিন্তিত। রাজনীতি নিয়ে ভাবার সময় কই?
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


